জেলা 

পরিবেশ নিয়ে” কনসার্ন” এর অনুষ্ঠান

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি- হুগলির নালিকুলের সুপরিচিত পরিবেশের ওপর কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা “কনসার্ন”এর ১৯ তম বার্ষিক অনুষ্ঠান সম্প্রতি দুদিন ধরে হয়ে গেল কামারকুন্ডুতে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি বিশ্বনাথ ধাড়া। বিবেক জ্যোতি রায় “কনসার্ন”র স্থাপন উদ্দেশ্য এবং পরিবেশ নিয়ে কার্যক্রম ব্যাখ্যা করে স্বাগত ভাষণ দেন ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিপাল বিধানসভার বিধায়িকা, মধুমিতা ঘোষ।। বিভিন্ন জীব সাপ, মাকড়সা, পাখি এবং জীব বৈচিত্র নিয়ে বিশদে অডিও ভিজুয়াল মাধ্যমে আলোচনা হয়। পরিবেশবিদ হিন্দল আহমেদ পাখির চরিত্র বাসা নির্মাণ এবং তাদের অদ্ভুত আচরণ নিয়ে বক্তব্য রাখেন। পরিবেশবিদ স্বর্ণ চক্রবর্তী সাপের বিভিন্ন প্রজাতি তাদের আচরণ চেনার কৌশল এবং সাপ কামড়ানোর করণীয় কর্তব্য নিয়ে আলোচনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড: পূর্ণ বসু চৌধুরীর সুন্দরবনের গল্প করেন।

এছাড়া বক্তব্য রাখেন বেদিয়া সম্প্রদায়ের প্রতিনিধি মনোজ মাল, সৌম্য সেনগুপ্ত, সর্প দংশন বিশেষজ্ঞ ড: দয়াল বন্ধু মজুমদার, ডঃ সমর রায়, অমল সাঁতরা ও সাংবাদিক নৌশাদ মল্লিক। সারা পশ্চিমবঙ্গ থেকে পরিবেশের উপর কাজ করা প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