মহাকুম্ভ থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা ৫ নেপালি নাগরিকের মৃত্যু ৪ জন গুরুতর আহত
বাংলার জনরব ডেস্ক : মহাকুম্ভ থেকে ফেরার পথে বিহারের মুজাফফরপুর জেলার মধুবনী বাইপাসে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে অভিযোগ বেপরোয়া বাইক চালকদের বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িতে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে সেটা পাঁচবার পাল্টি খায়। জানা গিয়েছে, প্রয়াগরাজ থেকে নেপালের ৯ নাগরিককে নিয়ে ফিরছিল গাড়িটি। মধুবনি বাইপাসে এক বাইক চালক বাইকের কসরত দেখাচ্ছিলেন। সেই স্টাটবাজি এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে পাঁচবার পাল্টি খায়। গাড়িতে থাকা ৯ জনের মধ্যে পাঁচজনের মৃত্য়ু হয়েছে।…
আরও পড়ুন