মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক জন পরিষেবা খতিয়ে দেখতে স্বশরীরে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন,হাড়োয়া : জনপরিষেবা সচল রাখা এবং সরকারি তহবিল থেকে গৃহীত অর্থ বরাদ্দের দ্বারা নির্মীয়মাণ প্রকল্পগুলো ঠিক মতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আধিকারিক ও জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার বার্তা দিয়ে থাকেন। সরকারি নির্দেশিকা মতো একাধিকবার সারপ্রাইজ পরিদর্শনে ময়দানে হাজির হতে দেখা গেছে উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ কে।
বলাবাহুল্য মঙ্গলবার জেলার হাড়োয়া বিধানসভা এলাকায় বেশ কয়েকটি পানীয় জলের প্রকল্পের কাজ খতিয়ে দেখতে সশরীরে হাজির হন একেএম ফারহাদ।

দক্ষ প্রশাসক,কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে রাজ্যের সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাচ্ছে তা অনস্বীকার্য। তাঁরই ছোঁয়ায় উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির তহবিল থেকে গৃহীত সামাজিক শৌচালয় ও পাণীয় জল সহ যেকোন উন্নয়নমূলক কাজ তদারকি করতে বিভিন্ন এলাকায় রুটিন মাফিক তদারকি করা হয়ে থাকে।

