Mamata Banerjee vs Amit Shah : বি.আর আম্বেদকরকে অপমান! ক্ষোভ উগরে দিলেন মমতা, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ তৃণমূলের!
বিশেষ প্রতিনিধি: রাজ্যসভায় বিআর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন তার কড়া নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, অমিত শাহর মুখোশ খুলে গেছে। আম্বেদকর নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা অত্যন্ত অপমানজনক। এই ইস্যুতে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনছে তৃণমূল বলে জানিয়েছেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলছিল। সেই সময়ই অমিত শাহ বিরোধীদের খোঁচা দিতে গিয়ে মন্তব্য করেন, ”এখন একটা ফ্যাশন হয়েছে বারবার আম্বেদকর আম্বেদকর নাম নেওয়া। কিন্তু আম্বেদকরের প্রতি আপনাদের কী অনুভূতি? এতবার ভগবানের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই…
আরও পড়ুন