দেশ 

ছত্তীসগঢ়ে পুলিশের গাড়িতে হামলা মাওবাদীদের! নিহত অন্তত ন’জন জওয়ান

বিশেষ প্রতিনিধি : সোমবার বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)। প্রাথমিক খবরে জানা গিয়েছে, ওই হামলায় অন্তত ন’জন জওয়ান নিহত হয়েছেন। গুরুতর জখম বেশ কয়েক জন। ওই গাড়িটিতে ‘ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড’ বাহিনীর জওয়ানেরা ছিলেন বলে পুলিশ সুত্রের খবর। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গলঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে ওই গাড়িটি। গত সপ্তাহে বিজাপুর জেলারই ফরসেগঢ়ে ‘পুলিশের চর’ ঘোষণা করে স্থানীয় বিজেপি নেতা কুদিয়াম মাঢ়ো (৩৫)-কে খুন করেছিল মাওবাদীরা। ঘটনাচক্রে শনিবার থেকেই…

আরও পড়ুন
দেশ 

BPSC Aspirant Protest : অনশন স্থল থেকে প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল বিহার পুলিশ

বাংলার জনরব ডেস্ক : অনশনরত প্রশান্ত কিশোরকে পটনার গান্ধী ময়দানের অনশনস্থল থেকে আটক করল পুলিশ। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমের ভোরেই পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। পরে তাঁকে গ্রেফতার করা হয়। সমর্থকদের দাবি, তাঁদের নেতাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা তাঁরা জানেন না। পিকে সম্পর্কে কোনও তথ্য তাঁদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘প্রশান্ত এবং তাঁর সমর্থকদের গান্ধী ময়দান থেকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের আদালতে হাজির করানো হবে।’’ সংবাদমাধ্যমে দাবি, গান্ধী ময়দান থেকে অনশনরত পিকে-কে ‘জোর করে’ তোলা হয়…

আরও পড়ুন
দেশ 

উত্তরপ্রদেশের মথুরায় মন্দিরের দানের টাকা চুরি করে পালালেন আদায়কারী

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের মথুরা শাখা থেকে দানের লক্ষাধিক টাকা চুরি করে অভিযুক্ত পালিয়ে গিয়েছেন বলে দাবি করছেন ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষ। অভিযুক্ত নিজেও ওই সংগঠনেরই কর্মী ছিলেন। দানের টাকা একত্রিত করে তা ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার দায়িত্ব ছিল ওই অভিযুক্তের। কর্তৃপক্ষের অভিযোগ, শুধু দানের টাকা চুরিই নয়, রসিদের খাতাও সঙ্গে নিয়ে পালিয়েছেন অভিযুক্ত। অভিযুক্তের বাড়ি মধ্যপ্রদেশের ইনদউরে। ওই ধর্মীয় সংগঠনের কর্তৃপক্ষের নজরে বিষয়টি আসে গত ২৭ ডিসেম্বর। পরে তাঁরা থানায় অভিযোগ জানান। সেই মতো তদন্তও শুরু করেছে পুলিশ। মথুরার পুলিশ সুপার (শহর) অরবিন্দ কুমার জানান, গত ২৭…

আরও পড়ুন
দেশ 

জম্মু-কাশ্মীরে খাদে পড়ে গেল ভারতীয় সেনা বাহিনীর ট্রাক, মৃত ৪ জওয়ান

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেল চারজন সেনা জওয়ান।  জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে গেল ভারতীয় সেনা বাহিনীর একটি ট্রাক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৪ জওয়ানের। আহত হয়েছেন আরও ৩ জন সেনাকর্মী। শুরু হয়েছে উদ্ধারকাজ। সেনা সূত্রে জানা গিয়েছে, সদর কুট পায়েনের কাছে পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর পরেই ট্রাকটি রাস্তা লাগোয়া খাদে গড়িয়ে যায়। তাতেই গুরুতর জখম হন বেশ কয়েক জন জওয়ান। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ জনের মৃত্যু হয়েছে। আরও ৩…

আরও পড়ুন
দেশ 

ক্লাসের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, ছুটির পর স্কুলের সামনেই সহপাঠীর হাতেই খুন কিশোর!

বাংলার জনরব ডেস্ক : ক্লাসের ভেতরে দুই ছাত্রের মধ্যে ঝামেলা হয়েছিল কথা কাটাকাটি হয়েছিল উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ছুটির পর স্কুলের সামনেই খুন হয়ে গেল কিশোর। সহপাঠীর বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে দিল্লিতে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই সাতজনকে আটক করেছে এর মধ্যে পাঁচজনই হল নাবালক। দিল্লির শকরপুর এলাকার রাজকীয় সর্বোদয় বাল বিদ্যালয়ের সামনে শুক্রবার বিকেলে খুন হয়েছে ১৪ বছরের ইশু গুপ্তা। ওই স্কুলেরই ছাত্র ছিল সে। অভিযোগ, সহপাঠী কৃষ্ণ কয়েক জনের সহায়তায় তাকে খুন করেছে। তার আগে স্কুলে ক্লাস চলাকালীন তাদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেই রাগ থেকেই এই হত্যাকাণ্ড…

আরও পড়ুন
দেশ 

১২০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করার জন্য খুন হলেন সাংবাদিক মুকেশ চন্দ্রকর,ছত্তীসগঢ়ের ঘটনায় দেশ জুড়ে চাঞ্চল্য!

