গুরুতর অসুস্থ লালকৃষ্ণ আদবানি ভর্তি হাসপাতালে
বাংলার জনরব ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে নবতিপর নেতাকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শুক্রবারই অসুস্থ হয়ে পড়েন আডবাণী। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় নয়া দিল্লির হাসপাতালে। সেখানে স্নায়ুরোগ বিশেষজ্ঞ বিনীত সূরির নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তাঁকে সর্ব ক্ষণের পর্যবেক্ষণে রেখেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। চলতি বছরেও একাধিক বার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত জুলাই মাসেই বয়সজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির এক হাসপাতালে…
আরও পড়ুন