জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গ্রেস কটেজ নজরুল সম্মান পেলেন আমিনুল ইসলাম

দীপাঞ্জন দে: ৩ সেপ্টেম্বর ২০২৩ (রবিবার) কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য কৃষ্ণনগরের গ্রেস কটেজে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কৃষ্ণনগরের গ্রেস কটেজ পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত একটি হেরিটেজ ভবন হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ। কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টিশীল জীবনের প্রায় আড়াই বছর (১৯২৬ থেকে ১৯২৮ সাল) এই বাড়িটিতেই সপরিবার ছিলেন। এখানেই তাঁর বাংলা গজল গানের সৃষ্টি— যা বাংলা সাহিত্যকলার ইতিহাসে এক অনন্য নজির। নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের সঙ্গে কাজী নজরুলের আরও অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ২০২২ সাল থেকে কৃষ্ণনগর গ্রেস কটেজ কর্তৃপক্ষ অর্থাৎ ‘সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র’ তাদের পক্ষ থেকে…

আরও পড়ুন
জেলা 

তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার এসোসিয়েশনের প্লাটিনাম জুবিলী উৎসব

তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার এসোসিয়েশনের প্লাটিনাম জুবিলী(৭৫ তম বর্ষ) উৎসবের প্রথম অনুষ্ঠান হয়ে গেল তেশরা সেপ্টেম্বর নালিকুলে। সকালে ছাত্রছাত্রী,মহিলাদের নিয়ে প্রভাতফেরী হয়।পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান সদস্য সমীরেন্দ্রনাথ কর।বেলা দশটায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন জামাইবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ সিনহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামারকুন্ডু জি,আর,পি,র আধিকারিক গোপাল গাঙ্গুলী,প্যাসেঞ্জার এসোসিয়েশনের সম্পাদক হরদাস চক্রবর্তী,সভাপতি মনসারাম ঘোষ সহ বিভিন্ন গুণীজন।অনুষ্ঠানটিতে সভাপতির আসন অলঙ্কৃত করেন শিল্পপতি ও সমাজসেবী বিশ্বনাথ ধাড়া।

আরও পড়ুন
জেলা 

মদ খাইয়ে এক তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার চার

বাংলার জনরব ডেস্ক : মদ খাইয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্থানীয় চার যুবককে গ্রেফতার করেছে। রবিবার মধ্যরাতের ওই ঘটনায় গ্রেফতার হওয়া চার যুবককেই সোমবার বারাসত আদালতে হাজির করানো হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে অশোকনগর থানা এলাকার চৈতন্য কমার্স কলেজের কাছ থেকে ওই তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় কয়েক জন তাঁকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে, পুলিশে খবর দেয়। পুলিশের কাছে ওই তরুণী লিখিত অভিযোগ করেছেন, পরিচিত এক যুবকের কাছে তিনি কিছু টাকা চেয়েছিলেন। সেই টাকা দেওয়ার…

আরও পড়ুন
জেলা 

এগরার এক নার্সিংহোমের মালিকের সহযোগিতায় শিশু বিক্রির অভিযোগ, গ্রেফতার দুই

বাংলার জনরব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমার এগরার এক নার্সিংহোম এর মালিকের বিরুদ্ধে শিশু পুত্র বিক্রির অভিযোগ উঠেছে।দিঘা স্টেট জেনারেল হাসপাতালের তৎপরতায় চক্রের হদিশ পেল দিঘা কোস্টাল থানার পুলিশ। নার্সিংহোমের মালিক দম্পতি ও ক্রেতাকে গ্রেফতার করল পুলিশ। প্রায় দু’লক্ষ টাকার বিনিময়ে ওই শিশুকে বিক্রি করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শিশু কেনার অভিযোগে দিঘা হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছিল রামনগর থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা মর্জিনা বিবিকে। তাঁকে জেরা করতেই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। বিষয়টা ঠিক কি? পুলিশ ও স্থানীয় সূত্রে জানা…

আরও পড়ুন
জেলা 

ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনের ৪৮ ঘন্টা আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক

বাংলার জনরব ডেস্ক : ধূপগুড়ি উপনির্বাচনের ৪৮ ঘণ্টা আগে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়। গতকাল শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও দেখা গিয়েছিল তাঁকে। রবিবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। আগামী মঙ্গলবার ধূপগুড়ি উপনির্বাচন। আর তা নিয়ে শাসক-বিরোধীদের মধ্যে চলছে প্রেস্টিজ ফাইট। তারই মাঝে আচমকা ছন্দপতন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফিরে আচমকা মতবদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ প্রাক্তন তৃণমূল বিধায়ক মিতালি রায়ের। ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি। একুশের বিধানসভা নির্বাচনেও ধূপগুড়ি আসনের প্রার্থী ছিলেন মিতালি। তবে সেবার আর জিততে…

