জেলা 

আদালতের নির্দেশে মন্দারমনিতে অবৈধভাবে নির্মিত হোটেল ভাঙতে গিয়ে জনরোষের মুখে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : আদালতের নির্দেশ মত চারটি অবৈধ হোটেল কে ভাঙতে গিয়ে রীতিমতো জনরোষের মুখে পড়তে হলো  পুলিশকে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগর দু’নম্বর ব্লকের পশ্চিম পুরুষোত্তমপুর এলাকায়। অবৈধ হোটেল ভাঙতে গিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের চেহারা নেই এলাকাটি এলাকাটি মন্দারমনি যাওয়ার রাস্তায় পড়ে। মেরিন ড্রাইভ এলাকায় চারটি হোটেল অবৈধভাবে তৈরি করা হয়েছে। কলকাতা হাই কোর্ট ওই চারটি হোটেল ভাঙার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ওই এলাকায় যায় পুলিশ। সঙ্গে ছিলেন দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা। তবে পুলিশ এলাকায় পৌঁছনোর আগেই স্থানীয় বাসিন্দারা প্রতিরোধ গড়ে তোলেন।…

আরও পড়ুন
জেলা 

কুরআনের রঙে রাঙাবো এ ভুবন : জলপাইগুড়ি জুড়ে কুরআন বিতরণ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি: আল কোরআন একাডেমি লন্ডনের সহযোগীতায় এবং দ্য কোরআন স্টাডি সার্কেল এর উদ্যোগে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলায় পবিত্র আল কুরআনের বার্তাকে ছড়িয়ে দেওয়ার মহান আদর্শকে সামনে রেখে গত ১৯ অগাষ্ট থেকে ২২ অগাষ্ট অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে কোরআন পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। এই লক্ষ নিয়ে প্রথম ১৯ শে অগাষ্ট জলপাইগুড়ি জেলার সাপ্টিবাড়ি নামে এক প্রত্যন্ত গ্রামে হাফেজিয়া তাজবিদুল কুরআন মাদ্রাসায় সেখানকার ছাত্রদের নিয়ে একটি অনুষ্ঠান করা হয়। উপস্থিত ছিলেন কুরআন স্ট্যাডিঃ সার্কেল এর সেক্রেটারি জনাব জালালুদ্দিন আহমেদ, রাজ্য কনেভেনর তথা অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক…

আরও পড়ুন
জেলা 

দু’টি বাসের মুখোমুখি ধাক্কা , জখম ১০

বাংলার জনরব ডেস্ক : দু’টি বাসের মুখোমুখি ধাক্কায় জখম হলেন অন্তত ১০ জন যাত্রী। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে হাওড়ার বালটিকুরিতে। আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। তবে দু’টি বাসেরই গতি কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অফিস টাইমে বালটিকুরি বাজারে দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। ৬৩ নম্বর রুটের একটি বেসরকারি বাস ডোমজুড়ের দিকে যাচ্ছিল। সেই সময় বাঁকড়া-পার্ক সার্কাস রুটের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা ওই বেসরকারি বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দু’টি বাসেরই কয়েক জন যাত্রী আহত হন।…

আরও পড়ুন
জেলা 

রাজীব গান্ধীর ৮০ তম জন্মদিন পালন শ্যামপুরে

প্রয়াত জননেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী রাজীব গান্ধীজীর ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্যামপুর বিধানসভা কেন্দ্র শশাটি তে একটি রক্তদান শিবির ও পঞ্চায়েত নির্বাচনে জাতীয় কংগ্রেসের জয়ী ও বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শ্যামপুর ২ নম্বর বিধানসভা নির্বাচন কেন্দ্রের জাতীয় কংগ্রেস সভাপতি আতিয়ার খান মহাশয়ের নির্দেশ মতো এবং শসাটি অঞ্চল কংগ্রেসের ব্যবস্থাপনায় | উক্ত সবাই উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ,হাওড়া জেলা কংগ্রেস কমিটির বর্ষিয়ান সম্পাদক শেখ আবুল কালাম, শিক্ষারত্ন প্রাপ্য শিক্ষক শ্রী অরুণ পাত্র, বর্ষিয়ান নেতা সমর রায় চৌধুরী ও শশাটি…

আরও পড়ুন
জেলা 

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বিস্ফোরণে উড়ে গেল আইসিডিএস কেন্দ্রের ছাদ !

বাংরার জনরব ডেস্ক : রবিবার সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠলো মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ । বিস্ফোরণের ফলে রঘুনাথগঞ্জের আইসিডিএস কেন্দ্রের ছাদ উড়ে যায় । তবে আজ রবিবার থাকায়  অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ ছি, ফলে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। কোথা থেকে এল বিস্ফোরক? অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরেই কি বিস্ফোরক মজুত করা হচ্ছিল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। রবিবার সাতসকালে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের লক্ষ্মীজোলায় বন্ধ আইসিডিএস সেন্টারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বোমা বিস্ফোরণের তীব্রতায় আইসিডিএস সেন্টারের ছাদ উড়ে যায়। আইসিডিএস সেন্টারটি বন্ধ থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা…

