জেলা 

জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান!

শেয়ার করুন

জামিন পেলেন না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। আগামী ৩ অক্টোবর পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৬ তারিখ ওই কেন্দ্রে উপনির্বাচন। তাহলে কি গারদের ওপারে বসেই প্রচারে থাকতে হবে কংগ্রেস প্রার্থীকে? জেলে থেকেই কি ভোটের লড়াই? সেই চর্চা শুরু হয়েছে। আগামী সোমবার মিলনকে আরও একটি মামলায় তাঁকে আদালতে তোলা হবে বলে খবর।

পুলিশ সূত্রে খবর, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় একটি খুনের মামলায় নাম জড়িয়েছিল তাঁর। নন্দীগ্রাম ও খেজুরিতে খুন ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে মিলনের নামে। প্রায় দু’দশকের পুরনো সেই মামলায় শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