দেশ 

মোদি সরকারের নয়া নির্বাচনবিধি নিয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস!

বাংলার জনরব ডেস্ক : মোদী সরকারের নয়া নির্বাচনী বিধি লাগুর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল কংগ্রেস। দলের তরফে শীর্ষ আদালতে আবেদনে বলা হয়েছে, অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার নানা অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে একতরফা ভাবে ১৯৬১ সালের নির্বাচন বিধি সংশোধনে তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যায় না। বুথের ভিতরের সিসিটিভি ফুটেজ ও প্রার্থীদের ভিডিয়ো যাতে আমজনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে নির্বাচনী বিধি সংশোধন করেছে মোদী সরকার। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি হরিয়ানা বিধানসভা ভোটের সময়ের ভিডিয়ো, সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও…

আরও পড়ুন
দেশ 

ভারত থেকে হাসিনাকে ফেরত চেয়ে যে চিঠি বাংলাদেশ পাঠিয়েছিল তার প্রাপ্তি স্বীকার করল ভারত

বাংলার জনরব ডেস্ক : শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চেয়ে যে চিঠি বাংলাদেশ সরকার কেন্দ্র সরকার কে পাঠিয়েছিল শেষ পর্যন্ত তার প্রাপ্তি স্বীকার করল কেন্দ্রের বিদেশ মন্ত্রক। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধির জয়সওয়াল এ বিষয়ে জানিয়েছেন চিঠি তারা পেয়েছেন তবে কোন মন্তব্য করতে তিনি অস্বীকার করেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর বলেন, ‘‘প্রত্যার্পণের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশনের থেকে একটি নোট ভার্বাল পেয়েছি আমরা। বর্তমানে এই বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই।’’ সোমবার বাংলাদেশের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই…

আরও পড়ুন
দেশ 

গ্রেফতার মাওবাদী শীর্ষ নেতা প্রভাকর! ছত্রিশগড় পুলিশের বড় সাফল্য

বাংলার জনরব ডেস্ক : ছত্তীসগঢ়ের কাঙ্কের জেলায় গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। বস্তার জেলার আইজি (ইনস্পেক্টর জেনারেল) সুন্দররাজ পি জানিয়েছেন, ধৃতের নাম প্রভাকর রাও ওরফে বালুমরি নারায়ণ রাও। সিপিআই (মাওবাদী)-র দণ্ডকারণ্য স্পেশাল জ়োনাল কমিটির সদস্য ৫৭ বছরের প্রভাকর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাওবাদীদের তথ্য, অস্ত্রশস্ত্র, জিনিসপত্র জোগানের বিষয়টি দেখতেন তিনি। শীর্ষ নেতাদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ। আইজি সুন্দররাজ জানিয়েছেন, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের বস্তার ব্যুরোর সদস্য প্রভাকরের গতিবিধি নিয়ে বিভিন্ন তথ্য এসেছিল পুলিশের হাতে। রবিবার অন্তগড় থানার অধীন…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রীয় বিদ্যালয়ে ফিরছে পাশ ফেল প্রথা!

বাংলার জনরব ডেস্ক : পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে ফিরছে পাশ-ফেল প্রথা। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, পঞ্চম এবং অষ্টম শ্রেণির কোনও পড়ুয়া পরীক্ষায় সফল না-হলে তাকে ফের সুযোগ দেওয়া হবে। ফলাফল বেরোনোর পর দু’মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ পাবে অকৃতকার্য হওয়া পড়ুয়া। দ্বিতীয় পরীক্ষাতেও কোনও পড়ুয়া সফল না-হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না বলে শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে কোনও পড়ুয়াকেই স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয় বারের পরীক্ষায় অকৃতকার্য হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা করবেন শ্রেণি শিক্ষকেরা। প্রয়োজনে গলদ…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লীকে চিঠি পাঠালো বাংলাদেশ!

বিশেষ প্রতিনিধি : শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লীকে চিঠি পাঠালেও বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসসোমবার এ কথা জানিয়েছেন বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, তৌহিদ জানিয়েছেন “প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। ভারতকে এই বিষয়ে জানানো হয়েছে।” ঢাকা থেকে দিল্লিতে এ বিষয়ে ‘নোট ভারবাল’ (কূটনৈতিক বার্তা) পাঠানো হয়েছে বলেও জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। কোটা সংস্কার আন্দোলন এবং তার পরবর্তী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশে আওয়ামী লীগের সরকারের পতন হয়। বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা। সাময়িক…

আরও পড়ুন
দেশ 

অসমের ছাত্র সমাবেশে ভেদ ভাবনা দূর করার ডাক দিলেন কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : আসামের তেজপুরের ছাত্র যুব সমাবেশে ভেদ ভাবনা ও সাম্প্রদায়িক মেরুকরনের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানালেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। অল অসম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু) ‘র তিন দিনব্যাপী ১৬ তম দ্বিবার্ষিক অধিবেশনের রবিবার প্রকাশ্য সমাবেশ তেজপুর জেলার ভোমরাগুলি খেলার মাঠে অসমের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ছাত্র-যুব ও সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বিশিষ্টদের মধ্যে কলকাতা থেকে মুহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, অসমের বিধায়ক আব্দুস সামাদ, আমসু’র প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাই নাগরি, প্রাক্তন সভাপতি গৌহাটি হাইকোর্টের আইনজীবী আজিজুর রহমান, আজগার আলী, শামসুল হক,…

