জেলা 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক জন পরিষেবা খতিয়ে দেখতে স্বশরীরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : জনপরিষেবা সচল রাখা এবং সরকারি তহবিল থেকে গৃহীত অর্থ বরাদ্দের দ্বারা নির্মীয়মাণ প্রকল্পগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার বার্তা দিয়ে থাকেন। সরকারি নির্দেশিকা মতো একাধিকবার সারপ্রাইজ পরিদর্শনে ময়দানে হাজির হতে দেখা গেছে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কে। বলাবাহুল্য মঙ্গলবার জেলার হাড়োয়া বিধানসভা এলাকায় বেশ কয়েকটি পানীয় জলের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সশরীরে হাজির হন একেএম ফারহাদ। দক্ষ প্রশাসক,কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের লালবাগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ট্রাই সাইকেল ও হুইল চেয়ার প্রদান করলেন শাওনি সিংহ রায়

বিশেষ প্রতিনিধি:  আজ ২৭শে ডিসেম্বর মঙ্গলবার , মুর্শিদাবাদ জেলার লালবাগ থানার আস্তাবল মাঠে বিশিষ্ট সমাজসেবী তথা লালবাগ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ার পারসন শ্রীমতি শাওনী সিংহ রায় প্রতিবন্ধী (বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি)দের হাতে ১৬৮টি ট্রাই সাইকেল ও হুইলচেয়ার উপহার দেন। নিজের হাতে বৃদ্ধ বৃদ্ধাদের তাদের ট্রাই সাইকেল ও হুইলচেয়ার সাহায্য করেন।সকল প্রতিবন্ধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁর ঘনিষ্ঠ শ্রীমতি শাওনী সিংহ রায়কে আর্শীবাদ দোয়া করেন। মুর্শিদাবাদ জেলাশাসক শ্রী রাজর্ষি মিত্র তাঁর ভাষণে শ্রীমতি শাওনী সিংহ রায়ের ভৃয়সী প্রশাংসা করেন। তিনি বলেন গরীব/প্রতিবন্ধীদের সেবা করা এবং তাদের পাশে দাঁড়ানো মহৎ…

আরও পড়ুন
জেলা 

জামিন পেলেন অনুব্রত! তিহার যাত্রা কি সহজ হয়ে গেল?

বাংলার জনরব ডেস্ক : জামিন পেলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। শিব ঠাকুর মন্ডলের করা এফ আই আর এর ভিত্তিতে যে মামলা দায়ের হয়েছিল সেই মামলাতে অনুব্রত মণ্ডলের ৭ দিনের পুলিশ হেফাজত হয়। মঙ্গলবার এই মামলায় দুবরাজপুর আদালতে অনুব্রত মণ্ডলকে তোলা হলে তাঁকে জামিন দেন বিচারক।২ হাজার টাকার বিনিময়ে তাঁকে দেওয়া হয়েছে জামিন। ওই মামলার পরবর্তী শুনানি ১ জানুয়ারি। মঙ্গলবার ওই মামলার শুনানি চলাকালীন সরকারি আইনজীবী দাবি করেন, অভিযোগকারী এবং অভিযুক্ত দু’জনেরই সাক্ষ্য এবং গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি উল্লেখ করেন, এত দিন অনুব্রত পুলিশ হেফাজতে থাকাকালীন…

আরও পড়ুন
জেলা 

দলের নেতাদের কাছে অসম্মানিত হয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা তথা বীরভূম জেলা পরিষদের সদস্য বিপ্লব ওঝা, যোগ দিতে পারেন বিজেপিতে!

