ধান বিক্রিতে দুর্নীতি হচ্ছে কিনা দেখতে কৃষকের বেশে বিক্রয় কেন্দ্রে জেলা শাসক!
বাংলার জনরব ডেস্ক : ধান ক্রয় বিক্রয় কোনো রকম দুর্নীতি হচ্ছে কিনা তা দেখতে এবার কৃষকের বেশে হাজির হলেন জেলাশাসক ও মহাকুমা শাসক। সরকারি গাড়ি এড়িয়ে নিরাপত্তার উক্তি বা পুলিশ না নিয়ে একবারে কৃষকের মত সে যে ধান ক্রয় বিক্রয় কেন্দ্রে হাজির হন জেলা শাসক।
পরনে লুঙ্গি, মলিন জামা এবং মাথায় গামছা বেঁধে নিজেই ট্র্যাক্টর চালিয়ে ওই ধান ক্রয়কেন্দ্রে হাজির হয়েছিলেন জেলাশাসক। শুধু তাই-ই নয়, কেউ যাতে ঘুণাক্ষরেও তাঁকে চিনতে না পারেন, তাই অন্য কৃষকদের সঙ্গে ধান কেনার জন্য লাইনেও দাঁড়িয়ে পড়েন। ধান কেনার জন্য কুপনও নেন। একটু দূরে দাঁড়িয়ে ছিলেন মহকুমাশাসক। ধান ক্রয়বিক্রয়ে কোনও রকম দুর্নীতি হচ্ছে কি না, বেশি দামে বিক্রি করা হচ্ছে কি না বা ধানের গুণমান কেমন, সব নজরে রাখছিলেন জেলাশাসক।
তাঁর সঙ্গে লাইনে দাঁড়িয়ে থাকা অন্য কৃষকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেন কোনও দুর্নীতি হচ্ছে কি না বা তাঁদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে কি না। তা ছাড়া ওই কেন্দ্রের কর্মীদের আচরণ সম্পর্কেও খোঁজখবর নেন জেলাশাসক। এক ঘণ্টা ধরে সব কিছু নজরদারি চালান তিনি। এই সময়ের জন্য কেউ আঁচ করতে পারেননি স্বয়ং জেলাশাসক ভিড়ের মধ্যে মিশে রয়েছেন। তিনি নিজে যখন পরিচয় দেন তখন সকলে স্তম্ভিত হয়ে যান। ঘটনাটি ছত্তীসগঢ়ের সরগুজা জেলার।
জেলাশাসক বিলাস ভোসকর কৃষকের বেশে ধান ক্রয়কেন্দ্রে হাজির হয়েছিলেন। পরিচয় প্রকাশ্যে আসার পর তিনি ওই কেন্দ্রে দাঁড়িয়ে সতর্ক করে যান, কোনও রকম দুর্নীতি যেন না হয়। যদি সেই অভিযোগ ওঠে তা হলে কড়া পদক্ষেপ করা হবে।

