জেলা 

হাওড়া জেলার তেহট্ট কাঁটাবেড়িয়া-২ পঞ্চায়েতে বোর্ড গঠন করল আইএসএফ, প্রধান আয়েশা বেগম, আইএসএফ কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত তেহট্ট কাঁটাবেড়িয়া-২ পঞ্চায়েত দখল করেছে আইএসএফ। আইএসএফের পক্ষ থেকে এই পঞ্চায়েতে প্রধান হিসাবে শপথ নিয়েছেন আয়েশা বেগম। গতকাল শুক্রবার এই পঞ্চায়েত বোর্ড গঠিত হয়েছে। উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বহু চেষ্টা করে আইএসএফ ও কংগ্রেস জনপ্রতিনিধিদের মধ্যে ভাঙ্গন ধরাতে পারেনি শেষ পর্যন্ত এই পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো।

এদিকে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান আয়েশা বেগ ম অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত দখল করতে না পারার কারণে তার স্বামীর সহ আই এস এফ কর্মীদেরকে মারধর করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী।

Advertisement

আইএসএফ কর্মী নজরুল মোল্লা গুরুতর জখম হয়েছে আরোও কয়েকজন আহত হয়েছে।আইএসএফ নেতৃত্ব পুলিশ ও আইনের দ্বারস্থ হয়েছেন।

সব মিলিয়ে হাওড়া জেলার বাইনানের পর এবার উলুবেরিয়া উত্তরের পঞ্চায়েত দখল করল আইএসএফ। আইএসএফ কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার নিয়ে এবং প্রশাসনের অসহযোগিতা নিয়ে নবনির্বাচিত প্রধান আয়েশা বেগমের প্রতিক্রিয়া শুনুন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