আরও পড়ুন
জেলা 

গরু পাচার মামলায় তীব্র ভর্ৎসনার মুখে ইডি

বাংলার জনরব ডেস্ক : গরু পাচার মামলার শুনানিতে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল ইডি। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং তাঁর প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন যে মামলায় গ্রেফতার, ওই মামলা আসানসোল থেকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে স্থানান্তরের আবেদন করেন ইডির আইনজীবী। তাতেই ক্ষোভপ্রকাশ করেন বিচারক রাজেশ চক্রবর্তী। এমনকি, বিচারক এই প্রশ্নও করেন যে, কোন অধিকারে সংশ্লিষ্ট মামলার তদন্ত করছে ইডি। শনিবার আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে ইডির করা আবেদনের ভিত্তিতে শুনানি চলছিল। গত ২৮ জুলাই গরু পাচার মামলা আসানসোল আদালত থেকে দিল্লির রাউস অ্যভিনিউ কোর্টে নিয়ে…

আরও পড়ুন
জেলা 

প্রাথমিক স্কুলের ছাদের চাঙড় ভেঙে আহত ১৪

বাংলার জনরব ডেস্ক : ক্লাস চলাকালীন সময়ে আচমকাই ভেঙে পড়ল ছাদের চাঙড়। আর তাতে গুরুতর জখম (Injured) অন্তত ১৪ জন প্রাথমিক স্কুলের পড়ুয়া। এদের মধ্যে ৫ জন ছাত্রী। মাথা ফেটে কয়েকজন ভরতি হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) করণদিঘির লাহুতারা কামাদ প্রাথমিক স্কুলে। খবর পেয়ে অভিভাবকরা ছুটে আসেন। সকলেই চিন্তিত। পাশাপাশি তাঁরা স্কুল কর্তৃপক্ষকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন। শুক্রবার দুপুর নাগাদ লাহুতারা কামাদ প্রাথমিক স্কুলে চলছিল ক্লাস। আচমকাই ছাদের চাঙড় ভেঙে পড়ে। দ্বিতীয়, তৃতীয় ও  চতুর্থ শ্রেণির মোট ১৪ জন আহত হন। মাথা ফেটে গিয়েছে কয়েকজনের।…

আরও পড়ুন
জেলা 

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘পাশে আছি’র উদ্যোগে বিশেষ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা : হুগলী :-“পাশে আছি”র উদ্যোগে এবং পিত্রাশীষ ফাউন্ডেশন এর সহযোগিতায় ও সম্পাদক সাহিল মল্লিক ও সভাপতি গোলাম মাসুদ এর অক্লান্ত পরিশ্রমে হুগলী জেলার একটি প্রত্যন্ত গ্রাম চেড়াগ্রামে, ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহ দিতে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করলেন, এলাকাবাসী থেকে আমন্ত্রিত অতিথিরা সাধুবাদ জানালেন এই ধরনের একটি সংগঠন এগিয়ে আসার জন্য। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অভিনেত্রী পায়েল সরকার, অভিনেতা জয়, এক্স কমান্ডো সুজয় মণ্ডল, জাতীয় পুরস্কার প্রাপ্ত বিখ্যাত সমাজসেবী শহিদুল লস্কর, বিশিষ্ট ফুটবলার বাস্তব মিত্র, অল বেঙ্গল মাইনোরিটি এসোসিয়েশন এর সভাপতি আবু আফজাল জিন্না,…

আরও পড়ুন
জেলা 

নিমতা স্বামী প্রণবানন্দ বিদ্যার্থী ভবনে স্বাধীনতা দিবস পালন 

বিশেষ প্রতিনিধি: দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৭ তম স্বাধীনতা দিবস। যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালন করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। ভারত সেবাশ্রম সঙ্ঘের নিমতা প্রণবানন্দ বিদ্যার্থী ভবনের উদ্যোগে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করা হয়। পতাকা উত্তলন করেন সঙ্ঘের নবীন সন্ন্যাসী স্বামী অন্বেষানন্দজী মহারাজ। নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান ছাত্ররা। তারা দেশাত্মাবোধক গান পরিবেষণ করেন। মহারাজ এর আশীর্ব্বচন এর মধ্য দিয়েই অনুষ্ঠান সমাপ্ত হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সঙ্ঘের প্রধান কার্যালয় সহ বিভিন্ন শাখা আশ্রমগুলিতেও স্বাধীনতা দিবস পালন করা হয়। নিমতা প্রণবানন্দ…

আরও পড়ুন
জেলা 

স্বাধীনতা দিবসে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা

বিশেষ প্রতিনিধি: ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল দক্ষিণ ২৪ পরগণা জেলার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে। সারাদিন ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করা হয়। ভারত সবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৮ তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে স্বামী দিব্যানন্দজী মহারাজ ১২৮জন কিশোর কিশোরী কে সাধন দীক্ষা দান করেন। ১২৮টি পরিবারকে হিন্দুধর্মগ্রন্থ প্রদান করা হয়। ৩০জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়৷ ৭৭জন গৃহশিক্ষক ও চিকিৎসককে প্রণব সেবা সম্মান প্রদান করা…

আরও পড়ুন