মহাসমারোহে হাওড়ার চেঙ্গাইলে পালিত হল ক্রিসমাস
এম, এ, মনু, উলুবেরিয়া, গত কাল ২৫শে ডিসেম্বর খ্রীষ্টমাস ডে, বা বড়দিন সারা পৃথিবীজুড়ে মহাসমারোহে পালিত হলো যীশু খ্রিস্টের জন্ম দিবস। সেই সঙ্গে হাওড়ার চেঙ্গাইলে দক্ষিণ ভারতীয় মানুষের বসবাস কারি খ্রিস্টান ধর্ম অবলম্বী তাদের গির্জায় প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করেন। রেফারেন্ট ডি এস মূর্তি প্রার্থনায় উপস্থিত ছিলেন।
তিনি সকল মানুষের মঙ্গল কামনা করে প্রার্থনা করেন, দেশের মধ্য মহামারী ভয়াবহ সংকট দেখা দিয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, এর পরিত্রাণের জন্য, এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের সুখ শান্তি বজায় থাকুক সফলতা ফিরে আসুক অসহায় মানুষের পাশে থাকার সংকল্প নেন পরিশেষে দুস্থ মানুষদের বস্ত্র তুলে দেন, এবং শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করে , তাদের নিজ মাতৃভাষায় প্রার্থনা সংগীত পরিবেশন করেন লাম্বা রামু ও সহযোগী শিল্পী বৃন্দ।

