জেলা 

জামা‌আতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা জেলার কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হল আল-মানার মিশনে

হাড়োয়া, ৩০শে আগষ্ট, ২০২৩: উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার গোয়ালপোতা আল-মানার মিশনে অনুষ্ঠিত হল সাধারণ কর্মী এবং ইউনিট দায়িত্বশীলদের নিয়ে। মূলতঃ জামাআতে ইসলামী হিন্দ চার বছর সময়ে কিভাবে মানুষের নৈতিক চরিত্র উন্নয়ণ, ধর্মীয় চেতনা বোধ জাগ্রত, মানবীয় ঐক্য গঠন, একটা উন্নত সমাজ এবং সুসংগঠিত দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তার বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে উত্তর ২৪ পরগনা জেলা জামা‌আত। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মাওলানা আব্দুর রফিক সাহেব। তিনি জামাআত কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। জামাআতের রাজ্য সভাপতি ডা.…

আরও পড়ুন
জেলা 

বুধবার সকালে নদিয়ায় তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন

বাংলার জনরব ডেস্ক : বুধবার সকালে নদিয়ায় তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুনের অভিযোগ উঠলো শাসকদলেরই একাংশের বিরুদ্ধে। আহত তৃণমূল নেতা -সহ ২। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদন্দ্বকেই দায়ি করা হয়েছে আক্রান্তদের তরফে। জানা গিয়েছে, নদিয়ার নাকাশিপাড়ার ধাপারিয়া গ্রামের বাসিন্দা মোহতালি দফাদার। তৃণমূলের বুথ সভাপতি তিনি। অভিযোগ, বুধবার সকালে ওই তৃণমূল নেতার বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় বাড়িতে। বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগ, এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। আহত হন মোহতালি দফাদার, তাঁর ছেলে সামজ্জি দফাদার ও ভাইপো মতিয়াজুল দফাদার। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কবি নজরুলের প্রয়াণ দিবস পালন

বিশেষ প্রতিনিধি: নজরুল চর্চা কেন্দ্র, বারাসাতের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস। ‘কবিদের মৃত্যু হয় না। তাঁরা বেঁচে থাকেন তাঁদের সৃষ্টিকর্মের মধ্যে। কাজী নজরুল ইসলামও বেঁচে আছেন তাঁর মহৎ সৃষ্টিকর্মের মধ্যে।’ কবির প্রয়াণ দিবসের একটি অনুষ্ঠান উদ্বোধন করে কথাগুলো বলেন নজরুল চর্চা কেন্দ্র, বারাসাতের সভাপতি, অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন। বারাসাতের রবীন্দ্রভবনের সেমিনার হলে কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কবির সৃষ্ট কবিতা ও গানে গানে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের সদস্যরা। কবিতা ও সংগীত পরিবেশনে অংশগ্রহণ করেন ফাল্গুনী মিত্র, মৌসুমী দাশগুপ্ত, মুক্তি…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েতে অপ্রত্যাশিত ফলাফল সমবায় সমিতির নির্বাচনেও তেহট্টে লাল ঝড়, বাংলা জুড়ে বামেদের উত্থান কি শুধু সময়ের অপেক্ষা?

বিশেষ প্রতিনিধি: সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নদীয়ার তেহট্টে খুব ভালো ফল করেছিল বামেরা। সেই ফলে অব্যাহত রাখল গতকালের সমবায় সমিতির নির্বাচনে। পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তেহট্টে লাল ঝড় উঠেছিল কার্যত সমবায় সমিতির নির্বাচনে সেই ঝড় দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেস কোথায় যেন এই এলাকায় নিশ্চিহ্ন হওয়ার পথে। প্রশ্ন উঠেছে তাহলে কি পশ্চিমবাংলায় জুড়ে উঠবে লালঝড়। সেটা ভবিষ্যৎ বলবে তবে তেহটটো পঞ্চায়েত নির্বাচনের পর সমবায় সমিতির নির্বাচনের এই ফলে সিপিএম যে উজ্জীবিত তা নিয়ে কোন সন্দেহ নেই। তাদের দাবি গণমাধ্যমের দ্বারা পরিচালিত বিজেপি এবং তৃণমূল যে বাইনারি রাজ্যের শুরু করেছে তা…

আরও পড়ুন
জেলা 

রাজনৈতিক তরজার মাঝেই দত্তপুকুর বিস্ফোরণের ঘটনায় নীলগঞ্জ থানার ওসি সাসপেন্ড!

