দেশ 

Saif Ali Khan: অবশেষে ধরা পড়ল সেফ আলি খানের হামলাকারী!

বাংলার জনরব ডেস্ক : অবশেষে ধরা পড়ল সেফ আলি খান (Saif Ali Khan)-এর হামলাকারী। সেফ আলি খানের বাড়িতে ঢুকে তাঁকে ছুরি দিয়ে কোপানোর ৩ দিন পরে থানে থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একাধিকবার ওই ব্যক্তিকে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। অবশেষে অভিযুক্তকে থানে থেকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। অভিযুক্তের নাম জানতে চাওয়া হলে, প্রথমে সে বলে, তার নাম বিজয় দাস। পরবর্তীতে সে জানায়, তার নাম মহম্মদ সাজ্জাদ। সেফ আলি খানের ওপর হামলার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। তবে এই লোকই সেফের…

আরও পড়ুন
দেশ 

ভোটের মুখে কল্পতরু কেজরিওয়াল ! ফের ক্ষমতায় এলো ভাড়াটেদেরও বিনামূল্যে জল ও বিদ্যুৎ দেবে আপ সরকার

বাংলার জনরব ডেস্ক : দিল্লি বিধানসভা ভোটের আগে কল্পতর আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির স্থায়ী বাসিন্দাদের বিনামূল্যে জল ও বিদ্যুৎ পরিষেবা দীর্ঘদিন ধরে দিয়ে আসছে আম আদমি পার্টির সরকার এবার শুধু স্থায়ী বাসিন্দাদের নয়, ভাড়াটেদেরও দেওয়া হবে একই সুবিধা। নির্বাচনের প্রাক্কালে এমন ঘোষণা করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার সাংবাদিক বৈঠক করে জানালেন, দিল্লিতে ফের আপের সরকার ক্ষমতায় এলে ভাড়াটেদের জন্যও এই পরিষেবা বিনামূল্যে করা হবে। দিল্লির বিধানসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই একাধিক প্রতিশ্রুতি দিয়েছে আম আদমি পার্টি। সেই ধারা অব্যাহত রেখে শনিবার সাংবাদিক বৈঠক থেকে কেজরিওয়াল বলেন, সারা…

আরও পড়ুন
দেশ 

এটিএম ক্যাশ ভ্যানের নিরাপত্তা রক্ষীকে গুলি করে খুন করে ৯৩ লক্ষ টাকা লুট করল দুই দুষ্কৃতী!

বাংলার জনরব ডেস্ক : ব্যাংক থেকে এটিএম কাউন্টারে টাকা নিয়ে যাওয়ার সময় এটিএম ক্যাশ ভ্যানের নিরাপত্তার রক্ষীকে গুলি করে খুন করে ৯৩ লক্ষ টাকা লুট করে পালালো দুই ডাকাত। কর্নাটকের বিদায় শহরে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটে।ঘটনা এখানেই শেষ নয়, এর পরে অভিযুক্ত ওই দুই ডাকাত আরও এক ব্যক্তির উপর গুলি চালায়। তিনি একটি বেসরকারি পরিবহণ সংস্থার ম্যানেজার হিসেবে কাজ করেন বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় গোটা হায়দরাবাদ জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার…

আরও পড়ুন
দেশ 

গভীর রাতে নিজের বাড়িতেই আক্রান্ত হলেন অভিনেতা সাইফ আলী খান, ছুরি দিয়ে কোপানো হয় বলিউড অভিনেতাকে, ভর্তি মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে

বাংলার জনরব ডেস্ক : বিজেপি শাসিত মহারাষ্ট্রে আক্রান্ত হলেন সাইফ আলি খান। বলিউডের এই অভিনেতা কে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দিবাগত রাত ২টো নাগাদ সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতী সইফকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। তার পরেই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। মুম্বইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সইফ। এই আবাসনেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর। সইফদের…

আরও পড়ুন
দেশ 

Rahul Gandhi On Mohan Bhagwat: ”রাষ্ট্রদ্রোহিতা এটা অন্য দেশ হলে গ্রেফতার করা হতো,” দেশের স্বাধীনতা নিয়ে ভাগবতের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া রাহুলের

বিশেষ প্রতিনিধি : আরএসএস প্রধান মোহন ভাগবত মঙ্গলবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন রাম মন্দির তৈরির পর ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। আজ বুধবার আরএসএস প্রধানের এই বক্তব্যের বক্তব্য সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তিনি আর এস এস প্রধান বহন ভাগবতের এই বক্তব্যকে দেশদ্রোহ বা রাষ্ট্রদ্রোহের সঙ্গে তুলনা করেছেন। আজ বুধবার জাতীয় কংগ্রেসের নতুন কার্যালয়ের উদ্বোধন করতে গিয়ে রাহুল গান্ধী বলেন,ভাগবতের মন্তব্য ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা নিয়ে দেশবাসীকে অসম্মান করেছে। তিনি বলেন, ‘মোহন ভাগবতের সাহস আছে প্রতি দুই বা তিন দিন পর জাতিকে জানানোর যে তিনি স্বাধীন আন্দোলন সম্পর্কে…

আরও পড়ুন
কলকাতা দেশ প্রচ্ছদ 

SSC Recruitment Case : শিক্ষকদের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সামনে কোন আইনজীবী কী বললেন দেখে নিন এক নজরে!