আরও পড়ুন
জেলা 

বেগমপুর হাই স্কুলের প্রধান শিক্ষক অলোক মিত্রের অবসর গ্রহণে এলাকাবাসীর চোখে জল

নায়ীমুল হকের প্রতিবেদন : রাজ্যের প্রান্তিক অঞ্চল হুগলি জেলার বেগমপুরে ছাত্র-ছাত্রীদের সুখ দুঃখের ভাগিদার হয়ে সুদীর্ঘ কুড়ি বছর পাশে ছিলেন যিনি, তিনি আর কেউ নন, বেগমপুর হাই স্কুলের সদ্য প্রাক্তন হওয়া প্রধান শিক্ষক অলোক কুমার মিত্র। তিনি যে ছাত্র-ছাত্রীদের কত আপন হয়ে উঠেছিলেন তা দেখতে পাওয়া গেল প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের পরিচালিত বিদায় সম্ভাষণ অনুষ্ঠানে। অনুষ্ঠান যেন শুধুমাত্র বিদ্যালয়ের নয়, তার পরিধি বিস্তৃত হয়েছিল মানুষের ঘরে ঘরে। দুই-তিন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা সজল নয়নে উপস্থিত হয়েছিল বিদ্যালয়ে তাদের প্রিয় শিক্ষকের আশীর্বাদ নিতে। আর তাঁর চেয়ারে দেখতে পাওয়া যাবে না, নিয়মের…

আরও পড়ুন
জেলা 

সংশোধনাগারে এক বিচারাধীন জেলবন্দির মৃত্যু ঘিরে উত্তপ্ত হাওড়ার পাঁচলা

বাংলার জনরব ডেস্ক : হাওড়া জেলা সংশোধনাগারে এক বিচারাধীন জেলবন্দির মৃত্যু ঘিরে উত্তপ্ত হাওড়ার পাঁচলা থানার জয়নগর এলাকা। পুলিশকে ঘিরে বিক্ষোভে অগ্নিগর্ভ হল এলাকা। ভাঙচুর করা হল পুলিশের গাড়ি। রাস্তা অবরোধ করলেন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে পুলিশবাহিনী এবং র‌্যাফ। স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার রাতে সোমনাথ সর্দার নামে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে এক নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল। গত ৩০ অগস্ট আদালতে তোলা হলে অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের দাবি, শুক্রবার রাতে হাওড়া সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন সোমনাথ। সেখান থেকে তাঁকে হাওড়া…

আরও পড়ুন
জেলা 

ইউটিউবে ভিডিও শুট করার নামে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে পূর্ব বর্ধমানের গ্রেফতার ২

বাংলার জনরব ডেস্ক : ইউটিউবে ভিডিও শুট করার নামে ব্যারাকপুরের এক গৃহবধূকে ডেকে ধর্ষণের অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের আউসগ্রামে অভিযোগ পাওয়ার পরে ই বৃহস্পতিবার গভীর রাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ আজ শুক্রবার বর্ধমান আদালতে তাদের তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ইউটিউবের জন্য ভিডিয়ো শুট করার নাম করে আউশগ্রামের একটি রিসর্টে অরবিন্দ মিশ্র ওরফে গোপাল নির্যাতিতাকে রিসর্টে ডেকে পাঠান। সেখানে ওই চিত্রগ্রাহক এবং বঙ্কিম চন্দ্র নামে ওই রিসর্টের কেয়ারটেকর ওই বধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ। নির্যাতিতার বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকায়। বৃহস্পতিবার রাতে নির্যাতিতা…

আরও পড়ুন
জেলা 

সুতপা চৌধুরীর হত্যাকারীকে ফাঁসির সাজা দিল বহরমপুর আদালত, রায় শুনে বাকরুদ্ধ সুতপার মা-বাবার

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীর খুনের মামলায় দোষী সুশান্ত চৌধুরীকে ফাঁসির সাজা (Death Penalty)দিল আদালত। বৃহস্পতিবার বহরমপুর তৃতীয় ফাস্ট ট্রাক কোর্ট বিচারক সন্তোষ কুমার পাঠক আসামিকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিলেন। এদিনও দোষী সুশান্ত চৌধুরী ক্ষমা চেয়ে নেয় বিচারকের কাছে। জানায়, বহু কষ্ট করে সে পড়াশোনা করেছে, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। বিচারক ফাঁসির সাজাই দেন। বৃহস্পতিবার সুতপা চৌধুরী হত্যাকাণ্ডের রায় শুনতে আদালত ছিল ভিড়ে ঠাসা। গত ২০২২-এর ২ মে বহরমপুরে (Baharampur) একটি মেস বাড়ির সামনে কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে মেরে…

আরও পড়ুন
জেলা 

নদীয়া জেলায় অনুবাদকৃত কোরআন মাজীদ বিতরণ

বিশেষ প্রতিনিধি: নদীয়া জেলার তেহট্ট ব্লকের তারবিয়া কেমব্রিজ ইন্টারন‍্যাশনাল স্কুলে এবং নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকের চাঁদ সড়ক পাড়া জামে মসজিদে বিভিন্ন ব্লক ইমাম এবং এলাকার শিক্ষিত মানুষদের হাতে দ্য কোরআন স্টাডী সার্কেল এর ব্যবস্থাপনায় আল কুরআন একাডেমী লন্ডন অ‌নুবাদকূত পবিত্র কুরআন মাজীদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য কোরআন স্টাডী সার্কেলের রাজ্য কনভেনর তথা অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক মাওলানা মুহাম্মদ রাকিব হক, আমানত ফাউন্ডেশনের নদীয়া জেলা কো-অর্ডিনেটর জিনারুল হক, পুলিশ অফিসার আইয়ুব আলী খান, ডিস্ট্রিক্ট ইমাম মাওলানা আব্দুল আজিজ, ডক্টর শেখ মহিম আলী, শিক্ষক রাকিবুল মন্ডল, প্রাক্তন…

আরও পড়ুন