শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত ভার নিল সিআইডি
বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের মধ্যে থাকা একটি গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। আর এই মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এরই মধ্যে গাড়ি দুর্ঘটনার তদন্ত করার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার অমরনাথ বলেন, ‘‘চণ্ডীপুরের ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।’’ বৃহস্পতিবার রাতে দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ভৈরবপুর গ্রামের বাসিন্দা শেখ ইসরাফিলের (৩৩) মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়েই শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, কনভয়টি প্রচণ্ড গতিতে যুবককে…
আরও পড়ুন