দেশ 

হিন্দুত্বের পোস্টার বয়ের রাজ্যে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশে ক্ষমতায় আছেন হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ আর দিল্লিতে ক্ষমতায় রয়েছেন প্রাক্তন আরএসএস প্রচারক এবং হিন্দুত্বের মুখ নরেন্দ্র মোদি। তা সত্ত্বেও মহা কুম্ভমেলাকে সার্থক ভাবে সুসম্পন্ন করতে পারল না প্রশাসন। হিন্দুত্বের সম্রাটের আমলের যেভাবে একের পর এক পৃথিবীর অন্যতম সেরা ধর্মীয় মেলা, মহাকুম্ভকে কেন্দ্র করে কখনো আগুন ধরছে আবার ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু ঘটছে। এক আজব হিন্দু রাজা যিনি হিন্দুদের সুরক্ষার জন্য মানুষের কাছে ভোট চায় আবার তার আমলেই প্রাণ হারাতে হয়। হিন্দু সমাজের মানুষদের।

ঘটনার বিবরণে জানা যাচ্ছে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ করার হুড়োহুড়ি গঙ্গা, যমুনা, এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমে। তাতেই বিপত্তি। বুধবার ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত আরও অনেক পুণ্যার্থী। র‌্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রশাসন।

Advertisement

মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের ভিড় হয়েছিল প্রয়াগরাজে। বুধবার ত্রিবেণী সঙ্গমে ‘অমৃত স্নান’ করতে জড়ো হয়েছিলেন পুণ্যার্থীরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধারকাজ শুরু হয়। আহতদের উদ্ধার করে মেলাপ্রাঙ্গণেরই হাসপাতালে আনা হয়। মেলাপ্রাঙ্গণের প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন, অনেককেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ত্রিবেণী সঙ্গমে মৌনী অমাবস্যায় স্নান করতে দূরদূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন মহাকুম্ভে। মঙ্গলবার সকাল থেকেই প্রয়াগরাজে ভিড় বাড়তে থাকে। প্রশাসনের তরফে বার বার ঘোষণা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে অতিরিক্ত ভিড়ের চাপে মেলা প্রাঙ্গণের অনেক ব্যারিকেড ভেঙে গিয়েছে। মঙ্গলবার মাঝরাত থেকেই বহু পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে ভিড় করতে শুরু করেন। রাত ২টো নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে খবর প্রশাসন সূত্রে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুল্যান্স রয়েছে। চলছে উদ্ধারকাজ।

গত ১৯ জানুয়ারি কুম্ভমেলায় আগুন ছড়িয়েছিল। ১৯ নম্বর সেক্টরে গীতা প্রেসের তাঁবু জ্বলে উঠেছিল দাউদাউ করে। সেখান থেকে আশপাশের কিছু তাঁবুতেও আগুন ছড়ায়। ক্ষতিগ্রস্ত হয় ৫০টিরও বেশি তাঁবু।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