দেশ 

বিরোধী দলনেতাকে বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী বলায় দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনলো কংগ্রেস

বিশেষ প্রতিনিধি : লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিশ্বাসঘাতক এবং দেশদ্রোহী বলে অভিহিত করার জন্য বিজেপির দুই সংসদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলো কংগ্রেস। শুক্রবার কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিজেপির নিশিকান্ত দুবে এবং সম্বিত পাত্রের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব জমা দিয়েছেন স্পিকারের কাছে। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রাহুলের বিরুদ্ধে আমেরিকার ধনকুবের জর্জ সোরোসের সঙ্গে হাত মিলিয়ে সংসদে গন্ডগোল পাকানোর মতো দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তোলেন। অন্য দিকে, বিজেপির দফতরে সাংবাদিক বৈঠক করে ওড়িশার পুরীর সাংসদ সম্বিত পাত্র রাহুলকে ‘সেরা বিশ্বাসঘাতক’ ও ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেন। এ নিয়ে লোকসভায়…

আরও পড়ুন
দেশ 

ভোটার তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে দাবি অরবিন্দ কেজরিওয়ালের

বাংলার জনরব ডেস্ক : ভোটার তালিকায় হাজার হাজার ভোটারের নাম বাদ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।দিল্লির বিধানসভা ভোটের আগে ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) এই খুবই চক্ষিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। কেজরী শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘শাহদারা, জনকপুরি, লক্ষ্মীনগর এবং অন্যান্য কয়েকটি বিধানসভা আসনে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়ার জন্য বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে।’’ সেই আবেদন মেনে ভোটার তালিকা ‘সংশোধনের’ প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘বিজেপি শাহদারা এলাকায় ১১ হাজার ১৮ জন জন ভোটারের নাম মুছে ফেলার জন্য একটি আবেদন…

আরও পড়ুন
দেশ 

৫০০ টাকার নোটের বান্ডিল মিলল রাজ্যসভায় সিংভির আসনে! তদন্তের নির্দেশ চেয়ারম্যানের

বিশেষ প্রতিনিধি : রাজ্যসভায় ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হওয়া নিয়ে ধুন্ধুমার বেঁধে গেল। সেই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, অভিষেক মনু সিংঘভি যেখানে বসেন, সেখানে থেকে নোটের বান্ডিল উদ্ধার করা হয়েছে। আর তা নিয়ে হইচই শুরু করে দেন বিজেপি সাংসদরা। তাঁরা দাবি করেন, যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত গুরুতর বিষয়। আর তাতে সংসদের উচ্চকক্ষ মর্যাদাহানি হয়েছে। যদিও কংগ্রেসের সাংসদ দাবি করেছেন যে তিনি মাত্র একটি ৫০০ টাকার নোট নিয়ে রাজ্যসভায় যান। ফলে নোটের বান্ডিল কোথা থেকে এসেছে, তা নিয়ে তাঁর কোনও ধারণা…

আরও পড়ুন
দেশ 

মন্ত্রীসভা গঠন নিয়ে মহারাষ্ট্রে বিজেপি জোটের মধ্যে অশান্তি

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তবে তাঁর সঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ঐক্যমতে পৌঁছলেও মহাজুটির তিন শরিক মন্ত্রক বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ১৪৯ টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি জিতেছে ১৩২টি আসন। একনাথ শিণ্ডের শিব সেনা ৫৭টি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপি ৪১ আসনে জয়ী হয়। দফতর বণ্টনের সূত্র অনুযায়ী, মোট ৪৩ মন্ত্রকের মধ্যে ২৪টিই থাকবে বিজেপির হাতে। ৫৭ জন বিধায়ক থাকা শিণ্ডে সেনার হাতে থাকবে ১০টি মন্ত্রক। ৯টি মন্ত্রক…

আরও পড়ুন
দেশ 

‘মোদী-আদানি এক হ্যায়। আদানি সেফ হ্যায়’ জ্যাকেট পরে বিক্ষোভ ইন্ডিয়া জোটের, শামিল হয়নি তৃণমূল

বাংলার জনরব ডেস্ক : গৌতম আদানির বিরুদ্ধে যৌথ সংসদীয় কমিটি তদন্তের দাবিতে ইন্ডিয়া জোটের ধারাবাহিক বিক্ষোভ চলছে বৃহস্পতিবারও তা অব্যাহত রয়েছে। কিন্তু আজকের বিক্ষোভ কর্মসূচিতে অভিনবত্ব ছিল।কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, উদ্ধবসেনার সাংসদদের পরনে দেখা গেল কালো রঙের জ্যাকেট। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান ঈষৎ মুচড়ে লেখা— ‘মোদী-আদানি এক হ্যায়। আদানি সেফ হ্যায়’! বিরোধী দলনেতা রাহুল গান্ধী জ্য়াকেট পরেননি। কিন্তু তাঁর সাদা টি-শার্টে সাঁটা ছিল একই স্লোগান লেখা স্টিকার। তবে সংসদ ভবনের মূল প্রবেশপথ মকর দ্বারের সামনে বৃহস্পতিবার দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ বিরোধী দল বিক্ষোভে অংশ নিলেও দেখা যায়নি তৃণমূল…

