দেশ 

বিরোধীদের সংশোধনী খারিজ করে ওয়াকফ বিল পাশ জেপিসিতে!

বিশেষ প্রতিনিধি : যৌথ সংসদীয় কমিটি আজ সোমবার ওয়াকফ বিলে ১০ টি সংশোধনী সহ পাশ করা হয়েছে। বিরোধীদের সমস্ত সংশোধনী বাতিল করেছে কমিটি। এর আগে শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে ওয়াকফ সংশোধনী বিলের ওপর রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল যৌথ সংসদীয় কমিটির। তবে রিপোর্ট পেশের জন্যে সময়সীমা বাড়িয়েছিল কমিটি। এই আবহে ১৩ ফেব্রুয়ারি (বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিন) পর্যন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা পায় কমিটি। এরই মাঝে ক’দিন আগে তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১০ সাংসদকে একদিনের জন্য সাসপেন্ড করা হয়। রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২৪ সালের অগস্টে ওয়াকফ…

আরও পড়ুন
দেশ 

দিল্লি বিধানসভা নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন হচ্ছে গুজরাট পুলিশ, তীব্র ক্ষোভ প্রকাশ করলেন অরবিন্দ কেজরিওয়াল

বিশেষ প্রতিনিধি : দিল্লি বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে গুজরাট সহ একাধিক রাজ্যের পুলিশ বাহিনীকে কেন্দ্রীয় বাহিনীকে বাদ দিয়ে। যা নিয়ে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।তিনি অভিযোগ করেছেন একদিন আগেই তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পাঞ্জাব পুলিশের কর্মীদের প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিল কমিশন। অথচ সেই কমিশনই এবার দিল্লির ভোটের জন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ আনছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে দিল্লির ভোটে ভিনরাজ্য থেকে ৭০ কোম্পানি পুলিশ এনে মোতায়েন করা হচ্ছে। এর একটা বড় অংশ আসবে গুজরাট থেকে। গুজরাট থেকে আসা পুলিশকর্মীদের পেট্রলিং,…

আরও পড়ুন
দেশ 

লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা কোনও ধর্মের অধিকার খর্ব করে না স্পষ্ট জানালো বোম্বে হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : মসজিদে আজান দেওয়া মাইক্রোফোনে বা লাউডস্পিকারে যাবে না এর ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এই দাবি নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে বোম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে কোন ধর্মের ক্ষেত্রেই লাউড স্পিকার অপরিহার্য নয়।তাই লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা কোনও ধর্মের অধিকার খর্ব করে না। আদালতের পর্যবেক্ষণ, শব্দদূষণ অনেক সময়েই গুরুতর শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাই দূষণ নিয়ন্ত্রণ প্রয়োজন। লাউডস্পিকার ব্যবহার করতে ‘না’ করলে কোনও ধর্মীয় স্থান থেকেই অভিযোগ আসার কথা নয়। কারণ, ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রেখে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়। ভারতীয়…

আরও পড়ুন
দেশ 

২০ লক্ষ টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা! সিবিআই মামলা করল সিবিআই আধিকারিকের বিরুদ্ধে

বাংলার জনরব ডেস্ক : দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই অফিসার নিজেই ঘুষ খেয়ে দুর্নীতির চাপা দেওয়ার চেষ্টা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে এক অফিসারের বিরুদ্ধে। তা নিয়ে এবার সিবিআই নিজেই তদন্ত করতে নেমেছে। ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসের। মুম্বইয়ে শুল্ক দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় ভাস্করকে। তিনি সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার। ওই শুল্ক দফতরের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এবং তাঁর সহযোগীরা প্রয়োজনীয় শুল্ক না-নিয়েই পণ্য ছেড়ে দিতেন। তার বিনিময়ে মোটা অঙ্কের ‘ঘুষ’ নিতেন! সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। সেই…

আরও পড়ুন
দেশ 

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে জোর বিতণ্ডা শাসক এবং বিরোধী সাংসদদের, সাসপেন্ড ১০ বিরোধী সাংসদ

বাংলার জনরব ডেস্ক : ওয়াকফ সংশোধনী বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) বৈঠকে জোর বিতণ্ডা শাসক এবং বিরোধী সাংসদদের। শুক্রবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বিজেপি-র নিশিকান্ত দুবে। বিতণ্ডা এমন জায়গায় পৌঁছোয় যে, ১০ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার ওই বৈঠকও ভেস্তে যায়। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত বৈঠক মুলতুবি রাখা হয়েছে বলে খবর। জেপিসি-র শেষ ট্যুর ছিল ২১ জানুয়ারি। ২০ তারিখ কলকাতায় বৈঠক হয়। লখনউয়ে শেষ ট্যুর হয়। তার পর কমিটির তরফে নোটিস দেওয়া হয় ২৪ এবং ২৫ জানুয়ারি ওয়াকফ বিল নিয়ে বৈঠক হবে। যদিও বিরোধী সাংসদদের…

