হাওড়া – শ্রীরামপুরে মহাসমারোহে পালিত হলো জাতীয় লোক আদালত
মোল্লা জসিমউদ্দিন : শনিবার সারা দেশের বিভিন্ন নিম্ন আদালতের পাশাপাশি হাওড়া জেলা আদালত – শ্রীরামপুর মহকুমা আদালতে বসেছিল জাতীয় লোক আদালত। এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক তথা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের চেয়ারম্যান সুভাষ কুমার করের নেতৃত্বে ও জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাকের পরিচালনায় জেলার সদর আদালতে ১৫ টি এবং উলুবেড়িয়া মহকুমা আদালতে ৩ টি বেঞ্চ হয়।হাওড়া আইনী পরিষেবা কেন্দ্রের সচিব আর্শেয়া মুস্তাক জানান – “এদিন জাতীয় লোক আদালতে নথিভূক্ত মামলার বেশিরভাগ নিস্পত্তি ঘটেছে। এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি”। হাওড়া জেলা জাতীয় লোক আদালতের ১০ নং…
আরও পড়ুন