জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা প্রকাশ

দীপাঞ্জন দে: ১৪ মে ২০২৩ (রবিবার) বাংলা ভাষায় অন্যতম বিজ্ঞান পত্রিকা ‘বিজ্ঞান অন্বেষক’-এর বিশেষ পাখি সংখ্যাটি প্রকাশ পেল। উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়া থেকে এই পত্রিকা প্রকাশিত হয়। লম্বা পথ অতিক্রম করে ২০২৩ সালে ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকা ২০ বর্ষে পদার্পণ করেছে। পাখি সংখ্যাটি হল দ্বিমাসিক ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২০তম বর্ষের ৩য় সংখ্যা (মে-জুন ২০২৩)। এদিন গোবরডাঙা গবেষণা পরিষদে ‘প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় মজবুত লড়াই চাই’ বিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই ‘বিজ্ঞান অন্বেষক’-এর নতুন সংখ্যাটি প্রকাশ পায়। ‘বিজ্ঞান দরবার’ (কাঁচরাপাড়া) এবং ‘গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি’-র আয়োজনে এই সভা বসেছিল।…

আরও পড়ুন
জেলা 

এগরার খাদিকুলে বিস্ফোরণ মৃত তিন আহত চার

বাংলার জনরব ডেস্ক :  মঙ্গলবার দুপুরে আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, হঠাৎ তীব্র বিস্ফোরণের আওয়াজ শোনা যায় গ্রামে। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে গ্রামের রাস্তায় ছিন্নভিন্ন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, বিস্ফোরণের জেরে অনেকের মৃত্যু হয়েছে। তবে জেলা পুলিশ সুপারের দাবি, এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন চার জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে বাজি কারখানাটি সম্পূর্ণ ভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জখমদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে…

আরও পড়ুন
জেলা 

দেউচা পাঁচামিতে কয়লা প্রকল্প বাতিলের দাবিতে বিভিন্ন গণসংগঠনের স্বাক্ষর অভিযান

আমরা নিম্নস্বাক্ষরিত আদিবাসী সংগঠন, কৃষক সংগঠন এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলনরত গণসংগঠন এবং মঞ্চসমূহ ১৩ মে, ২০২৩ তারিখে সিউড়ী শহরের বীরভূম সাহিত্য পরিষদ ভবনে একটি মত বিনিময় সভায় মিলিত হয়েছিলাম। বীরভূম তথা পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আদিবাসী, দলিত, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু, কৃষক, দিনমজুর, সরকারি কর্মচারী এবং অন্যান্য শ্রমজীবী অংশের মানুষের স্বার্থে আমরা কয়েকটি দাবির ভিত্তিতে যৌথভাবে আন্দোলন গড়ে তোলার বিষয়ে একমত হয়েছি। *আদিবাসী অধিকার রক্ষার দাবিঃ* ১। দেউচা-পাঁচামি, দেওয়ানগঞ্জ-হরিণশিঙা অঞ্চলে প্রস্তাবিত কয়লা খনি প্রকল্প বাতিল করতে হবে; কয়লা খনির নামে বেআইনি জমি অধিগ্রহণ প্রক্রিয়া এবং আদিবাসী…

আরও পড়ুন
জেলা 

দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রামে রবীন্দ্রজয়ন্তীর বর্ণাঢ্য অনুষ্ঠানে শামিল ছোটদের সঙ্গে বড়রাও

নায়ীমুল হক : বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কবিগুরুর ১৬২তম জন্ম জয়ন্তী পালিত হলো দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম রেল মাঠে। উদ্যোক্তা ছিলেন রাজপুর সোনারপুর পৌরসভার ২১ নং ওয়ার্ড নাগরিকবৃন্দ। তাঁদের আহবানে রবীন্দ্রজয়ন্তীর এই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন ছোটদের সঙ্গে বড়রাও। ২১ নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী , শিক্ষক-শিক্ষিকা ও বহু গুণী ব্যক্তিত্বের সমাবেশে ট্যাবলো সহকারে প্রভাতফেরী অনুষ্ঠিত হয় । বর্নাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানানো হয়। অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম হলো সুভাষগ্রাম নবতারা হাইস্কুল ,…

