দেশ 

মণিপুরে ফের নিশানায় অসম রাইফেলস,ঘাঁটিতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা!

বাংলার জনরব ডেস্ক : মণিপুরে ফের নিশানায় অসম রাইফেলস। শনিবার সে রাজ্যের কামজং জেলায় অসম রাইফেলসের একটি অস্থায়ী ঘাঁটিতে ভাঙচুরের পর আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার হংবেং এলাকার নাগা জনগোষ্ঠী অধ্যুষিত এলাকায় বাড়ি তৈরির জন্য কাঠ কেটে নিয়ে যাচ্ছিলেন কয়েক জন। অভিযোগ, কাঠবোঝাই গাড়িটি আটকে দেন অসম রাইফেলসের জওয়ানেরা। তার পর থেকেই শুরু হয় অসন্তোষ। অন্য দিকে, অশান্তির আশঙ্কায় মণিপুরের কাংপোকপি জেলার গেলজাং মহকুমার একাংশে শনিবার থেকে কার্ফু জারি করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত কার্ফু বলবৎ থাকবে। তবে কোন…

আরও পড়ুন
দেশ 

ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

বাংলার জনরব ডেস্ক : আগামী ২০ জানুয়ারি ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সময় ভারতের প্রতিনিধি হিসেব উপস্থিত থাকবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।রবিবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমেরিকা সফরে গিয়ে সে দেশের নতুন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলবেন বিদেশমন্ত্রী। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও কথা বলবেন জয়শঙ্কর। প্রসঙ্গত, ডিসেম্বরের শেষেও আমেরিকা সফরে গিয়েছিলেন জয়শঙ্কর। তার পর থেকেই ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রণ পাবেন কি না, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল। এই প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করেছিলেন বিজেপিরই রাজ্যসভার প্রাক্তন সংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি তাঁর…

আরও পড়ুন
দেশ 

ইন্ডিয়া জোটে ফের ভাঙন! মুম্বাই পুরসভা নির্বাচনে আলাদা লড়বে উদ্ধব ঠাকরে

বাংলার জনরব ডেস্ক : ইন্ডিয়া জোটে ফের ভাঙন। বৃহৎ মুম্বাই পুরসভার নির্বাচনে উদ্ধব ঠাকরে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তা-ই নয়, নাগপুর, ঠাণে পুরসভা এবং পঞ্চায়েত স্তরের আসন্ন নির্বাচনগুলিতেও উদ্ধবসেনা একক ভাবে লড়াই করবে বলে জানিয়েছেন, দলের মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। গত বছর লোকসভা এবং বিধানসভা ভোটে ‘মহাবিকাশ আঘাড়ী’র অন্য দুই সহযোগী কংগ্রেস এবং শরদ পওয়ারের এনসিপির সঙ্গে জোট বেঁধে লড়েছিল উদ্ধবসেনা। গত তিন বছর ধরে মহারাষ্ট্রে বিভিন্ন পঞ্চায়েত ও পুরভোটেও স্থানীয় স্তরে জোট করেছে উদ্ধবের দল। তা হলে, মুম্বই পুরভোটে কেন ‘একলা চলো’ সিদ্ধান্ত? সঞ্জয় বলেন,…

আরও পড়ুন
দেশ 

প্রেমিকাকে খুন করে ৮ মাস দেহ ফ্রিজে লুকিয়ে রাখলেন প্রেমিক! তারপর যা ঘটলো!

বাংলার জনরব ডেস্ক : প্রেমিকাকে খুন করে আট মাস ধরে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে এক বিবাহিত ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বিয়ের জন্য চাপ দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম পিঙ্কি প্রজাপতি। গত পাঁচ বছর ধরে তিনি সম্পর্কে ছিলেন অভিযুক্ত সঞ্জয় পাতিদারের সঙ্গে। মধ্যপ্রদেশের দেওয়াস এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি। গতকাল শুক্রবার সেই বাড়ির ফ্রিজ থেকেই উদ্ধার হয় পিঙ্কির পচাগলা দেহ। তাঁর পরনে শাড়ি, গয়না ছিল। হাত বাঁধা ছিল দড়ি দিয়ে। গত বছরের জুন…

আরও পড়ুন
দেশ 

দিল্লি নির্বাচনের আগে সামনে এলো চাঞ্চল্যকর ক্যাগ রিপোর্ট, চাপে কেজরিওয়াল

বাংলার জনরব ডেস্ক : দিল্লি নির্বাচনের জিততে হবে এটাই এখন কেন্দ্রের মোদি সরকারের টার্গেট। সেই লক্ষ্যেই এবার দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে এলো। CAG রিপোর্ট বলছে, দিল্লিতে আপ যে আবগারি নীতি চালু করেছিল তা রাজধানীর কোষাগারে বড় ধাক্কা দিয়েছে। অন্তত ২ হাজার ২৬ কোটি টাকা ক্ষতি হয়েছে দিল্লি সরকারের। যদিও সিএজির এই রিপোর্ট এখনও দিল্লি বিধানসভায় পেশ হয়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ওই রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে বলা হয়েছে, আপ সরকারের আমলে ঘোষিত ওই আবগারি নীতিতে প্রচুর ত্রুটি ছিল। এবং সেটা প্রকশ্যে আসার পরও ব্যবস্থা নেয়নি দিল্লি সরকার। আবগারি…

