মুর্শিদাবাদের লালবাগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ট্রাই সাইকেল ও হুইল চেয়ার প্রদান করলেন শাওনি সিংহ রায়
বিশেষ প্রতিনিধি: আজ ২৭শে ডিসেম্বর মঙ্গলবার , মুর্শিদাবাদ জেলার লালবাগ থানার আস্তাবল মাঠে বিশিষ্ট সমাজসেবী তথা লালবাগ মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ার পারসন শ্রীমতি শাওনী সিংহ রায় প্রতিবন্ধী (বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি)দের হাতে ১৬৮টি ট্রাই সাইকেল ও হুইলচেয়ার উপহার দেন।

নিজের হাতে বৃদ্ধ বৃদ্ধাদের তাদের ট্রাই সাইকেল ও হুইলচেয়ার সাহায্য করেন।সকল প্রতিবন্ধীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তাঁর ঘনিষ্ঠ শ্রীমতি শাওনী সিংহ রায়কে আর্শীবাদ দোয়া করেন। মুর্শিদাবাদ জেলাশাসক শ্রী রাজর্ষি মিত্র তাঁর ভাষণে শ্রীমতি শাওনী সিংহ রায়ের ভৃয়সী প্রশাংসা করেন। তিনি বলেন গরীব/প্রতিবন্ধীদের সেবা করা এবং তাদের পাশে দাঁড়ানো মহৎ কাজ।

শ্রীমতি শাওনী সিংহ রায় তাঁর ভাষণে বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি বরাবরি মানুষের সেবা করি এবং গরীব মানুষেরদের পাশে দাঁড়ায়। তিনি সাংসদ অভিষেক ব্যানার্জির ও তাঁর কার্যকলাপের প্রশাংসা করেন। শ্রীমতি শাওনী সিংহ রায় আরো বলেন, আমার মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক ব্যানার্জির সবাই ভক্ত।

ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী তাঁর ভাষণে বলেন, শ্রীমতি শাওনী সিংহ রায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি খুব ঘনিষ্ঠ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ অভিষেক ব্যানাজীর আদর্শ ও নির্দেশেকে তিনি অক্ষরে অক্ষরে পালন করে এই জেলার মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন।

ইদ্রিস আলী আরো বলেন,ট্রাই সাইকেল ও হুইলচেয়ার নেওয়ার প্রতিবন্ধীরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এবং শাওনী সিংহ রায়কে আর্শীবাদ এবং দোয়া করেন।কোন কোন প্রতিবন্ধীর আনন্দে চোখে জল পড়তে দেখা যায়। তিনি আরও বলেন, জেলাশাসক শ্রী রাজর্ষি মিত্র থেকে শুরু করে সি এম ও এইচ সন্দীপ স্যানাল সহ মুর্শিদাবাদ জেলার সমস্ত সরকারী আধিকারিকগন সকলেই ভালো কাজ করছেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এস ডি ও শ্রী সুদীপ ঘোষ,সি এম ও এইচ শ্রী সন্দীপ স্যানাল,বিডিও শ্রী প্রসুন ব্যানাজী, চেয়ারম্যান শ্রী প্রসেনজিৎ ব্যানাজী, চেয়ারম্যান শ্রীমতি ললিতা দাসনন্দী,সমাজসেবী আকবরী প্রমুখ।

