জেলা 

পরিবেশ সচেতনতা মেলা আরও বেশি প্রয়োজন বললেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

বিশেষ প্রতিবেদন বারাসাত : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম পৌরসভার ব্যবস্থাপনায় পরিবেশ সচেতনতা মেলা ২০২২, চলছে মধ্যমগ্রাম নেতাজী সুভাষ ময়দানে। শনিবার মেলাতে উপস্থিত হয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন রাজ্য সরকারের বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন,রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন জেলায় মিনি চিড়িয়াখানা তৈরী করা হচ্ছে। পাশাপাশি ইকোপার্ক সহ বিভিন্ন স্থানে পরিবেশ বান্ধব স্থান তৈরী করা যাচ্ছে। বনমন্ত্রী উপস্থিত মানুষের কাছে প্লাস্টিক বর্জন ও ফাঁকা স্থানগুলিতে বৃক্ষরোপণের আর্জি জানায়। জেলা পরিষদের বন…

আরও পড়ুন
জেলা 

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপিকে শেষ করতে পারে, তৃনমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি : ইদ্রিস আলী

বিশেষ প্রতিনিধি: আজ ২৫শে ডিসেম্বর রবিবার,মুর্শিদাবাদ জেলা নি:শব্দ বিপ্লব বাহিনীর উদ্যোগে এবং ভগবানগোলা নি:শব্দ বিপ্লব বাহিনী অভিষেক ব্যানার্জির অনুষ্ঠান করে ভগবানগোলা থানার কাশীপুরে। অনুষ্ঠানের শেষে একটা বনভোজনেরও আয়োজন করা হয়। বিধায়ক ইদ্রিস আলী বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে আমাদের এখন থেকে ঐক্যবদ্ধভাবে বিজেপি সহ বিরোধীদের মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, বিজেপিকে শেষ করতে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই পারেন।অল ইন্ডিয়া তৃনমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাম্প্রদায়িক বিজেপিকে উচিত শিক্ষা দেবে ধর্ম নিরপেক্ষ মানুষরা। বিজেপি ২০২৪ সালে শেষ হয়ে যাবে এটা ভারতবর্ষের…

আরও পড়ুন
জেলা 

ছুটির দিন রোগীদের সঙ্গে কর্মাধ্যক্ষ ফারহাদ

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : রবিবার দেগঙ্গার বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত হয়ে রোগী পরিষেবা খতিয়ে দেখার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা,জেনারেটরের কাজ এবং ডাক্তার, রোগী ও তাদের পরিবার পরিজনদের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ের খোঁজখবর করতে দেখা যায়, জেলা পরিষদের কর্মঠ কর্মাধ্যক্ষ সমাজকর্মী একেএম ফরহাদকে। কর্মাধ্যক্ষ ফারহাদ বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে দৈনন্দিন মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রেরণা তৈরি হয়। তিনি বলেন, জনসাধারণের পরিষেবায় পানীয় জলের ব্যবস্থা ও বৈদ্যুতিক জেনারেটরের কাজের জন্য সরকারি তহবিলের যে অর্থ বরাদ্দ করা হয়েছে…

আরও পড়ুন
জেলা 

আদালতের নির্দেশে শিক্ষকতার চাকরি হারালেন মুর্শিদাবাদের জেলাপরিষদ সদস্য 

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:আদালতের নির্দেশে শিক্ষকতার চাকুরি হারালেন মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য,নাম সুনীত সাহা। তিনি মুর্শিদাবাদের শক্তিপুর থানার(রেজিনগর বিধানসভা) মানকিহার হাইস্কুলের শিক্ষক হিসাবে এতদিন কাজ করছিলেন।তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার আউচা গ্রামে ।   সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০১৭-১৮ সালের শিক্ষকতার নিয়োগে যে ৯৫২ জনকে অবৈধ বলে রায় দেন তাতে তাঁর নাম ছিল ৩৭৩ নম্বরে। আদালতের এই রায়ে সুনীত সাহার চাকুরি যায় বলে মুর্শিদাবাদ জেলা শিক্ষা বিভাগ জানিয়েছে। এদিকে,কান্দী মহকুমার দুই বাম নেতা মোস্তাফা রহমান মণ্ডল ও জাহাঙ্গীর সেখ বলেন, দুর্নীতি ও তৃণমূল সমার্থক।এই ঘটনা তার প্রমাণ। ওদের তৃণমূল…