বাংলার জনরব ডেস্ক : বাংলার ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি আজকের মত শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। আজ বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চে এই মামলার শুনানি হয়। উল্লেখ্য এই মামলার শুনানি হওয়ার কথা ছিল গত সাতই জানুয়ারি তা পিছিয়ে ১৫ই জানুয়ারি করা হয়। এদিন মূলত বাতিল হওয়ার শিক্ষক-শিক্ষিকাদের পক্ষের আইনজীবীরা সওয়ল করেন। এরপর আগামী শুনানিতে সিবিআই ও রাজ্য সরকারের আইনজীবীরা শুনানিতে অংশ নেবেন। আগামী ২৭ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ঐদিন সিবিআই এবং মূল মামলাকারীর আইনজীবীরা সওয়াল করবেন। এদিন সুপ্রিম…

আরও পড়ুন
দেশ 

পুলিশ-পঞ্চায়েতের সামনেই মেয়েকে গুলি করে খুন বাবার! গোয়ালিয়রের ঘটনায় চাঞ্চল্য দেশ জুড়ে

বাংলার জনরব ডেস্ক : নিজের পছন্দের পাত্রকে বিয়ে করতে চেয়েছিল মেয়েটি বাবার আপত্তি ছিল। বাবা চেয়েছিলেন তার পছন্দের পাত্রকে বিয়ে করুক মেয়ে। এই নিয়ে চলছিল টানাপোড়েন। বিয়ের দিন ঠিক হয় কিছু, বাকি ছিল মাত্র চার দিন। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে নিজের বিয়ে নিয়ে আপত্তির কথা জানিয়েছিলেন ওই তরুণী। সোশ্যাল মিডিয়ার এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই বাড়িতে চলে আসে পুলিশ। আর পুলিশের সামনেই নিজের বাবা গুলি করে খুন করল কুড়ি বছরের মেয়েকে। বাবা যখন মেয়েকে খুন করে ঠিক সেই সময় হতভম্ব দর্শকের ভূমিকায় খোদ পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য।…

আরও পড়ুন
দেশ 

Delhi Liquor Policy Case : কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিল শাহের মন্ত্রক,বিপাকে আপ প্রধান

বাংলার জনরব ডেস্ক : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালিয়ে জন্য ইডিকে স্বরাষ্ট্র মন্ত্রক অনুমতি দিল। দিন কয়েক আগেই দিল্লির উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) ভিকে সাক্সেনা এ ব্যাপারে অনুমোদন দিয়েছিলেন। এ বার অমিত শাহের মন্ত্রকের তরফে ইডি সেই অনুমোদন পেল। ফলে বিধানসভা নির্বাচনের আগে চাপে পড়ল আপ প্রধানের। গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট কেজরীওয়ালের মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কোনও জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্য সরকারের সম্মতি ছাড়া আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে বিচারপ্রক্রিয়া শুরু করা যায় না। এর আগে ইডির কোনও মামলায়…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

তেলেঙ্গানায় গৃহবন্দী কেটি রাও সহ বিআরএসের ছয় বিধায়ক!

বাংলার জনরব ডেস্ক : তেলেঙ্গানা প্রশাসন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র নেতা কেটি রাম রাওকে মঙ্গলবার ‘গৃহবন্দি’ করেছে বলে বিআরএসের একটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। ওই সূত্রের দাবি, গৃহবন্দি করা হয়েছে বিআরএসের ছয় বিধায়ককেও। যদিও পুলিশ-প্রশাসনের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সূত্রে খবর, রাম রাওয়ের বাড়ির সামনে মঙ্গলবার মোতায়েন করা হয়েছে বহু পুলিশ। ‘ফর্মুলা ই কার রেসিং দুর্নীতি’র তদন্তে তদন্তকারীদের নজরে রয়েছেন তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের পুত্র রাম রাও, তিনি কেটিআর নামেই সমধিক পরিচিত। সম্প্রতি তেলঙ্গানার প্রাক্তন মন্ত্রী কেটিআর-কে জিজ্ঞাসাবাদ…

আরও পড়ুন
দেশ প্রচ্ছদ 

Modi Degree Row : স্রেফ কোনও ব্যক্তির কৌতূহল মেটানো আরটিআইয়ের লক্ষ্য নয়, হাইকোর্টে বলল দিল্লি বিশ্ববিদ্যালয়

বাংলার জনরব ডেস্ক : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কত দূর পড়াশোনা করেছেন এবং তিনি কি আদৌ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন? এই বিষয়টি জানতে চেয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে তথ্য জানার অধিকার আইনে জানতে চেয়ে আবেদন করেছিলেন এক ব্যক্তি! এ বিষয়ে কোন উত্তর না দেওয়ার কারণে দিল্লি হাইকোর্টে এ নিয়ে মামলা চলছে এ নিয়ে মামলা চলছে। সেই মামলার বিবাদীপক্ষ হিসাবে মোদি র ডিগ্রি বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আইনজীবী জানিয়েছেন,স্রেফ কোনও ব্যক্তির কৌতূহল মেটানো আরটিআইয়ের লক্ষ্য নয়। মোদির ডিগ্রি বিতর্কে দীর্ঘদিন ধরে মামলা চলছে দিল্লি হাই কোর্টে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৮ সালের স্নাতক স্তরের…

আরও পড়ুন