আরও পড়ুন
দেশ 

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সম্ভল যেতে দিল না উত্তর প্রদেশের পুলিশ

বিশেষ প্রতিনিধি : রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে সম্ভল যেতে দিল না উত্তর প্রদেশের পুলিশ। দিল্লি থেকে রওয়ানা হওয়ার পর  দিল্লি-উত্তরপ্রদেশ বা গাজ়িপুর সীমানায় রাহুল ও প্রিয়াঙ্কাকে আটকে দেওয়া হয়। উত্তরপ্রদেশে প্রবেশের মুখেই তাঁদের আটকানো হয়। ফলে সম্ভল না গিয়েই দিল্লি ফিরতে হল রাহুল এবং প্রিয়ঙ্কাকে। এই কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই গাজ়িপুর সীমানায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বসানো হয় পুলিশের ব্যারিকেড, যার জেরে দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ। দিন কয়েক আগে গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরপ্রদেশের সম্ভল। জানা যায়, এই সংঘর্ষের জেরে কয়েক জনের মৃত্যুর ঘটনাও ঘটে, যা নিয়ে চলছে রাজনৈতিক…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফডণবীসই

বাংলার জনরব ডেস্ক :  মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফডণবীসই। বুধবারের বৈঠকে তাঁকেই নেতা বাছল বিজেপির পরিষদীয় দল। আনুষ্ঠানিক ভাবে তাঁকে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা হিসাবেও বেছে নেওয়া হয়েছে। ১০ দিন ধরে চলা জল্পনার অবসান ঘটল অবশেষে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ফডণবীস। বুধবার মুম্বইয়ে ছিল বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক— কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী হিসাবে ফডণবীসের নাম প্রস্তাব করা হয়। সায় দেন সকলেই। পাশাপাশি পরিষদীয় দলের নেতা…

আরও পড়ুন
দেশ 

Sukhbir Singh Badal : পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও অকালি দলের নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি স্বর্ণমন্দিরের সামনে, গ্রেফতার অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : বুধবার পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ও অকালী দলের নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে গুলি চালালো এক যুবক ঘটনাটি ঘটেছে অমৃতসর স্বর্ণমন্দিরের সামনে। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন গুলি তাকে লাগেনি। বুধবার অমৃতসরের স্বর্ণমন্দিরের বাইরে সুখবীর যখন অকাল তখতের দেওয়া শাস্তি অনুযায়ী দ্বাররক্ষীর কাজ করছিলেন, তখন নারাইন চৌরা নামে এক বব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সূত্রে জানা গিয়েছে, শিরোমণি অকালি দল নেতা সুখবীর নিরাপদেই আছেন। তবে ইতিমধ্যে আততায়ীকে গ্রেফতার করে জেরা করছে পুলিশ। সাতসকালে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত…

আরও পড়ুন
দেশ 

বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি! মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে? জল্পনা তুঙ্গে!

বাংলার জনরব ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু শারীরিক পরিস্থিতির উন্নতি না-হওয়ায় মঙ্গলবার মহারাষ্ট্রের ঠাণের একটি হাসপাতালে ভর্তি করানো হয় শিন্ডেকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকেরা শিন্ডেকে পর্যবেক্ষণে রেখেছেন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গত সপ্তাহ থেকেই জ্বর এবং গলায় সংক্রমণ ভোগাচ্ছিল শিন্ডেকে। শিবসেনা সূত্রে খবর, শিন্ডের শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক নয়। রুটিন চেকআপের জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালের বাইরে শিন্ডে বলেন, “আমার শরীর ঠিক আছে।” গত শুক্রবার সকালে দিল্লি থেকে ফিরেই সাতারা জেলায় নিজের গ্রামের বাড়িতে চলে যান…

আরও পড়ুন
কলকাতা দেশ 

Mamata Banerjee : রাষ্ট্রপুঞ্জ থেকে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর অনুরোধ করুক কেন্দ্র বিধানসভায় দাবি করলেন মমতা

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের চলমান হিন্দু নির্যাতনকে থামানোর জন্য রাষ্ট্রপুঞ্জ থেকে যাতে শান্তি সেনা পাঠানো হয় তার ব্যবস্থা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি বাংলাদেশে শান্তিসেনা (পিস কিপিং ফোর্স) পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানান। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রস্তাব, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জি জানাক।” একই সঙ্গে বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী। যদি তাঁর কোনও অসুবিধা থাকে,…

আরও পড়ুন