আরও পড়ুন
জেলা 

নিউটাউন নজরুল সংঘের হীরক জয়ন্তীতে সম্প্রীতির বার্তা দিলেন একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, নিউটাউন : বড়দিনের ছুটি উপভোগ করতে যখন ব্যস্ত ,সেরকম মুহূর্তে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করলো রাজারহাট নিউটাউন মাঝেরআইট নজরুল সংঘ। রবিবার ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে ৩০ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণে। সেখানে উপস্থিত হয়ে ক্লাবের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কবি নজরুল ইসলামের স্মৃতিচারণ করেন স্থানীয় বাসিন্দা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দক্ষ কর্মাধ্যক্ষ ও রাজারহাট মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব এ কে এম ফারহাদ। তিনি বলেন, যেভাবে বাংলায় শান্তি সম্প্রীতি উন্নয়নের মধ্য দিয়ে ক্লাব সংগঠনগুলি সমৃদ্ধ হচ্ছে তার পিছনে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা…

আরও পড়ুন
জেলা 

শনিবাসরীয় সন্ধ্যায় একগুচ্ছ সামাজিক অনুষ্ঠানে চাঁদের হাট

বিশেষ প্রতিবেদন,ব্যারাকপুর :  শনিবার উঃ চব্বিশ পরগনা জেলায় একাধিক সামাজিক অনুষ্ঠানের জমকালো উদ্বোধন সম্পন্ন হয়। বলাবাহুল্য নৈহাটি উৎসবের সুচনা,পানিহাটি মেলার অনুষ্ঠান ও কামারহাটি পৌরসভার পক্ষ থেকে মেলায় উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি তথা কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন মেলার মধ্যে দিয়ে সম্প্রীতির বন্ধন স্থাপিত হয়। বাংলার মানুষ মেলবন্ধনের মধ্যে দিয়ে অত্যন্ত সুন্দর ভাবে জীবন যাপন করে থাকে। যেখানে বিজেপি যতই বিভাজনের রাজনীতি করার চেষ্টা করুক বাংলার শান্তিপ্রিয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, ভবিষ্যতে থাকবে। শনিবার জেলার বিভিন্ন অনুষ্ঠানে…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের ভরতপুর দু’নম্বর ব্লকের আস্ত একটা পঞ্চায়েতের প্রধানসহ সব সদস্যই পদত্যাগ করলেন ! নেপথ্যে রহস্য কী? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকায় গরমিল সাধারণ মানুষের মধ্যে জনরোষ প্রবল হয়ে উঠছে এই পরিস্থিতিতে নিজেদেরকে বাঁচাতে শেষ পর্যন্ত গণ ইস্তফা দিয়ে দিলেন আস্ত একটা গ্রাম পঞ্চায়েত। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে।মুর্শিদাবাদের ভরতপুর ২ ব্লকের মালিহাটি কান্দ্রা গ্রাম পঞ্চায়েতের ১৭ সদস্য শনিবার বিডিওর কাছে ইস্তফাপত্র জমা করেছেন তাঁরা। স্থানীয় সূত্রে খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ বাড়ছে। কান্দি মহকুমার ভরতপুর-২ ব্লকের মালিহাটি কান্দ্রা পঞ্চায়েত এলাকায় তালিকায় ঠাঁই পায়নি বহু উপযুক্ত উপভোক্তা। দেদার দুর্নীতির অভিযোগ উঠেছে। যার জেরে জনরোষ বাড়ছে। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান-সহ ১৭ সদস্যর অভিযোগ,…