বাংলার জনরব ডেস্ক : ছত্তীসগঢ়ের বিজাপুরে এক সাংবাদিকের দেহ উদ্ধার হল। দু’দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। মৃতের নাম মুকেশ চন্দ্রকর (২৮)। গত ১ জানুয়ারি নিখোঁজ হয়ে যান মুকেশ। ৩ জানুয়ারি বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হতেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি সর্বভারতীয় সাংবাদমাধ্যমে কাজ করতেন মুকেশ। বস্তারে ১২০ কোটি টাকার রাস্তা প্রকল্পের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি খবরও করেন তিনি। এই প্রকল্পে কী ভাবে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির মাথা কে, তা নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আনেন। দুর্নীতিতে নাম উঠে আসে ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরের।…

আরও পড়ুন
দেশ 

কাশ্মীরের নাম বদল করতে চলেছে কেন্দ্র! ইঙ্গিত পাওয়া গেল অমিত শাহের মন্তব্যে

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীরের নাম বদল করতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন আগামী দিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে। বৃহস্পতিবার দিল্লিতে ‘জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস’ শীর্ষক একটি বই উদ্বোধন করেন শাহ। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমরা সবাই জানি কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়। এমন হতেই পারে যে ওঁর নাম থেকেই কাশ্মীরের নাম এসেছে।” এই বক্তব্যের পর থেকেই শুরু হয় ফিসফাস। তা হলে এবার কাশ্মীরের নাম পাল্টে কাশ্যপ করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র?…

আরও পড়ুন
দেশ 

Lieutenant Governor: সংঘাত শুরু : শেখ আবদুল্লাহর জন্মদিনে এবং শহীদ দিবস বাতিলের সিদ্ধান্তের তীব্র ক্ষোভ প্রকাশ ওমরের

বাংলার জনরব ডেস্ক : জম্মু-কাশ্মীরের প্রথম সারির নেতা শেখ আবদুল্লাহর জন্মদিনে প্রতি বছর ৬ ডিসেম্বর সরকারি ছুটি থাকতো। এবার সেই ছুটি বাতিল করেছে লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) মনোজ সিংহ। একই সঙ্গে ১৯৩১ সালের ১৩ জুলাই তৎকালীন মহারাজা হরি সিংহের সেনার গুলিতে ২২ জন কাশ্মীরি আন্দোলনকারীর নিহত হওয়ার দিনটিকে ‘শহিদ দিবস’ বা ‘সংহতি দিবস’ হিসাবে পালনের রেওয়াজ রয়েছে। এই দিনটিকে বাতিল ঘোষণা করার প্রতিবাদে সরব হয়েছেন ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি। বিরোধী নেত্রী পিডিপির মেহবুবা মুফতির সঙ্গে সুর মিলিয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরে নতুন বছরে সরকারি ছুটির তালিকা থেকে ‘শের-ই-কাশ্মীর’ শেখ আবদুল্লার…

আরও পড়ুন
দেশ 

বিশেষ ক্লাসের নাম করে বাড়িতে ডেকে একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, টিউশন শিক্ষককে ১১১ বছরের কারাদণ্ড দিল কেরলের আদালত

বাংলার জনরব ডেস্ক : ছাত্রীকে বিশেষ ক্লাসের নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ করার অভিযোগে এক টিউশন শিক্ষককে ১১১ বছরের কারাদণ্ড দিল আদালত। একইসঙ্গে সাড়ে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জরিমানার টাকা দিতে না পারলে আরো এক বছর জেল খাটতে হবে। ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে। ২০১৯ সালে সেখানে একাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে টিউশন শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীকে তিনি বিশেষ ক্লাসের নাম করে নিজের বাড়িতে ডেকেছিলেন বলে অভিযোগ। ধর্ষণের ঘটনা ভিডিয়ো রেকর্ডও করেছিলেন নিজের মোবাইলে। পাঁচ বছর ধরে মামলার শুনানি চলেছে। অবশেষে তিরুঅনন্তপুরমের ফাস্ট ট্র্যাক আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত…

আরও পড়ুন
দেশ 

বর্ষবরণের রাতেই মা সহ চার বোনকে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন যুবক

বাংলার জনরব ডেস্ক : বর্ষবরণের রাতে সপরিবারে আগরা থেকে লখনউ বেড়াতে এসেছিলেন। উঠেছিলেন একটি হোটেলে। সেখানেই পরিবারের এক সদস্যের হাতে খুন হলেন বাকি পাঁচ জন। মঙ্গলবার রাতে হোটেলঘরে চার বোন এবং মাকে মেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ২৪ বছরের যুবক আরশাদ। পুলিশ সূত্রে খবর, নিজের অপরাধের কথা স্বীকার করার পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আগরার বাসিন্দা ওই যুবক মা এবং চার বোনকে নিয়ে মঙ্গলবার, বর্ষশেষের রাতে লখনউয়ের নাকা এলাকায় একটি হোটেলে উঠেছিলেন। রাতে খাওয়াদাওয়ার সময় পরিবারের পাঁচ সদস্যকে খুন করেন আরশাদ। অনুমান করা হচ্ছে, সম্ভবত খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের…

আরও পড়ুন