কলকাতা 

‘ডাক সেবা আপস’ পরিষেবা চালু হলো 

মোল্লা জসিমউদ্দিন : পোস্ট অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আর নয়, এবার ঘরে বসেই আধুনিক ডাক পরিষেবার সূযোগ মিলবে।সোমবার বিকেলে সারা দেশব্যাপী ১৪ টি ডাক অফিসের আধুনিকরণের মাধ্যমে চালু হলো ‘ডাক সেবা আপস’। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এই রাজ্যের একমাত্র ডাক অফিস হিসাবে ছিল কলকাতার কাকুরগাছি ডাক অফিস। জানা গেছে গুগল পে স্টোরে ২৩ টি ভাষায় এই আপস ডাউনলোড করা যাবে।স্পিড পোস্ট কিংবা মানি অর্ডার করতে গেলে আর ডাক অফিসে যেতে হবেনা। ঘরে বসেই এই ডাক সেবা আপসের মাধ্যমে প্রেরক ও গ্রাহকদের মধ্যে দেওয়া – নেওয়া চলবে।

আরও পড়ুন
কলকাতা 

এফআইআরে কেন নাম নেই গণিতের অধ্যাপক বুদ্ধদেবের প্রশ্ন তুলল যাদবপুরের ছাত্ররা

সিসি ক্যামেরার ফুটেজে বুদ্ধদেব সাউকে দেখা গেলেও কেন তাঁর নামে পুলিশে অভিযোগ জানানো হয়নি? যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে প্রশ্ন তুলল ছাত্রদের একাংশ। এ দিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডলের বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ তুলে গ্রেফতারি দাবি করেছেন গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউ। সোমবার স্টুডেন্টস ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেই পড়ুয়ারা দাবি তোলে, গত ২০ অগস্ট গভীর রাতে যে ভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ছাত্রাবাসে হামলা চালিয়েছিলেন বহিরাগতেরা তা যথেষ্ট উদ্বেগজনক। পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কর্তৃপক্ষকে। পাশাপাশি তাঁরা গণিতের অধ্যাপক, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের সদস্য বুদ্ধদেব সাউয়ের প্রসঙ্গও তোলেন।…

আরও পড়ুন
কলকাতা 

বিকল্প ব্যবস্থা করে বিধান মার্কেট খালি করে মেট্রোরেলের কাজ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট! একইসঙ্গে দিলো নানা শর্ত

বাংলার জনরব ডেস্ক : ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট (যা বিধান মার্কেট নামেই সমধিক পরিচিত) এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করতে বলেছে আদালত। সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ এ-ও জানিয়েছে যে, আপাতত ওই এলাকা থেকে অস্থায়ী ভাবে দোকানদারদের অন্যত্র সরানো যাবে। তবে মেট্রো প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিত ভাবে জানাতে হবে যে, কাজ শেষে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। নতুন জায়গায় ন্যূনতম পরিষেবা এবং নিরাপত্তা যথাযথ রাখতে হবে। নতুন জায়গায় জল, বিদ্যুৎ-সহ প্রয়োজনীয় পরিষেবা ও নিরাপত্তার বন্দোবস্ত করার…

আরও পড়ুন
কলকাতা 

‘রাজনীতির রুটি সেঁকা হচ্ছে, দুর্ঘটনা হলে কে দায় নিত?’ ফুটপাত বিতর্কে অগ্নিমিত্রা পাল

পার্কস্ট্রিট চত্বরে ফুটপাত (Park Street Footpath) দখলমুক্ত করতে গিয়ে স্টোভে বাচ্চার দুধ গরম করা নিয়ে এক প্রৌঢ়ার সঙ্গেঅগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) মেজাজ হারানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Agnimitra Paul Viral Video)। সেই ভিডিও নিয়ে দিনকে দিন সমালোচনা বাড়ছে বই কমছে না। এই পরিস্থিতিতে বিরোধীদের তোলা ‘অমানবিকতার’ অভিযোগকে নস্যাৎ করে পাল্টা জবাব দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী (Agnimitra Paul Footpath)। বিরোধীদের এই সমবেদনাকে ‘রাজনৈতিক দূরভিসন্ধি’ বলে তাঁর প্রশ্ন— ব্যস্ত ফ্রি স্কুল স্ট্রিটে দুপুর দুটোয় অনবরত গাড়ির চলাচলের মাঝে মাত্র ১০ ইঞ্চি উঁচু ফুটপাতে ছ’মাসের শিশুকে একলা ছেড়ে স্টোভ জ্বালানো কি নিরাপদ? কোনও…

আরও পড়ুন
কলকাতা 

আদালতের ধমক খেয়ে অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করল ব্যাংক, স্বস্তি অভিষেকের, আদালতে মামলার নিষ্পত্তি

ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা (Bank Account Freeze) সংক্রান্ত মামলায় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় (ডিফ্রিজ) করার পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ড (Credit and Debit Card) সচল করে দেওয়া হয়েছে বলে আদালতে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি শোনার পর মামলাটির আনুষ্ঠানিক নিষ্পত্তি করে দেন বিচারক। মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। ব্যাঙ্ক ও গ্রাহকের টানাপড়েন প্রসঙ্গে সওয়াল করে তিনি বলেন, ‘‘আমার মক্কেলের ছবি দেখতে চাওয়া হচ্ছে, অথচ ছবি তো তোলাই হয়নি!’’ জবাবে ব্যাঙ্কের প্রতিনিধি আদালতে জানান,…