আরও পড়ুন
দেশ 

রেললাইন দিয়ে চলা যাত্রীদের পিষে দিয়ে চলে গেল অন্য ট্রেন! মহারাষ্ট্রের ঘটনায় মৃত কমপক্ষে ১২ আহত অনেক

বিশেষ প্রতিনিধি : রেললাইন ধরে হাঁটার সময় তাদের উপর দিয়ে চলে গেল একটি আস্ত ট্রেন। মহারাষ্ট্রের এই ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে আহতের সংখ্যা অনেক। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের ধাক্কা দেয় কর্নাটক এক্সপ্রেস। তাদের উপর দিয়ে চলে যায় ট্রেনটি। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা পৌঁছেছেন। উদ্ধারকাজ চলছে। মহারাষ্ট্র সরকার ইতিমধ্যে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের অন্তত ১২ জন যাত্রীর মৃত্যু হয়েছে। উত্তর মহারাষ্ট্রের জলগাঁওয়ের পরধাড়ে স্টেশনের কাছে বিকেল ৫টা নাগাদ ট্রেনে আগুন…

আরও পড়ুন
দেশ 

ভয়াবহ অগ্নিকাণ্ড কুম্ভ মেলায়, উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল ভারত সেবাশ্রম সংঘ

বিশেষ প্রতিনিধি : কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের সহযোগিতা করতে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে কয়েক মাস আগে থেকেই নানা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের থাকার জন্য উপযুক্ত টেন্ট তৈরির পাশাপাশি কুম্ভ মেলা পরিচালনায় সহযোগিতা করছেন সংঘের কয়েকশ সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক। রবিবার কুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যায়। সেখান থেকে অন্য তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে। এই খবর পেয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা দ্রুত সেখানে পৌঁছে গিয়ে তীর্থযাত্রীদের উদ্ধারে হাত লাগান। দমকলের পক্ষ থেকে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বহু মানুষ এখন কুম্ভ মেলায় থাকায় তাদের…

আরও পড়ুন
দেশ 

তৃণমূল কেন আই এসএফকে ভয় পাচ্ছে এনিয়ে কি বললেন দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী?

বিশেষ প্রতিনিধি : স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে এইরকম অভূতপূর্ব পরিস্থিতি আর দ্বিতীয়টি বোধহয় হয়নি। কলকাতার উচ্চ আদালতের নির্দেশ, কলকাতার শহীদ মিনার ময়দানে আইএসএফের তিন হাজার লোক আসতে পারবেন আর ৩০টি গাড়ি থাকবে। সর্বোপরি, পার্টির চেয়ারম্যান, বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ ২০ জন সমাবেশে থাকতে পারবেন না। এর মধ্যে পার্টির রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি সহ আরো দুজন রাজ্য কমিটির সদস্যও আছেন। অন্য যেকোন দলের সভা-সমাবেশে কোন বাধা, বিপত্তি নেই। যত মাথাব্যথা আইএসএফ কে নিয়েই। আসলে আইএসএফ চায় মানুষের ঐক্য; ওরা চাই মানুষের মধ্যে বিভক্ত। সমস্যাটা এখানেই। পার্টি আদালতের নির্দেশের মান্যতা দিয়ে সমাবেশস্থলে তিন হাজার…

আরও পড়ুন
দেশ 

শাহকে ‘খুনি’ মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলায় স্থগিতাদেশ, স্বস্তিতে কংগ্রেস নেতা

বাংলার জনরব ডেস্ক : শীর্ষ আদালতে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘খুনি’ মন্তব্যে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। ঝাড়খণ্ড আদালতে দায়ের হওয়া এই মামলায় হেমন্ত সোরেন সরকার ও মামলাকারীকে নোটিস পাঠানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন ঝাড়খণ্ডে এসে অমিত শাহকে ‘খুনি’ বলে আক্রমণ শানিয়েছিল রাহুল গান্ধী। সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন শাহ। তাঁর বিরুদ্ধে এহেন মন্তব্যের জেরে ঝাড়খণ্ডের নিম্ন আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন নবীন ঝাঁ নামে এক বিজেপি কর্মী। পাল্টা মামলা বাতিলের…

আরও পড়ুন
দেশ 

প্রয়াগরাজে কুম্ভমেলায় ভয়াবহ আগুন ! আগুন নিয়ন্ত্রণে দাবি উত্তর প্রদেশের মন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : রবিবার বিকেলে প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যায়। নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে। আগুনের গ্রাসে চলে যায় আশপাশের বেশ কিছু তাঁবুও। কী থেকে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আগুনের জেরে প্রায় পঞ্চাশটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড়…

আরও পড়ুন