ভগবানগোলার বন্যা বিধ্বস্ত আখেরীগঞ্জ ও নির্মলচর এলাকা পরিদর্শনে বিধায়ক ইদ্রিস আলী, ত্রাণ ও পুনর্বাসন নিয়ে জেলাশাসকের সঙ্গে কথা
বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার দুই নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত পদ্মার নদীর জল বেড়ে যাওয়ায় আখেরীগঞ্জ অঞ্চলের নির্মলচর এলাকা প্রায় ১২কিলোমিটার বন্যার জলে প্লাবিত হয়ে পড়ে।আজ ১৩ই আগষ্ট রবিবার, উক্ত বন্যা পরিদর্শনে যান ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। বিধায়ক ইদ্রিস আলী সঙ্গে ছিলেন জেলা পরিষদের সদস্য কামরুল হাসান মিল্টন, পঞ্চায়েত সদস্য হাসানুজ্জামান, পঞ্চায়েত সদস্য বাকিবিল্লাহ, সদস্য মিজান আলী প্রমুখ।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, কেন্দ্রীয় সরকারের গাফলতির ফলে প্রতি বছর বন্যাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বর্ষাকালে কেন্দ্রীয় সরকার ও বি এস এফ কে জানানো সত্ত্বেও সাধারণ মানুষের অসুবিধার কথা, বিজেপি তথা কেন্দ্রীয় সরকার উপলব্ধি করে না।এই বন্যার ব্য্যাপারে আজ ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী মুর্শিদাবাদ জেলা শাসক শ্রী রাজর্ষি মিত্রের সঙ্গে কথা বলেন এবং পর্যাপ্ত পরিমানে ক্ষতিগ্রস্ত মানুষরা যাতে ত্রান পান সেই ব্যাপারে অনুরোধ জানান।এই বন্যার কথা এস ডি ও শ্রী সুদিপ ঘোষ এবং বিডিও মহ:ওয়ারশীদ খান কেও বিধায়ক ইদ্রিস আলী জানান।


বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন, ভগবানগোলা বিধানসভার আখেরীগঞ্জ অঞ্চলের এবং নির্মলচরের মানুষ আতঙ্কে আছে, কারন যে কোনো সময়ে তাদের ঘর ছাড়া হতে হবে এবং যে কোনো সময়ে ঘর ডুবে যেতে পারে।