আরও পড়ুন
জেলা 

ব্যাংক অ্যাকাউন্টটি খুলে দিন, ২০০ কর্মীর বেতন দিতে পারিনি বিচারকের কাছে কাতর আর্জি অনুব্রতের

বাংলার জনরব ডেস্ক : শরীর ভালো না থাকলেও বীরভূমের প্রতি টান তাকে এখনো ভাবাচ্ছে। কারণ তাঁর চালকলের ২০০ জন শ্রমিকের এখনো বেতন হয়নি বেতন তিনি দিতে চান! কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে কেন্দ্রীয় এজেন্সি। তাই আজ দিল্লি থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নিয়ে আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে বিচারককে বললেন দয়া করে ব্যাংক অ্যাকাউন্টটা খুলে দিন। আমার কর্মচারীদের বেতন দিতে পারিনি। তাদের বেতনের ব্যবস্থা করতে হবে।বললেন অনুব্রত মণ্ডল বীরভূমের দোদন্ড প্রতাপ তৃণমূল নেতা। কয়েক মাস আগেও যিনি ছিলেন বীরভূম জেলার অবিসংবাদী নেতা। সেই অনুব্রত মণ্ডল আজ আসানসোলের বিশেষ আদালতে এই আবেদন…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায় কবি সংবর্ধনা ও সম্মেলন

নিজস্ব প্রতিবেদন : ৭ই মে ২০২৩ দক্ষিণ ২৪ পরগনার কোদালিয়ায় অধ্যাপক কল্যান ভট্টাচার্য এবং কবি পার্বতী ভট্টাচার্যের পৌরহিত্যে সারস্বত সাধন মঞ্চে অনুষ্ঠিত হল একটি বর্ণাঢ্য কবি সম্মেলন। অনুষ্ঠানে কবিতা পাঠ, কবিতা নিয়ে আলোচনা এবং কবিদের সম্বর্ধনার বিশেষ আয়োজন ছিল। মঞ্চে উপস্থিত ছিলেন ড রণজিৎ কুমার শাস্ত্রী,ড নির্মল করণ,ড শাশ্বত দাশ এবং নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ একাডেমীর প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিত ঘোষ। যে সকল কবিরা কবিতা পাঠ এবং সম্বর্ধিত হলেন, তাঁদের মধ্যে ছিলেন বিশিষ্ট কবি সুশীল মন্ডল, আনসার উল হক, তাপসী আচার্য্য, মহুয়া ঘোষ,গৌতম সরকার, অপর্ণা ভট্টাচার্য, সৌম্যদীপ রাহা, মনোরঞ্জন সরদার,মেঘনাথ বিশ্বাস প্রমুখ।…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মেলামেশা সাহিত্য বাসরের পঁচিশে বৈশাখ উদযাপন 

সংবাদদাতা বাংলার জনরব, ধনিয়াখালি: পঁচিশে বৈশাখ আপামর বাঙালির এক ভাবাবেগের দিন। এই দিনে সকাল থেকেই ছোটবড় সবাই মিলে সামিল হয় প্রভাতফেরি, কবিতা, গানে কবিগুরু বন্দনায়। শহর থেকে গ্রামে সর্বত্র মেতে ওঠে রাবীন্দ্রিক চেতনায়। এই দিনটা যেন মহোৎসবে পরিণত হয় দিকে দিকে। ওই উদ্দেশ্যকে সামনে রেখেই ধনেখালির ‘মেলামেশা সাহিত্য বাসর’ এক অনাবিল আনন্দ উৎসবে সামিল হয়েছিল স্থানীয় সুরভি পাঠাগার কক্ষে। সাহিত্যিক তথা সাহিত্য বাসরের সম্পাদক স্বপন কুমার হালদারের সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান। ফানুসে দেখনদারি বাদ দিয়ে আন্তরিকতায় পরিপূর্ণ এই অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব ও স্পন্দন পত্রিকার…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার জয়পুরে রবীন্দ্রজয়ন্তী পালন

