জয়পুরে ট্রাকের ধাক্কা ট্যাঙ্কারে, বিস্ফোরণে মৃত ১১!
বাংলার জনরব ডেস্ক : রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হল ১১ জনের। আহত প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের এক পেট্রল পাম্পের কাছে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার পরই জোরালো বিস্ফোরণ। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক…
আরও পড়ুন