আরও পড়ুন
জেলা 

আলোর ভুবন গড়ার লক্ষ্যে আবাবিল 

বিশেষ প্রতিনিধি: পিছিয়ে পড়ুক অথবা পিছিয়ে রাখুক এই তর্কাতর্কিতে না গিয়ে সমাজ গড়ার ভাবনা নিয়ে পথ চলা শুরু হয় ‘আবাবিল ইসলামের একাডেমী’র। উক্ত শিশুশিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে মন্দিরবাজার থানার ঝাপবেড়িয়ার কাছে। উল্লেখ্য, ঝাপবেড়িয়া- টেক পাঁজা ছিল এক দুর্ধর্ষ এলাকা। আতঙ্ক গ্রামাঅঞ্চল। যেখানে রাজনৈতিক কলকাঠিতে প্রায় শতাধিক মানুষ রাজনীতির বলি হয়। মাথার মুন্ডু নিয়ে ফুটবল খেলার মত ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছিল। কয়েক লক্ষ গ্রামবাসী অধ্যুষিত মুসলিম অঞ্চলটি থেকে প্রাণে বাঁচতে সামর্থ্যবান বিবেক সম্পন্ন মানুষজন দলে দলে গ্রাম ছেড়ে ভিন জায়গা আশ্রয় নেয়। গ্রামের মেয়েদের বয়স কাল পর্যন্ত বিয়ে-শাদী হতো না। জনজীবনে ছিল…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

উজাগর সাহিত্য পত্রিকার ২৮ বর্ষপূর্তি উৎসব উপলক্ষে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উজাগর সাহিত্য পত্রিকার ২৮ বর্ষপূর্তি উৎসব হয়ে গেল ১৮ ডিসেম্বরে রবিবার পাঁচারুল(সামন্তনগর) আশা মলিনা বালিকা বিদ্যালয় সকাল ৯ থেকে বিকেল ৫ পর্যন্ত । ছিল আলোচনা, সম্মাননা , স্বরচিত কবিতা পাঠ ,আবৃত্তি ,নাচ ,গান। অনুষ্ঠানের অতিথি বৃন্দ ছিলেন উদ্বোধক কবি সাহিত্যিক প্রশান্ত মানিক। সভাপতি দীনবন্ধু পাল পাঁচারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান। রবীন্দ্র গবেষক ডক্টর তৃপ্তি কুণ্ডু। বলাইচক রাজা রামমোহন বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক নিমাই চন্দ্র পাত্র মহাশয় ।আশা মলিনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি জানা। সমাজসেবী সমরেশ চোঙদার। সমাজসেবী বনলতা দোলুই। সমাজসেবী সরোজ কুমার হাজরা বিশিষ্ট সাংবাদিক কবি শ্রীভূমি কলকাতার জনাব আব্দুল…

আরও পড়ুন
জেলা 

যে সমস্ত ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে সেই সব সম্পত্তি সিবিআই তদন্ত করে উদ্ধার করতে হবে: কামরুজ্জামান 

বিশেষ প্রতিনিধি: ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি করতে হবে, সিবিআই তদন্ত করে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি উদ্ধার করতে হবে, ঈদের ছুটি বৃদ্ধি করতে হবে এমন আট দফা দাবি তুলে হাসনাবাদের মুরারীশাহ চৌমাথায় জনসভা করলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অর্গানাইজেশনের কর্মকর্তারা। শনিবার বিকেলে হাসনাবাদের মুরারীশাহতে বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন, অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অর্গানাইজেশনের সভাপতি মাওলানা বাকিবিল্লা,সংগঠনের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সম্পাদক কামরুজ্জামান, আমিনিয়ার সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শহীদুল্লাহ‌,জেল ইমাম দ্বীন ইসলাম বৈদ্য সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন জনসভা থেকে আওয়াজ ওঠে দিল্লির সরকার…

আরও পড়ুন