জেলা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সহ রাজ্য সরকারের প্রতিনিধিদল, আশ্বাস দিলেন ইনসাফ পাওয়ার

বাংলার জনরব ডেস্ক : স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর এক সপ্তাহ পরে তার বাবা মার সঙ্গে দেখা করতে গেলেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। এই প্রতিনিধি দলে ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু । এছাড়া মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য ,সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বুধবার দুপুরে বগুলায় মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলতে আসে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন তিন মন্ত্রী এবং এক সাংসদ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ কথা বলেন মৃত ছাত্রের…

আরও পড়ুন
জেলা 

হুগলির গোবিন্দপুরে স্বাধীনতা দিবস পালন

বিশেষ প্রতিনিধি: গোবিন্দপুর ভ্রাতৃ সংঘ ক্লাবের উদ্যোগে ৭৭ তম জাতীয় পতাকা উত্তোলন করা হল ক্লাব প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করেন আবামার সভাপতি আবু আফজাল জিন্না,ক্লাব সভাপতি নায়িম মন্ডল।সম্পাদক সহ সমস্ত সদস্যদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে আবু আফজাল জিন্না বলেন, দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ দেখিয়ে ছিলেন লাখো উলামাগণ।ভগৎসিং ক্ষুদিরাম বসু নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক তেমন সুরাইয়া বদরউদ্দিন তৈয়বজী,কর্নেল সাহনাজ খাঁন আলি ভাতৃত্বদ্বয় এরকম লাখো আলেমদের জীবনের বিনিময়ে বৃটিশদের হাত থেকে মুক্তি পাওয়া গিয়েছিল ৭৬ বছর পূর্বে।

আরও পড়ুন
জেলা 

বেস আন নুরের ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ কর্মশালা ‘টার্গেট মাধ্যমিক ২০২৪

বিশেষ প্রতিনিধি: রাজ্যের অন্যতম আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ দিনাজপুরের বেস আন নূর-এ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে গত রবিবার এক দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল। স্যান্ডফোর্ড অ্যাাকাডেমির সার্বিক তত্ত্বাবধানে টার্গেট মাধ্যমিক ২০২৪ নামে এক ছ’ মাসের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তারই অন্তর্গত ছিল রবিবারের এই একদিনের কর্মশালা। ক্রমান্বয়ে বিশেষ অনুশীলনের মাধ্যমে মাধ্যমিকের চূড়ান্ত পর্বের প্রস্তুতি দিতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানালেন স্যান্ডফোর্ড অ্যাাকাডেমির বিশিষ্ট কর্মকর্তা পান্থ মল্লিক। বেস আন নূর-এর ছাত্র-ছাত্রীদের উন্নতিকল্পে এই কাজে হাত মিলিয়েছেন সেখানকার শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীসহ প্রত্যেকে। রবিবারের এই একদিনের আয়োজনে তিনটি বিষয়ের কর্মশালা…

আরও পড়ুন
জেলা 

উৎসাহ উদ্দীপনা এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভগবানগোলা স্বাধীনতা দিবস পালন করলেন বিধায়ক ইদ্রিস আলী

বাংলার জনরব ডেস্ক : আজ স্বাধীনতা দিবস উপলক্ষে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার, ভগবানগোলা স্টেশন রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী । তিনি বলেন বহু স্বাধীনতা সংগ্রামীর রক্তের বিনিময়ে পাওয়া এই স্বাধীনতা।তাই আমাদের যে কোন মূল্যে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, ভারতবর্ষের সংবিধানে সমস্ত মানুষের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু পাকিস্তান বা অন্য কোন রাষ্ট্রে নেই। তিনি বলেন স্বাধীনতার আন্দোলনে বিজেপির কোন অবদান নেই। ভগবানগোলা থানার কানাপুকুর হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরন করা হয়। রোগীদের হাতে ফল তুলে দেন ভগবানগোলা বিধানসভার…

আরও পড়ুন
জেলা 

রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রওশন আলী মল্লিক মেমো: জুনিয়র হাই মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপিত হলো। উদ্বোধন করেন মাদ্রাসার সম্পাদক বিশিষ্ট লেখক, সাংবাদিক নৌশাদ মল্লিক। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। এছাড়া স্থানীয় বিশিষ্ট সমাজ সেবিকা- রাজেকা মল্লিক স্বাধীনতা দিবসের উপর একটি সংগীত পরিবেশন করেন ও সকলের প্রশংসাধন্য হন। স্থানীয় অধিবাসীরা অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরো গৌরবান্বিত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক পান্থ মল্লিক। ব্যবস্থাপনায় ছিলেন শেখ সিরাজুল ইসলাম, সোমনাথ পাকিরা, মাসুদ হোসেন, রেশবানু বেগম, ঐন্দ্রিলা পাল,…

