দেশ 

Samajwadi Party MP : সম্বলের সাংসদ জিয়াউর রহমান বার্কের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে এফ আই আর দায়ের যোগী পুলিশের

বিশেষ প্রতিনিধি : উত্তরপ্রদেশের সম্বলের সাংসদ জিয়াউর রহমান বার্কের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগে এফ আই আর দায়ের করেছে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ। রাজ্য বিদ্যুৎ পর্ষদের দাবি, যত লোডের বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে বাড়িতে, তার থেকে আট গুণ বেশি বিদ্যুৎ খরচ করছেন সাংসদের পরিবার। এর পরেই জিয়াউরের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ পর্ষদ। যদিও সাংসদের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। উত্তরপ্রদেশ বিদ্যুৎ পর্ষদ জানিয়েছে, দুই কিলোওয়াটের মিটার নিয়েছিলেন জিয়াউর। অথচ তাঁর বাড়িতে খরচ হচ্ছে ১৬.৫ কিলোওয়াট বিদ্যুৎ। যদিও সাংসদের পরিবারের তরফে দাবি করা হয়েছে, বাড়িতে দু’টি দুই কিলোওয়াটের মিটার…

আরও পড়ুন