দেশ 

Delhi Assembly Election 2025 : আঠারো হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হবে পুরোহিত ও শিখ গ্রন্থীদের ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

বাংলার জনরব ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আরো এক বড় প্রতিশ্রুতি দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। এবার তিনি দিল্লির পুরোহিতদের জন্য মাসিক ভাতা হিসাবে আঠারো হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।শুধু পুরোহিতদের নয়, গুরুদ্বারের গ্রন্থিদেরও একই পরিমাণ অর্থ দেওয়া হবে বলেও জানান কেজরীওয়াল। সোমবার কেজরীওয়াল বলেন, ‘‘পুরোহিত এবং গ্রন্থিরা আমাদের ধর্মীয় রীতিনীতির রক্ষক। তাঁরা নিঃস্বার্থ ভাবে সমাজের সেবা করে আসছেন। দুর্ভাগ্যবশত, কেউ কখনও তাঁদের আর্থিক নিরাপত্তার ব্যাপারে ভাবেননি।’’ তার পরই তিনি জানান, মঙ্গলবার থেকে নতুন প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। তিনি নিজে হনুমান মন্দিরে গিয়ে…

আরও পড়ুন
দেশ 

ব্যাংকে গচ্ছিত ১৩ কোটি এবং নথি হাতানোর অভিযোগে ম্যানেজার সহ গ্রেফতার তিন, গুজরাট রাজ্যের ঘটনায় চাঞ্চল্য দেশজুড়ে

বাংলার জনরব ডেস্ক : ব্যাংকের ১৩ কোটি টাকা এবং ব্যাঙ্কের নথি হাতানোর অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের এক ম্যানেজারের বিরুদ্ধে। আর সেই অভিযোগেই শনিবার ওই ব্যাঙ্ক ম্যানেজার এবং তাঁকে সহযোগিতা করার অভিযোগে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর। বিষয়টি প্রকাশ্যে আসে একটি বেসরকারি সংস্থার সূত্র ধরে। গত নভেম্বরে ওই সংস্থাটি পুলিশে অভিযোগ দায়ের করে যে, তাদের অ্যাকাউন্ট থেকে সাড়ে ১২ কোটিরও বেশি টাকা উধাও হয়ে গিয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্ত চালাচ্ছিল পুলিশ। তখনই প্রকাশ্যে আসে এই চুরির নেপথ্যে রয়েছেন খোদ ব্যাঙ্কের ম্যানেজারই। তার পরই তাঁকে এবং আরও তিন…

আরও পড়ুন
দেশ 

চোখের জলে বিদায় নিলেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং, কফিন বয়ে নিয়ে গেলেন রাহুল গান্ধী

বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতৃত্বের শেষ শ্রদ্ধা জানানোর পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি সম্পূর্ণ হল প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। বাড়ির লোকের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তিম যাত্রায় কাঁধ দিলেন রাহুল গান্ধীও। দুপুর ১২টা ৫৫ মিনিট নাগাদ বোলে সো নিহাল, সৎশ্রী অকাল ধ্বনিতে মনমোহনের চিতায় আগুন দিলেন তাঁর কন্যা। শনিবার সকালে কংগ্রেস সদর দফতর থেকে রওনা দিয়ে মনমোহনের শববাহী গাড়ি লালকেল্লার পিছনে যমুনার তীরে নিগমবোধ ঘাটে গিয়ে পৌঁছায়। গাড়ির সঙ্গেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেস সেবাদলের কর্মী ও তিন বাহিনীর…

আরও পড়ুন
দেশ 

শিমলায় ইডির ডেপুটি ডিরেক্টরের বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করল সিবিআই, অভিযুক্ত ফেরার!

বাংলার জনরব ডেস্ক : হিমাচল প্রদেশের শিমলায় এক ইডি অফিসারের বাড়ি থেকে নগদ কোটি টাকা উদ্ধার করল সিবিআই।অভিযোগ, ঘুষের টাকা নিজের বাড়ি এবং দফতরে গচ্ছিত রেখেছিলেন ওই ইডি কর্তা। তিনি পলাতক। তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহকারী ডিরেক্টর পদে রয়েছেন তিনি। সিবিআইয়ের চণ্ডীগড়ের দফতরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় গোয়েন্দারা। সংবাদমাধ্যমকে এক সিবিআই আধিকারিক জানিয়েছেন, ওই ইডি কর্তা এবং তাঁর ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন বছর…

আরও পড়ুন
দেশ 

মনমোহনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের

বিশেষ প্রতিনিধি : প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যুতে সাত দিনের জন্য জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র সরকার বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দেশের সকল মুখ্য সচিব এবং উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের অফিস আজ খোলা থাকবে বলে জানানো হয়েছে কিন্তু কোন বিনোদনমূলক অনুষ্ঠান হবে না।চিঠিতে বলা হয়েছে মনমোহনকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে বুধবার (১ জানুয়ারি) পর্যন্ত দেশে ‘জাতীয় শোক’ চলবে। ‘জাতীয় শোক’ ঘোষণা হওয়ার অর্থ, এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান…

আরও পড়ুন
দেশ 

নেহেরু ইন্দিরার পর দেশের সবচেয়ে সফলতম প্রধানমন্ত্রী এবং উদার অর্থনীতির জনক ড. মনমোহন সিং চলে গেলেন