আরও পড়ুন
কলকাতা 

“শিল্প নবজাগরণের পথে হাঁটছে বাংলা। পশ্চিমবঙ্গে বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী।” : রাজনাথ সিংহ

“রাজ্যে আগে শিল্প বন্ধ হওয়ার কথা শোনা যেত। এখন বাংলায় শুধুই বিনিয়োগের খবর আসছে।” গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের অনুষ্ঠানে এসে বড় বার্তা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর বক্তব্যে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার শিল্পের বিকাশ, উন্নয়ন করছে। সেই কথাও জানিয়েছেন তিনি। গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যুদ্ধজাহাজ নির্মাণের লক্ষ্যে রবিবার আরও পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস হল। ৩৪০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে সেই লক্ষ্যে। আজ, রবিবার সেই নতুন প্রকল্পের ভূমিপুজো উপলক্ষ্যে কলকাতায় উপস্থিত হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী…

আরও পড়ুন
কলকাতা 

‘ধর্মে-ধর্মে বিভেদ করে দেশ টুকরো করছে বিজেপি’! গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ যাদবপুরের পড়ুয়াদের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলছে শাসকশিবির। এ নিয়ে সরব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শুক্রবারই সাংবাদিকদের তাঁরা জানিয়েছিলেন বার বার এ ভাবে ‘দেশবিরোধী’ তকমা দেওয়া তাঁরা মেনে নেবেন না। সে রাতেই পড়ুয়াদের তরফে একটি অভিযোগ দায়ের হয় যাদবপুর থানায়। বাম ছাত্র সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের এবিভিপি সভাপতি নিখিল দাস-সহ বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। এ দিকে, শুক্রবার রাতেই সুর নরম করেছেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তিনি একটি ভিডিও বার্তায় দাবি করেন, কে বা কারা মুখে গেরুয়া আবির মেখে বিজেপি সাজার চেষ্টা করছেন। শনিবার সকালে রাজ্যের মন্ত্রী…

আরও পড়ুন
কলকাতা 

নিউমার্কেটের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে এবার এক ঝাঁক আবাসিক হোটেলকে শোকজ করলো দমকল! সিল করার হুঁশিয়ারি অগ্নিমিত্রা পালের

বাংলার জনরব ডেস্ক :  কলকাতার নিউমার্কেটে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শনিবার সকাল থেকে পুরসভা, দমকল, নিউ মার্কেট থানার যৌথ অভিযানে ওই এলাকার পরপর হোটেলে তালা পড়ল। বৃহস্পতিবার ১৩ হোটেলকে শোকজ করে দমকল, শুক্রবার ১৭ হোটেলকে জবাবদিহি করতে ২৪ ঘণ্টার ডেডলাইন দেওয়া হয়, শনিবার অগ্নিনির্বাপন ব্যবস্থার গলদের অভিযোগে আরও ২৫ হোটেল-রেস্তরাঁকে শোকজ করল দমকল। বেআব্রু নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনির্বাপন ব্যবস্থাও তথৈবচ, বহুতলগুলিতে সস্তার হোটেল ব্যবসার নামে বেআইনি কারবার চলেছে দিনের পর দিন। আচমকা একটা দুর্ঘটনায় সামনে এল একাধিক গলদের ছবি। ঘিঞ্জি এলাকার সারি সারি হোটেল নামে সবই বসবাসের আবাসন। পুরসভার তথ্য বলছে,…

আরও পড়ুন
কলকাতা 

জনগণনার কাজে যুক্ত শিক্ষকদের ‘অন ডিউটি’ দেখাতে হবে, রায় দিল হাই কোর্ট!

জনগণনার কাজে কোনও শিক্ষককে নিয়োগ করতে হলে রাজ্য সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে তা জানাবে— এমনটাই রায় দিল কলকাতা হাই কোর্ট। কোর্টের বক্তব্য, স্কুল কর্তৃপক্ষকেই বিকল্প শিক্ষকের ব্যবস্থা করতে হবে, যাতে ছাত্র-ছাত্রীদের পড়ানোয় প্রভাব না পড়ে। তবে দায়িত্ব দেওয়া হলে জনগণনার কাজে শিক্ষকদের যেতেই হবে। সেক্ষেত্রে ওই কাজে নিযুক্ত শিক্ষকদের ‘অন ডিউটি’ হিসাবে দেখাতে হবে— শুক্রবার এমনটাই জানালেন বিচারপতি কৃষ্ণ রাও। জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগ করা হচ্ছে। তা নিয়ে শিক্ষকেরা বার বার অভিযোগ করেছেন যে, তাঁদের স্কুলে গিয়ে পড়াতে হচ্ছে, আবার বিকেল ৪টের পরে জনগণনার কাজে যেতে হচ্ছে। মামলা হাই কোর্টে গড়ায়।…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি!

যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ই-মেল করে অভিযোগ জানানো হয়েছে। পাশপাশি, বহিরাগত হামলার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং যাদবপুর থানায় লিখিত ভাবে অভিযোগ জানানো হচ্ছে। সূত্রের খবর, তিন সদস্যের তদন্ত কমিটিতে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে রাখা হচ্ছে না। মনে…

আরও পড়ুন