বাংলার জনরব ডেস্ক : দত্তপুকুরে বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজার মাঝেই সাসপেন্ড করা হল নীলগঞ্জ ফাঁড়ির ওসিকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সোমবার ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে বাজির কারবার চলছিল। এই ঘটনায় পুলিশ উদাসীন ছিল বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও সোমবার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘গত আড়াই-তিন মাসের মধ্যে এই এলাকায় অনেক তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। তার পরও এই ঘটনা ঘটেছে, যা দুর্ভাগ্যজনক।’’ রবিবার সকালে বারাসত সংলগ্ন দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ হয়। এই ঘটনায় সোমবার পর্যন্ত ন’জনের মৃত্যু হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালিতে মনোজ্ঞ অনুষ্ঠান

শেখ সিরাজ– সুর সপ্তক আয়োজিত সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২৭শে আগষ্ট রবিবার ধনিয়াখালী মদনমোহন মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানের শুরুতেই পন্ডিত জ্ঞান প্রকাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন সুর সপ্তকের সভাপতি মোহিত সামন্ত এবং পার্থ মল্লিক। এরপর বিভিন্ন বিষয়ে টালেন্ট সার্চের পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ পুরস্কারে পুরস্কিত করা হয় অর্ক প্রভ কর্মকার এবং বিকিরণ সামন্ত কে। এই অনুষ্ঠানে দক্ষতার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সৌরিমা বসু রায়,সৃজনী বসু রায়,প্রাপ্তি মল্লিক, মৌমিতা মল্লিক,সপ্প্রীতি পাল,সংযুক্তা সরকার এবং আরো অনেক শিল্পী রা। এছাড়া ছোট ছোট শিশুদের তবলা লহড়া সকলের…

আরও পড়ুন
জেলা 

স্বর্গীয় কংগ্রেস নেতা ভারতচন্দ্র খায়ের স্মরণে সভা আমরাগুড়িতে

উলুবেড়িয়া লোকসভার আমতা কেন্দ্রের অধীন আমরাগুড়ি অঞ্চলের প্রাক্তন প্রধান তথা আমরাগুড়ি অঞ্চল জাতীয় কংগ্রেস সভাপতি স্বর্গীয় ভরত চন্দ্র খা মহাশয়ের এক স্মরণ সভার আয়োজন করা হয় ২৭শে আগস্ট বিকাল 3 ঘটিকায় মেনকা স্মৃতি বিদ্যামন্দিরে। এই অনুষ্ঠানে স্বর্গীয় ভরতচন্দ্র খা মহাশয়ের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় | ভরত চন্দ্র খা মহাশয় এই সময় দাঁড়িয়ে বিধবা বিবাহের জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। একদিকে তিনি শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের আবার অন্যদিকে ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি যেমন রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করতেন আবার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মকান্ডের মধ্যে…

আরও পড়ুন
অন্যান্য জেলা 

Dattapukur Blast : কেন বারবার বাজি কারখানায় বিস্ফোরণ ? সাধারণ নাগরিকের মৃত্যুর দায় এড়াতে পারে রাজ্য প্রশাসন ?

সেখ ইবাদুল ইসলাম : মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এত বাজি কারখানায় বিস্ফোরণ হচ্ছে যা এক কথায় নজীরবিহীন বলা যেতে পারে । অন্যান্য রাজ্যে বাজি কারখানায় এত বিস্ফোরণ হয় বলে আমাদের মনে হয় না অন্তত খবরের কাগজে তেমন কোনো  খবর দেখা যায়নি । কিন্তু দুঃখের হলেও সত্যি আমাদের রাজ্যে গড়ে প্রতি মাসেই কোনো কোনো বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে থাকে । আর ফলে বেশ কয়েক জনের মৃত্যুও হয় । অথচ রাজ্যে বাজি কারখানা তৈরির আইন আছে, তা যদি সঠিকভাবে কার্যকর করা যেতে তাহলে সাধারণ নাগরিকের মৃত্যু মিছিল বন্ধ করা সম্ভব হতো । এ…

আরও পড়ুন
জেলা 

Blast in a Cracker Factory : উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক বাজি কারখানায় বিস্ফোরণ, এলাকায় উত্তেজনা

বাংলার জনরব ডেস্ক : রবিবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের এক বাজি কারখানায় বিস্ফোরণ হয় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। এলাকার বাসিন্দাদের অভিযোগ এই বাজি কারখানাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল। জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দত্তপুকুরের বাজি কারখানাটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আশপাশের বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে বাজি কারখানাটি চলছিল। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের অভিযোগ, সম্পূর্ণ বেআইনি ভাবে কারখানাটি চলছিল। বার বার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ তাঁদের। ঘটনাস্থলে পুলিশ…

আরও পড়ুন
জেলা 

মিজোরামে নির্মীয়মান রেল সেতু ভেঙে মৃত মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের বাড়িতে রাজ্যপাল

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী নয় এবার রাজ্যপাল নির্মীয়মান রেল সেতু ভেঙে মৃত মালদার ২৩ জন পরিযায়ী শ্রমিকের বাড়িতে রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করলেন স্বজন হারাদের সঙ্গে এবং তুলে দিলেন তাদেরকে আর্থিক সাহায্য। দিনদুয়েক আগে মিজোরামে ঘটেছে ভয়ংকর দুর্ঘটনা। নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। তার মধ্যে মালদহেরই ২৩ জন। কোনও পরিবারে মৃত্যু হয়েথে ৬ জনের। কারও ৪ জনের। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একটা দুর্ঘটনায় কার্যত গা উজাড় হয়ে গিয়েছে। কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম। শুক্রবার সকালে কলকাতা থেকে ট্রেনে মালদহ গেলেন রাজ্যপাল সিভি…

আরও পড়ুন