বাংলার জনরব ডেস্ক : রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন পালন হাওডা হাওডা জেলার জযপুর থানার আমতা দুই নম্বর ব্লকের খালনা গ্রাম পঞ্চাযেতের খালনা হাটতলা প্রাঙ্গনে ২৫ বৈশাখ ৯ মে মঙ্গলবার সন্ধা থেকে রাত প্রর্যন্ত আমরা কজন নাট্যগোষ্ঠীর আয়োজনে ও লাবনো সঙ্গীত শিক্ষা নিকেতনের পরিচালনায রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জযন্তী যথাযথ মর্জাদার সাথে পালন করা হলো বলে জানান অপর্ণা রায আমাদের প্রতিনিধিকে । নিকেতনের সমাপ্তি রায বলেন কবিতা আবৃত্তি নাচ গান আলোচনা করা হলো ।বহুমুখি অনুষ্ঠানে উপস্হিত সহযোগিতা আলোচনা করেন সমরেন্দ্র নাথ মল্লিক গৌতম চক্রবর্তী নমিতা ধাডা শীল দীপক পাল…

আরও পড়ুন
জেলা 

হুগলির বৈদ্যবাটি কাজীপাড়ায় পালিত হল ঈদ মিলন উৎসব

গতকাল রবিবার সন্ধ্যায় ঈদ মিলন উৎসব পালিত হল হুগলির বৈদ্যবাটি পৌরসভার কাজীপাড়ায়। জাঁকজমক পূর্ণ এই সমাবেশে খুব সুন্দর ভাবে উৎসবের মুখর হয়ে উঠেছিল এলাকার কচিকাঁচা ছেলে মেয়েদের মধ্যে ।ফুচকা চা-কফি ইত্যাদি যেমন ছিল তেমন সুন্দর আলোচনার জন্য এক ছোট্ট সভা করা হয়েছে। যেমন সমস্ত ধর্মের মানুষ , উপস্থিত হয়েছিল চোখে পড়ার মতো বক্তব্য রাখতে গিয়ে পুরোহিত গৌরাঙ্গ ভট্টাচার্য তিনি বলেন আমরা সবাই যেমন মিলেমিশে বসবাস করি তেমন ভাবে আগামী দিনে মিশে থাকতে চাই। উপস্থিত হয়েছিলেন অল বেঙ্গল মাইনরিটি association এর সভাপতি আবু আফজাল জিন্না তিনি বক্তব্য বলেন সমস্ত ধর্মের মানুষ…

আরও পড়ুন
জেলা 

পুলিশের চোখ এড়িয়ে থানা থেকে পালিয়ে সোজা গঙ্গায় ঝাঁপ চোরের তারপর….

বাংলার জনরব ডেস্ক : এক চোরকে ধরে এনে বালি থানার মধ্যে রাখা হয় আর ওই চালাক চোর পুলিশকে এড়িয়ে থানা থেকে পালিয়ে যায়। এরপর পুলিশের যখন বিষয়টি নজরে পড়ে তখন চোর গঙ্গায় ঝাঁপ দিয়েছে। পুলিশ গঙ্গার কাছে এসে থমকে দাঁড়ায় ইতিমধ্যে এক ব্যক্তি চোর ধরার জন্য সেও গঙ্গায় ঝাঁপ দেয় তবেই ব্যক্তি পুলিশ নয় স্থানীয় এক বাসিন্দা। শেষমেষ চোর মাস ধরিয়া গিয়ে ক্লান্ত হয়ে পড়ে এমন সময় একটা নৌকায় উঠে পড়ে সেই নৌকার মাঝি এবং ঝাঁপিয়ে পড়া ওই ব্যক্তিটি দুজন মিলে চোরকে ধরে পাড়ে নিয়ে আসে এবং পুলিশের হাতে তুলে…

আরও পড়ুন