আরও পড়ুন
দেশ 

নির্বাচনী নথি গোপনে নয়া বিধি:“ভারতের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে” দাবি কংগ্রেস সভাপতির

বিশেষ প্রতিনিধি : নির্বাচন কমিশন গোপন নথি প্রকাশ্যে না আনার যে সিদ্ধান্ত জানিয়েছে তার তীব্র সমালোচনা করেছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।কংগ্রেস সভাপতি বলছেন, এই নয়া নিয়মেই স্পষ্ট নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না। গতকালই ভারতের নির্বাচন ব্যবস্থায় বড়সড় বদল এনে নয়া আইন ঘোষণা করেছে কেন্দ্র। ১৯৬১ সালের নির্বাচনী বিধির ৯৩(২) ধারা অনুযায়ী, এতদিন ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। সেই আইন বদলে শনিবার কেন্দ্র জানায়, শুধুমাত্র নির্বাচনী আচরণবিধি নিয়ম সংক্রান্ত নথিগুলিই এবার থেকে প্রকাশ্যে আনা হবে। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সব নথি আর প্রকাশ্যে আনা হবে না।…

আরও পড়ুন
দেশ 

প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের জন্য আদালতের দ্বারস্থ বিজেপি! রহস্য কী?

বাংলার জনরব ডেস্ক : রাহুলের পর এবার প্রিয়াঙ্কা গান্ধীর সাংসদ পদ খারিজের আবেদন নিয়ে কেরল হাইকোর্টের দ্বারস্থ হলো বিজেপি। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তিনি নির্বাচনী হলফনামায় তার আয় সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছেন। গত ১৩ নভেম্বর উপনির্বাচনে কেরলের ওয়ানড় লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেন প্রিয়াঙ্কা গান্ধী। শপথ নিয়ে পুরোদমে সাংসদ জীবন শুরুও করেছেন তিনি। এবার তাঁর সাংসদ পদ খারিজের আর্জি জানিয়ে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেত্রী নব্যা হরিদাস। বিজেপি নেত্রীর দাবি, প্রিয়াঙ্কা মনোনয়নপত্রে তাঁর এবং পরিবারের সম্পত্তির সঠিক হিসাব দেননি এবং ‘মিথ্যা তথ্য’ দিয়েছেন। যা আদর্শ নির্বাচনী…

আরও পড়ুন
দেশ 

বিজেপির দুই সাংসদকে ধাক্কা মারার অভিযোগ রাহুলের বিরুদ্ধে, তদন্তে দিল্লির অপরাধ দমন শাখা

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধী বিজেপির দুই সাংসদ কে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন আর পড়ে যাওয়ার পরে তাদের মাথায় চোট পেয়েছেন এই নিয়ে দিল্লী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপির দুই সাংসদ অনুরাগ ঠাকুর ও বাঁশরী স্বরাজ। বিজেপির দুই সাংসদদের অভিযোগের ভিত্তিতে দিল্লী পুলিশ রাহুলের বিরুদ্ধে তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছে অপরাধ দমন শাখা কে। দিল্লি পুলিশের ডিসিপি (অপরাধ) সঞ্জয়কুমার সইন জানিয়েছেন, অপরাধদমন শাখার ইন্টারস্টেট সেল এই ঘটনার তদন্ত করবে। এসিপি রমেশ লাম্বার নেতৃত্বাধীন দলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ঘটনা সংক্রান্ত যাবতীয় নথিপত্র শুক্রবার রাত ৮টার…

আরও পড়ুন
দেশ 

অরবিন্দ কেজরিওয়ালের ওপর আবগারি মামলার আইনি প্রক্রিয়া চালানোর অনুমতি দিল দিল্লির উপ-রাজ্যপাল

বিশেষ প্রতিনিধি : আগামী বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়াল যাতে দিল্লিতে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তার জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। আবগারি দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার অনুমতি দিল দিল্লির উপর রাজ্যপাল ভিকে সাক্সেনা।ফলে বিধানসভা নির্বাচনের আগে নতুন করে বিপাকে আম আদমি পার্টির প্রধান। কেজরীওয়ালের মামলায় গত ৬ নভেম্বর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, তার ভিত্তিতে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারের অনুমতি চেয়ে দিল্লির উপরাজ্যপালের কাছে আবেদন জানিয়েছিল ইডি। গত ৫ ডিসেম্বর সেই আবেদনের পর শনিবার অনুমোদন দিলেন সাক্সেনা। সুপ্রিম কোর্ট জানিয়েছিল,…

আরও পড়ুন