শনিবাসরীয় সন্ধ্যায় একগুচ্ছ সামাজিক অনুষ্ঠানে চাঁদের হাট
বিশেষ প্রতিবেদন,ব্যারাকপুর : শনিবার উঃ চব্বিশ পরগনা জেলায় একাধিক সামাজিক অনুষ্ঠানের জমকালো উদ্বোধন সম্পন্ন হয়। বলাবাহুল্য নৈহাটি উৎসবের সুচনা,পানিহাটি মেলার অনুষ্ঠান ও কামারহাটি পৌরসভার পক্ষ থেকে মেলায় উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সেনাপতি তথা কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন মেলার মধ্যে দিয়ে সম্প্রীতির বন্ধন স্থাপিত হয়।

বাংলার মানুষ মেলবন্ধনের মধ্যে দিয়ে অত্যন্ত সুন্দর ভাবে জীবন যাপন করে থাকে। যেখানে বিজেপি যতই বিভাজনের রাজনীতি করার চেষ্টা করুক বাংলার শান্তিপ্রিয় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, ভবিষ্যতে থাকবে।

শনিবার জেলার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ,উপ মুখ্য সচেতক শ্রী তাপস রায়, বনমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,মলয় ঘটক,স্নেহাশীষ চক্রবর্তী, সাংসদ শত্রুগ্ন সিনহা, অর্জুন সিং,পুলিশ কমিশনার অলোক রাজোড়িয়া

পাবলিশার্স অ্যান্ড বুক সেলর গিল্ড এর পক্ষে ত্রিদিব , শুধাংশু , বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম,তাপস চট্টোপাধ্যায়,মদন মিত্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,উত্তম দাস,তৃণাঙ্কুর ভট্টাচার্য, শাহনেওয়াজ আলী মন্ডল সহ অন্যান্যরা।