আরও পড়ুন
দেশ 

সম্বলের শাহী মসজিদ সংলগ্ন জলাশয়ে পুজো করতে পারবে না হিন্দুরা, নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের সম্বলের শাহী মসজিদ সংলগ্ন জলাশয়ে হিন্দুরা কোন পুজো করতে পারবে না বলে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। একইসঙ্গে সম্বল পুরসভার পক্ষ থেকে ওই জলাশয় এর একটা অংশকে হরি মন্দির বলে উল্লেখ করে পূজা করার জন্য যে নোটিশ জারি করেছিল তাও খারিজ করে দিল শীর্ষ আদালত।পাশাপাশি সম্ভলের মসজিদে আপাতত কোনও জরিপ করা যাবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই সম্ভলের মসজিদ-সহ দেশের সব উপাসনালয়ে কোনওরকম জরিপের উপর স্থগিতাদেশ জারি করেছিল শীর্ষ আদালত। সেই মতো মসজিদের সংলগ্ন জলাশয়েও জারি হয় নিষেধাজ্ঞা। এর প্রেক্ষিতেই হিন্দুপক্ষের তরফে আবেদন…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রের উপর ক্ষোভ : বিষ খেয়ে আত্মহত্যা করলেন পাঞ্জাবের কৃষক

বাংলার জনরব ডেস্ক : শম্ভু সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করলেন আন্দোলনরত এক কৃষক। উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বরই শম্ভু সীমান্তে আত্মহত্যা করেছিলেন এক কৃষক। ওই ঘটনার তিন সপ্তাহের মধ্যেই ফের সেখানে কৃষক-আত্মহত্যার ঘটনা ঘটল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষক পঞ্জাবের তরন তারন জেলার পাহুবিন্দের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তিনি আন্দোলনরত সতীর্থদের সঙ্গে বসেছিলেন। তখনই আচমকা বিষ খেয়ে নেন ৫৫ বছরের ওই প্রৌঢ়। আন্দোলনকারী আর এক কৃষক তেজভীর সিংহের অভিযোগ, কেন্দ্রের উপর ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই কৃষক। নভেম্বরের শেষ থেকেই দফায় দফায় শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল করে এগোনোর…

আরও পড়ুন
দেশ 

দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন। আগামী ৫ ফেব্রুয়ারি (বুধবার) এক দফাতেই নির্বাচন হতে চলেছে দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে। ফল ঘোষণা হবে আগামী ৮ ফেব্রুয়ারি (শনিবার)। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ায় মঙ্গলবার থেকেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল দিল্লিতে। ফলে ভোটপ্রক্রিয়া শেষ না-হওয়া পর্যন্ত কোনও সরকারি ঘোষণা করা যাবে না সেখানে। মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে জানান, আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন…

আরও পড়ুন
আন্তর্জাতিক কলকাতা দেশ 

সাত সকালে কেঁপে উঠল কলকাতা সহ সমগ্র উত্তর পূর্ব ভারত! উৎস স্থল তিব্বত

বাংলার জনরব ডেস্ক : মঙ্গলবার সকাল ছটা 35 মিনিট হঠাৎ  কলকাতা কেঁপে উঠল কিছু বুঝার আগেই কম্পন থেমে গেল। জানা গেছে,এই ভূমিকম্পের উৎস স্থল তিব্বত।প্রথম কম্পনটি হয় সকাল ৬টা ৩৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। এর কিছু ক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজ়াং। পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন, সকাল ৭টা ৭মিনিটে। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে মাটি থেকে ১০কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে। ছ’মিনিট পরে…

আরও পড়ুন
দেশ 

ছত্তীসগঢ়ের সাংবাদিক মুকেশ চন্দ্র নৃশংসভাবে খুন! পাঁজর ভেঙে ছিড়ে বের করা হয় হৃদপিণ্ড!

বাংলার জনরব ডেস্ক : ছত্তীসগঢ়ের সাংবাদিক মুকেশ চন্দ্র করের দেহের ময়নাতদন্ত রিপোর্টে নৃশংসতার ছবি ফুটে উঠেছে। ময়না তদন্তের রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে বিশিষ্ট এই সাংবাদিকের পাঁজর ভেঙ্গে ছিড়ে বার করে নিয়ে আসা হয়েছিল হৃৎপিণ্ড। ময়না তদন্তকারী চিকিৎসকদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা এই কাজে যুক্ত আছেন কিন্তু এরকম নৃশংসতা এর আগে কোনদিন তারা দেখেনি।মুকেশের বুকের পাঁচটি পাঁজর ভাঙা ছিল। তাঁর লিভার টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। শুধু তা-ই নয়, তাঁর মাথাতেও একাধিক হাড় ছিল ভাঙা। গত ৩ জানুয়ারি ছত্তীসগঢ়ের বস্তারে স্থানীয় ঠিকাদার সুরেশ চন্দ্রকরের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মুকেশের দেহ উদ্ধার…

আরও পড়ুন