বাংলার জনরব ডেস্ক : দলের কাছে ব্রাত্য দলের কোন নেতা খোঁজ খবর রাখেন না, অপমানিত হয়ে দল ছাড়তে বাধ্য হচ্ছেন, এ কথাগুলো বলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিপ্লব ওঝা। ২০০৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বিপ্লব। সেই সময় তিনি ছিলেন নলহাটি পুরসভার চেয়ারম্যান। তাঁর দলবদলের পর নলহাটি পুরসভার পরিচালন ক্ষমতাও কংগ্রেস থেকে তৃণমূলের হাতে চলে যায়। ২০১২ সাল পর্যন্ত ওই পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। তার পর ২০১৩ সালে নলহাটি বিধানসভায় উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বিপ্লব। পরবর্তীকালে তাঁকে সংগঠনের কাজে লাগায় তৃণমূল। জেলা সহ-সভাপতি…

আরও পড়ুন
জেলা 

সজাগ মঞ্চের উদ্যোগে পুরুলিয়ার বান্দোয়ানে শীত বস্ত্র বিতরণ

সেখ সিরাজ : হুগলি জেলার খানাকুল থানার বালিপুর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে।সজাগ মঞ্চের পক্ষ থেকে ২৭শে ডিসেম্বর মঙ্গলবার ঝাড়খণ্ড সীমান্ত পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকার বান্দোয়ান বিধান সভার বারি হাসপাতাল মোড়ে এই শীতের মরসুমে দুই শতাধিক অসহায় মানুষকে শীতবস্ত্র, মহিলাদের পোষাক, ছাত্র ছাত্রীদের স্টাাডি কিডস বাচ্ছাদের শুকনো খাবার বিতরন করা হয়। উপস্থিত ছিলেন মঞ্চের কার্যকারি সভাপতি সেখ একরামুল হক, সহ সভাপতি মীর সম্রাট, সম্পাদক সেখ বাহারুল ইসলাম স্থানীয় সমাজসেবিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী হংসরাজ মাহাত,শ্রী চন্দ্রশেখর দাস, শ্রী শান্তি গাঙ্গুলী, শ্রী সৌভাগ্য গোরাই, আলিমুদ্দিন আনসারী প্রমুখ।

আরও পড়ুন
জেলা 

খড়িবাড়ি’তে নৈশকালীন জাঁকজমকপূর্ণ ফুটবল টুর্নামেন্ট

বিশেষ প্রতিবেদন,হাড়োয়া :   ফুটবল প্রেমী বাঙ্গালীদের মনে খেলার আনন্দ ভাগ করে নিতে শহর থেকে মফস্বলের মানুষেরা বিভিন্ন মাঠে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করে চলেছে। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত-২ নম্বর ব্লকের কীর্তিপুর দু’নম্বর অঞ্চলের পাড় খড়িবাড়ি জুনিয়র বেসিক সংঘের পরিচালনায় ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাব সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য অনুদানের ব্যবস্থা করেছে,তার জন্যই আজ প্রত্যন্ত গ্রাম থেকে শহুরে ভাবধারায় ছোট বড় বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে নামিদামি খেলোয়াড়দের উপস্থিতিতে। বলা বাহুল্য বারাসাত অঞ্চলের উক্ত খেলায়…

আরও পড়ুন
জেলা 

বাঁশবেড়িয়ার ঈদ মহম্মদ হাই মাদ্রাসার পরিচালন সমিতির ভোটে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ছটি আসন দখল করল বামেরা, বাংলায় মুসলিম ভোট কী শাসক দলের হাতছাড়া হচ্ছে ? জল্পনা তুঙ্গে

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে যে জনসমর্থন হারাচ্ছে তার ইতিমধ্যেই প্রমাণ মিলতে শুরু করেছে। হুগলি জেলার বাঁশবেড়িয়া ঈদ মহম্মদ হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে গোহারা হেরে গেল শাসক দল তৃণমূল কংগ্রেস। এই মাদ্রাসায় অভিভাবকদের জন্য ছটি আসনে ভোট হয় তার সবকটি আসনই দখল করেছে বামপন্থীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে হুগলি জেলার মতো তৃণমূল কংগ্রেসের গড়ে যেভাবে বামপন্থীরা ঘুরে দাঁড়াচ্ছে এবং মুসলিম ভোট তৃণমূলকে ছেড়ে বামপন্থীদের দিকে চলে যাচ্ছে তার খেসারত মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বলে রাজনৈতিক মহল মনে করছে। জানা গেছে,ঈদ মহম্মদ হাই মাদ্রাসা পরিচালন সমিতির ভোটে বামেদের…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কৃষ্ণনগর বইমেলায় ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রকাশ