বিশেষ প্রতিনিধি : জহরলাল নেহেরু এবং ইন্দিরা গান্ধীর পর দেশের রাজনীতিতে সফলতম প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং আজ বৃহস্পতিবার রাত্রি ৯ টা ৫১ নাগাদ পরলোকগমন করেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৯২ বছর। বয়স জনিত কারণে দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। তবে এই প্রখ্যাত অর্থনীতিবিদের মস্তিষ্ক সবসময় সজাগ ছিল। অসুস্থতার কারণেই সম্প্রতি তিনি রাজনীতির মঞ্চ থেকে বিদায় নিয়েছিলেন। দেশ তথা বিশ্ব তাকে স্মরণ করবে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ হিসাবে ভারতে উদার অর্থনীতির জনক হিসাবে এবং স্বচ্ছ বলিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে। আজ বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের মন্ত্রীর গলায় পিঁয়াজের মালা পরিয়ে প্রতিবাদ কৃষকের

বাংলার জনরব  ডেস্ক : ভারত সরকার পিয়াজের রপ্তানির উপর কুড়ি শতাংশ শুল্ক বসিয়েছে। যার ফলে পিঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে গেছে আর এতে মহারাষ্ট্রে পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের কাছে অভিশাপ হিসাবে সামনে এসেছে। সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কৃষকদের এই সমস্যা নিয়ে সরব হয়েছিল ইন্ডিয়া জোট। কিন্তু তারপর বিজেপি সরকার পুনরায় মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে এর ফলে কৃষকদের সমস্যার সমাধান হয়নি। পেঁয়াজের দাম বৃদ্ধি করার দাবিতে অভিনব আন্দোলন করলো মহারাষ্ট্রের একটি কৃষক। রাজ্যের এক মন্ত্রীকে পিঁয়াজের মালা পরিয়ে আন্দোলনের সত্যপাত করলেন ওই যুবক। এই ঘটনার পরে ওই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। রাজ্যের মৎস্যমন্ত্রী নীতেশ…

আরও পড়ুন
দেশ 

ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বহিষ্কারের দাবি জানালো কেজরিওয়াল, নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার দাবি তুললেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলির কাছে এ বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে কেজরীর দল। দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার কেজরীওয়ালকে ‘ফর্জিওয়াল’ (জালিয়াত) বলেছিলেন। দলের তরফে ‘শ্বেতপত্র’ প্রকাশ করে গত এক দশকে আপের শাসনে দিল্লি দুর্নীতি এবং অনুন্নয়নের শিকার বলেও দাবি করেছিলেন তিনি। সেই সঙ্গে মাকেন বলেছিলেন, ‘‘কেজরীওয়ালের কোনও মতাদর্শ নেই। তিনি রাজনৈতিক স্বার্থে বিজেপির ৩৭০ অনুচ্ছেদ রদ, সিএএ, অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন করেছেন।’’ তারই ‘জবাবে’ আপ নেতৃত্বের এই পদক্ষেপ…

আরও পড়ুন
দেশ 

বেআইনিভাবে ৬০ লক্ষ টাকা নিয়ে আমেরিকায় পাঠাতে সক্রিয় এদেশে ৩৫০০ এজেন্ট এর মধ্যে ১৭০০ গুজরাটের দাবি ইডির

বাংলার জনরব ডেস্ক : বেআইনিভাবে ভারতীয়দের আমেরিকায় পাঠানোর জন্য আমাদের দেশে একটি বিশেষ চক্র সক্রিয় রয়েছে। এই চক্রের সঙ্গে যুক্ত আছে দেশের বিভিন্ন প্রান্তের ৩৫০০ এজেন্ট এদের মধ্যে ১৭০০ এজেন্ট হলো গুজরাট রাজ্যের। এই বেআইনি চক্রের বিরুদ্ধে গুজরাটের এক আদালতে মামলা হয় মামলার ফলে আদালতের নির্দেশে এই চক্রের বিরুদ্ধে তদন্তে নামে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টর। তারা জানতে পেরেছে সারাদেশে সক্রিয় ৩৫০০ এজেন্ট কমপক্ষে ৫৫ থেকে ৬০ লক্ষ টাকা নিয়ে আমেরিকায় বেআইনিভাবে ঢুকিয়ে দেওয়া হয়। প্রথমে এই এজেন্টরা কানাডার কোন কলেজে যাকে নিয়ে যাবে তাকে ভর্তি করে দেয় বা ভর্তি…

আরও পড়ুন
দেশ 

বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো মামলায় গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী আশঙ্কা কেজরিওয়ালের

বাংলার জনরব ডেস্ক: এবার কি দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনাকে গ্রেফতার করতে চলেছে অমিত শাহের পুলিশ। আজ বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই আশঙ্কার কথা জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আপ প্রধানের দাবি, দিল্লির সরকারের ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’ এবং ‘সঞ্জীবনী যোজনা’কে কেউ কেউ ভাল ভাবে নিচ্ছেন না। তাঁর নিশানা ছিল বিজেপির দিকেই। কেজরীর সন্দেহ, এই পরিস্থিতিতে দলের প্রথম সারির কয়েক জন নেতার বাড়িতে তদন্তকারী সংস্থা হানা দিতে পারে। তার পরে কয়েক দিনের মধ্যেই কোনও সাজানো মামলায় গ্রেফতার হতে পারেন আতিশী। দিল্লির সরকার ‘মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা’র আওতায়…

আরও পড়ুন