কলকাতা 

শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস ভেঙে গেল? ঋতব্রতের সঙ্গে ৬০ জন বিধায়ক!

তৃণমূল কি ভেঙে ‘চুরমার’ হচ্ছে? এই প্রশ্ন জোরালো হওয়ার মধ্যেই বুধবার ৫৯ জন তৃণমূল বিধায়কের সমর্থনের চিঠি নিয়ে বিধানসভায় হাজির হলেন দলের বিক্ষুব্ধ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দলের অন্য বিধায়কেরাও এক এক করে বিধানসভায় হাজির হচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন, অরূপ রায়, শিউলি সাহা এবং আখরুজ্জামান। এ ছাড়াও বিধানসভায় পৌঁছেছেন বিধায়ক সন্দীপন সাহা, সাবিনা ইয়াসমিন, চন্দ্রনাথ সিংহ, প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ দলের অনেক বিধায়ক। সাবিনা বলেন, ‘‘আজকে আমরা বিরোধী দলনেতা সিলেক্ট করার জন্য মিটিং করব।’’ কে ডেকেছে মিটিং? তাঁর জবাব, ‘‘আমরা সবাই।’’ বিধানসভায় ঢোকার আগে চন্দ্রনাথ বলেন, ‘‘বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মেনে নিয়েছি।’’…

আরও পড়ুন
কলকাতা 

ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ১২৬ নিরাপত্তারক্ষীর চাকরি সংকটে, ২০ জুন রাজ্যজুড়ে আন্দোলনের ডাক

মোল্লা জসিমউদ্দিন : সোমবার ইন্ডাসইন্ড ব্যাঙ্কের পশ্চিমবঙ্গের ৪৩টি এটিএমে কর্মরত ১২৬ জন নিরাপত্তারক্ষীকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনের পথে নামল বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাঙ্কস’ কন্ট্র্যাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (BPBCEA)।সংগঠনের দাবি, সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা ও তাদের ভেন্ডরদের মাধ্যমে নিযুক্ত এই কর্মীদের ১ জুলাই ২০২৬ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে ২০২০ সালের অক্টোবর মাস থেকে বকেয়া কেন্দ্রীয় ন্যূনতম মজুরি , ভি.ডি.এ এবং অন্যান্য আইনসিদ্ধ আর্থিক সুবিধাও এখনও প্রদান করা হয়নি। এই ঘটনার প্রতিবাদে সোমবার কলকাতার শেক্সপিয়ার সরণি এলাকায় ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শাখার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে…

আরও পড়ুন
কলকাতা 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঝটিকা দিল্লি সফর সঙ্গী স্পিকার রাজনৈতিক মহলে জোর চর্চা

বাংলার জনরব ডেস্ক : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হঠাৎ দিল্লি যাত্রা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। গতকাল রাজ্যের ৩৫ জন মন্ত্রী শপথ নিয়েছেন এর মধ্যে ১৩ জন পূর্ণ মন্ত্রী তিনজন স্বাধীনতা দায়িত্বে মন্ত্রী আর ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তাদের দফতর বন্টন নিয়ে দিল্লিতে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বলে জানা গেছে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন স্পিকার দিল্লি গেলেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। কারণ ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক দলের মধ্যে ভাঙ্গন স্পষ্ট হয়েছে। তার ফলে কাকে বিরোধীদলের মর্যাদা দেওয়া হবে সে বিষয়ে হয়তো দিল্লী থেকে কোন নির্দেশ দেওয়া…

আরও পড়ুন
কলকাতা 

আমি যদি বেঁচে থাকি রাজ্য এবং দিল্লি থেকে বিজেপিকে সরাবোই : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : আমি যদি বেঁচে থাকি তাহলে বিজেপিকে দিল্লি ও রাজ্য থেকে সরাবই। ওয়াই চ্যানেলের ধর্না মঞ্চ থেকে এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে পরাজিত হওয়ার পর এই প্রথম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দাঁড়িয়ে সভা করলেন। দলের বিধায়ক দের মধ্যে দ্বন্দ্ব তীব্র হলেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নেমেছিল ওয়াই চ্যানেলে। জন সমাগম ভালো হয়েছিল তবে সেভাবে সাংসদ এবং বিধায়কদের একটা বড় অংশ এই সভাতে ছিল না। তিনি এদিন বলেন,‘‘আমি কারও সুদিনে না-হোক, দুর্দিনে আছি।’’ তাঁর…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শিবম-এর বার্ষিক নৃত‍্যানুষ্ঠান

