নিউটাউন নজরুল সংঘের হীরক জয়ন্তীতে সম্প্রীতির বার্তা দিলেন একেএম ফারহাদ
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : বড়দিনের ছুটি উপভোগ করতে যখন ব্যস্ত ,সেরকম মুহূর্তে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করলো রাজারহাট নিউটাউন মাঝেরআইট নজরুল সংঘ। রবিবার ক্লাবের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে ৩০ তম রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ক্লাব প্রাঙ্গণে।

সেখানে উপস্থিত হয়ে ক্লাবের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি কবি নজরুল ইসলামের স্মৃতিচারণ করেন স্থানীয় বাসিন্দা তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের দক্ষ কর্মাধ্যক্ষ ও রাজারহাট মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব এ কে এম ফারহাদ। তিনি বলেন, যেভাবে বাংলায় শান্তি সম্প্রীতি উন্নয়নের মধ্য দিয়ে ক্লাব সংগঠনগুলি সমৃদ্ধ হচ্ছে তার পিছনে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আশা প্রকাশ করেন,এই ক্লাব দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকবে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তিনি দেন।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজনের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী এম এ ওহাব,বজলুর রহমান, উপপ্রধান সাইফুল ইসলাম,সবিতা দাস,রাজেস মোহাম্মদ,অলোক মন্ডল, সম্পাদক সাহানাজ আলম, সভাপতি অমিয় দাস, মফিজুল ইসলাম, মোনালিসা সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রফিকুল ইসলাম।