বিশেষ প্রতিনিধি: ২৪ ডিসেম্বর ২০২২ (শনিবার) কৃষ্ণনগর বইমেলায় পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র নতুন সংখ্যাটি প্রকাশিত হলো। বিশিষ্ট কৃষ্ণনাগরিক সম্পদনারায়ণ ধরের হাত দিয়ে পত্রিকার নতুন সংখ্যাটির আবরণ উন্মোচিত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিশিষ্ট কবি রামকৃষ্ণ দে। এবছর কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে (২০-২৬ ডিসেম্বর, ২০২২) ১ম কৃষ্ণনগর বইমেলার আয়োজন করা হয়। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে এই মেলা বসে। কৃষ্ণনগর বইমেলার মূল মঞ্চটি সাহিত্যিক সুধীর চক্রবর্তীর নামাঙ্কিত। সেই মঞ্চ থেকেই এদিন প্রকাশ পায় পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র নতুন সংখ্যাটি। পত্রিকা প্রকাশের সময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র সম্পাদক দীপাঞ্জন দে। তিনি…

আরও পড়ুন
জেলা 

মহাসমারোহে হাওড়ার চেঙ্গাইলে পালিত হল ক্রিসমাস

এম, এ, মনু, উলুবেরিয়া, গত কাল ২৫শে ডিসেম্বর খ্রীষ্টমাস ডে, বা বড়দিন সারা পৃথিবীজুড়ে মহাসমারোহে পালিত হলো যীশু খ্রিস্টের জন্ম দিবস। সেই সঙ্গে হাওড়ার চেঙ্গাইলে দক্ষিণ ভারতীয় মানুষের বসবাস কারি খ্রিস্টান ধর্ম অবলম্বী তাদের গির্জায় প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করেন। রেফারেন্ট ডি এস মূর্তি প্রার্থনায় উপস্থিত ছিলেন। তিনি সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন, দেশের মধ্য মহামারী ভয়াবহ সংকট দেখা দিয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, এর পরিত্রাণের জন্য, এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের সুখ শান্তি বজায় থাকুক সফলতা ফিরে আসুক অসহায় মানুষের পাশে থাকার সংকল্প নেন…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

বড়গাছিয়ায় দ্বাদশ তম বইমেলা মাঠে কবিতা উৎসব

বিশেষ প্রতিনিধি: হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের বড়গাছিয়ায় কবিতা উৎসব অনুষ্ঠিত হলো ২৫ শে ডিসেম্বর ২০২২ | গত ১৮ই ডিসেম্বর রবিবার থেকে ২৭ এ ডিসেম্বর ২০২২ পর্যন্ত বড়গাছিয়া লক ফ্যাক্টরি রোডের রুপায়ন প্যালেসের মাঠে অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ তম বইমেলা । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকদের উপস্থিতি চোখে পড়ার মতো একশোরও বেশি কবি সাহিত্যিক কবিতা পাঠ করেন ,তার মধ্যে অন্যতম হলেন কবি তাপস ঘোষ, স্বপন নন্দী, তুষার বসু, শঙ্কর বাগ, দীপক রানা ,অমিত কুমার রায়, অমরেন্দ্রনাথ দাস, প্রসেনজিৎ দাস, প্রদীপ কুমার চক্রবর্তী, কৃষ্ণকান্ত সিনহা, গৌতম রায়, মোঃ সোহানা পারভীন, ইশাকান্ত, তুষার…

আরও পড়ুন