গালিব ইসলাম:   ‘শিবম আর্ট মিউজিক এন্ড ড‍্যান্স একাডেমি’ (কালিন্দী, কলকাতা-৮৯), সংস্থার কর্ণধার আন্তর্জাতিক খ‍্যাতিসম্পন্ন কথক নৃত‍্যশিল্পী দর্শিনীলালী চ্যাটার্জীর আন্তরিক আয়োজনে গত ২৭শে মে সন্ধ‍্যায় টালা পার্কের নিকটস্থ পাইক পাড়ার মোহিত মৈত্র মঞ্চে ২৯ তম বার্ষিক নৃত‍্যানুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথিদের মধ‍্যে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ও কুচিপুড়ি নৃত‍্যশিল্পী ডঃ মাধুরী মজুমদার এবং বিশিষ্ট মনিপুরী নৃত‍্যশিল্পী সুদীপ কুমার ঘোষ। এছাড়াও অতিথি হয়ে উপস্থিত ছিলেন সমাজের অন‍্যান‍্য দিকের বিশিষ্ট ব‍্যক্তিবর্গ – কবি, লেখক, চিত্রশিল্পী ও সাহিত্য সংগঠক – হরিশঙ্কর কুণ্ডু; প্রাক্তন কেন্দ্রীয় তথ‍্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক ও সাংস্কৃতিক…

আরও পড়ুন
কলকাতা 

৩৫ জন মন্ত্রী শপথ নিলেন!

রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। লোক ভবনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে শপথ নিলেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বাকি ৩৫ জন সদস্য। বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শুভেন্দু নিজে। মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ অগ্রবাল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন— তাপস রায় (মানিকতলা), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম), অর্জুন সিংহ (নোয়াপাড়া), গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ), দীপক বর্মণ (ফালাকাটা), শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর), অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ), স্বপন দাশগুপ্ত (রাসবিহারী), জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি), কল্যাণ চক্রবর্তী (খড়দহ), শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), অজয় পোদ্দার (কুলটি), দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত…

আরও পড়ুন
কলকাতা 

অন্নপূর্ণা ভান্ডারের জন্য কেন ১২ পাতার ফরম! কী ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পাতার পর পাতা পূরণ করতে হচ্ছে ভোক্তাদের। এ নিয়ে ইতিমধ্যেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ এ প্রশ্নও তুলছেন, কেন এত ব্যক্তিগত তথ্য দিতে হবে? সেই সব ‘বিভ্রান্তি’ দূর করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারে অনেক জালিয়াতি হয়েছে। ইতিমধ্যেই ২২টি ক্ষেত্রে দেখা গিয়েছে, পুরুষেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। সেই সংখ্যা আরও বাড়বে। আর তা আটকাতেই অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি।’’ তার পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘চিন্তা নেই। বৈধ সব ভোক্তাই টাকা পাবেন।’’ সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, বুধবার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে…

আরও পড়ুন
কলকাতা 

প্রাক্তন মন্ত্রীর বান্ধবীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার পুলিশ কর্মী

রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর বাড়িতে তাঁর বান্ধবীর এবং পরিবারের আর এক সদস্যের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের এক কর্মী। রবিবার দক্ষিণ কলকাতার একটি অভিজাত বহুতলে প্রাক্তন মন্ত্রীর ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। যদিও অভিযোগকারিণীর দাবি, থানায় ঘটনার কথা জানানোর পরে পুলিশ ‘পুরনো জমানার মতো’ ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করে। এর পর তিনি মুখ্যমন্ত্রীর ‘হেল্পলাইন’ নম্বরে ফোন করেন। তার পরেই পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। রাজ্য সশস্ত্র পুলিশের ওই কনস্টেবল গত কয়েক দিন ধরে ছুটি সংক্রান্ত নানা শর্ত…

আরও পড়ুন
কলকাতা 

মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের!

মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে সেখানে তল্লাশি অভিযান চলে। রবিবার দুপুরে পুলিশ যখন মদনের বাড়িতে যায়, তখন সেটি তালাবন্ধ ছিল। বাড়িতে ছিলেন না মদন। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘণ্টাখানেক তল্লাশির পর ফের তালাবন্ধ করে বেরিয়ে যায় তারা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই বাড়িটির নাম ‘উদয় ভিলা’। সেখানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ, যে জমির উপর বাড়িটি রয়েছে, সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। কী ভাবে কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়িটি তৈরি করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আরো দুদিন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর!

দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড়বৃষ্টি আরও অন্তত দু’দিন হতে পারে। এ কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতা-সহ অনেক জায়গায় বৃষ্টি কমে এসেছে। ফের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে বাড়তে চলেছে গরম। রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই তালিকায় রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এ ছাড়া, বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হবে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদেও। এই জেলাগুলিতে হাওয়ার…

আরও পড়ুন