আরও পড়ুন
জেলা 

দশম কন্যাশ্রী বর্ষ পালন বহরমপুরে

বাংলার জনরব ডেস্ক : আজ ১৪ই আগষ্ট সোমবার, মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদনে, মুর্শিদাবাদ জেলার জেলা শাসক শ্রী রাজর্ষি মিত্রের পরিচালনায় এবং সভাপতিত্বে, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা -প্রসূত ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রীর দশম বর্ষ উদযাপন হয় বহরমপুর রবীন্দ্র সদনে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সাংসদ খলিলুর রহমান,। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলার জেলা শাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার সুরন্দির সিং, সাংসদ খলিলুর রহমান, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, রাজ্যের মন্ত্রী আখেরুজ্জামান, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক…

আরও পড়ুন
জেলা 

ভগবানগোলার বন্যা বিধ্বস্ত আখেরীগঞ্জ ও নির্মলচর এলাকা পরিদর্শনে বিধায়ক ইদ্রিস আলী, ত্রাণ ও পুনর্বাসন নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত পদ্মার নদীর জল বেড়ে যাওয়ায় আখেরীগঞ্জ অঞ্চলের নির্মলচর এলাকা প্রায় ১২কিলোমিটার বন্যার জলে প্লাবিত হয়ে পড়ে।আজ ১৩ই আগষ্ট রবিবার, উক্ত বন্যা পরিদর্শনে যান ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। বিধায়ক ইদ্রিস আলী সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মিল্টন, পঞ্চায়েত সদস্য হাসানুজ্জামান, পঞ্চায়েত সদস্য বাকিবিল্লাহ, সদস্য মিজান আলী প্রমুখ। বিধায়ক ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় সরকারের গাফলতির ফলে প্রতি বছর বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বর্ষাকালে কেন্দ্রীয় সরকার ও বি এস এফ কে জানানো সত্ত্বেও সাধারণ মানুষের অসুবিধার…

আরও পড়ুন
জেলা 

হাওড়া জেলার তেহট্ট কাঁটাবেড়িয়া-২ পঞ্চায়েতে বোর্ড গঠন করল আইএসএফ, প্রধান আয়েশা বেগম, আইএসএফ কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত তেহট্ট কাঁটাবেড়িয়া-২ পঞ্চায়েত দখল করেছে আইএসএফ। আইএসএফের পক্ষ থেকে এই পঞ্চায়েতে প্রধান হিসাবে শপথ নিয়েছেন আয়েশা বেগম। গতকাল শুক্রবার এই পঞ্চায়েত বোর্ড গঠিত হয়েছে। উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বহু চেষ্টা করে আইএসএফ ও কংগ্রেস জনপ্রতিনিধিদের মধ্যে ভাঙ্গন ধরাতে পারেনি শেষ পর্যন্ত এই পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো। এদিকে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান আয়েশা বেগ ম অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করতে না পারার কারণে তার স্বামীর সহ আই এস এফ কর্মীদেরকে মারধর করেছে তৃণমূলের গুন্ডা…

আরও পড়ুন
জেলা 

তৃণমূলের অফিসিয়াল প্রধান প্রার্থীকে পরাস্ত করে বিজেপির সাহায্য নিয়ে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন শেখ সুফিয়ানের জামাই, ঘুর পথে পঞ্চায়েত দখল বিজেপির, শাসক দল অসহায়

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কুনাল ঘোষের নেতৃত্বের ব্যর্থতা আরো প্রকট হয়ে ধরা পড়ল। প্রশাসনের সাহায্য নিয়ে পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস ভালো ফল করলেও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চালে নন্দীগ্রামে কুপোকাত হল তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘু অধ্যুষিত গ্রাম পঞ্চায়েত এলাকা নন্দীগ্রামের মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতে বারটি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল কংগ্রেস। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৮টি বিজেপি পায় ছটি, স্বাভাবিকভাবেই মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গড়ার কথা তৃণমূল কংগ্রেসের। শাসক দলের নেতৃত্ব ঠিক করে দেয় সেখ শাহনাওয়াজ খানকে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে কিন্তু…

আরও পড়ুন
জেলা 

বাইনান গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট, আস্থা ভোটে যোগ দিল না তৃণমূল

বাংলার জনরব ডেস্ক : হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েতের নতুন বোর্ড গঠিত হলো গতকাল শুক্রবার ১১ই আগস্ট। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ২৮ টি আসনের মধ্যে ১৭ টি আসন দখল করে কংগ্রেস সিপিএম এবং আইএসএফ জোট তৃণমূল কংগ্রেস পায় ১১ টি। সংখ্যালঘু অধ্যুষিত বাইনান গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের এই পরাজয় কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা সংকেত বলে রাজনৈতিক মহল মনে করছে। এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা বিশেষ করে বাঙালি মুসলিমরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যে সরে যাচ্ছে তা এ থেকে প্রমাণিত। বাইনান গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের এমনই করুন দশা…

আরও পড়ুন