কলকাতা 

বিরোধীদলের মর্যাদা হারাচ্ছে তৃণমূল কংগ্রেস? বিধায়কদের সই জাল কাণ্ডে তদন্তে সিআইডি!

বাংলার জনরব ডেস্ক : বিরোধীদলের মর্যাদা কী তৃণমূল কংগ্রেস পাবেনা এটাই এখন কোটি টাকার প্রশ্ন হয়ে রাজ্য রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে? কেন এটা হল? অথচ আগামী ২২ শে জুন থেকে বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে! ৮০ জন বিধায়ক থাকা সত্ত্বেও কেন তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত বিরোধী দলের মর্যাদা পেল না! বলা হচ্ছে খানিকটা টেকনিক্যাল কারণে এই ঘটনাটা ঘটেছে! জানা গেছে ভোটের ফল ঘোষণার দুদিন পরেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিয়ে পরিশোধীয় দলের নেতা হিসেবে শোভন দেব চট্টোপাধ্যায় এবং সহ নেতা হিসাবে নয়না বন্দ্যোপাধ্যায় ও অসীমা পাত্রকে…

আরও পড়ুন
কলকাতা 

দমদম স্টেশনে গভীর রাতে বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়া হল হকারদের দোকান!

বঙ্গে পালাবদলের পরে হাওড়া-শিয়ালদহ স্টেশনে হকার উচ্ছেদ হয়েছে। হাওড়া স্টেশনের বাইরে বেআইনি হকার উচ্ছেদে নামানো হয়েছিল বুলডোজার। এবার সেই ছবি দেখা গেল দমদম জংশন স্টেশনে। শনিবার মধ্যরাতে স্টেশনের প্লাটফর্মে অবৈধ হকারদের দোকান ভেঙে, সরিয়ে দেওয়া হল। স্টেশনের বাইরে রাস্তাতে অবৈধ উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার। মধ্যরাতের এই ঘটনা ঘিরে শুরু হয় তুলকালাম। দোকান ভাঙা রুখতে হকার ও ব্যবসায়ীরা চেষ্টাও করেছিলেন। বিশাল পুলিশ বাহিনী, রেল পুলিশ স্টেশন ও সংলগ্ন এলাকা ঘিরে রাখে। বিক্ষোভকারীদের দূরে সরিয়েই চলে অভিযান। রেলের তরফে স্টেশন চত্বরে বেআইনি হকারমুক্ত অভিযান চলছে। সেই শিয়ালদহ ও হাওড়া স্টেশন হকারমুক্ত হয়েছে।…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। ভিডিয়ো ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এ ছাড়াও তিন জনকে আটক করা হয়েছে। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে। স্বতঃপ্রণোদিত ভাবে এই পদক্ষেপ করেছে সোনারপুর থানা। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিষেক বা তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন আকাশ গায়েন, কাজল, দেবাশিস এবং জয় সেনগুপ্ত। আঘাত করা, বেআইনি ভাবে জমায়েত করা, পথ আটকানো, গালিগালাজ প্রভৃতি ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার সোনারপুরে ভোটপরবর্তী হিংসায় নিহত এক…

আরও পড়ুন
কলকাতা 

মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করতে চলেছেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর

স্মৃতি সামন্ত,কলকাতা : রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে, পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর ৩১.০৫.২০২৬-এর পর থেকে নিজের দায়িত্বের পাশাপাশি মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজারের পদের দায়িত্বও সামলাবেন। শ্রী মিলিন্দ দেওস্কর ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের একজন আধিকারিক এবং তিনি মূলত ইন্ডিয়ান রেলওয়ে স্টোর্স সার্ভিসের (১৯৮৭ ব্যাচ) সদস্য ছিলেন। তিনি ভারতীয় রেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাহী ও ব্যবস্থাপনা পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার/দক্ষিণ পশ্চিম রেলওয়ে, অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার/পুনে ডিভিশন এবং সচিব/রেলওয়ে বোর্ড। তিনি সিঙ্গাপুর/মালয়েশিয়ার ইনসিড (INSEAD) থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট এবং হায়দরাবাদের ইন্ডিয়ান…

আরও পড়ুন
কলকাতা 

মেট্রোর নয়া প্রকল্প 

স্মৃতি সামন্ত,কলকাতা : নোয়াপাড়া কারশেডে পরিকাঠামো উন্নয়ন সুবিধার উদ্বোধন করলেন জেনারেল ম্যানেজার কলকাতা মেট্রো রেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য একাধিক উন্নত পরিকাঠামো নিয়ে আজ নোয়াপাড়া মেট্রো ডিপো কমপ্লেক্সে উদ্বোধন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শ্রী শুভ্রাংশু এস. মিশ্র। এই সুবিধাগুলির মধ্যে রয়েছে উন্নত লিফটিং বে এবং ইলেকট্রনিক ইন্টারলকিং (ইআই) সিমুলেটর। এটি কারশেডে রেক রক্ষণাবেক্ষণের কাজে একটি বাড়তি সুবিধা। এই উন্নত সুবিধাগুলি নির্ভরযোগ্য এবং নিরাপদ পরিষেবা প্রদানে অবদান রাখবে। ইআই সিমুলেটরটি দৈনন্দিন মেট্রো ট্রেন পরিষেবার সাথে যুক্ত অপারেশন কর্মীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের জ্ঞান বৃদ্ধি করবে। শ্রী মিশ্র আজ নোয়াপাড়ায় একটি…

আরও পড়ুন
কলকাতা 

সোনারপুরের ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার রাজনীতিতে নতুন করে অভিষেক হলো!

বুলবুল চৌধুরী : বিজেপি রাজ্য সভাপতি যতই অস্বীকার করুক না কেন কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার হয়েছে আজকে শনিবার সোনারপুরে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রান্ত হয়েছেন তাতে করে বাংলাতে তো বটেই জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস আবার নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠলো। গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেস কার্যত ব্যাকফুটে চলে গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কোনরকম শব্দ বের হচ্ছিল না। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল তারপরেও তিনি নিরব ছিলেন এবং জনগণের সেভাবে কোন প্রতিক্রিয়া ছিল না। কিন্তু আজকে যেভাবে সোনারপুর যাওয়ার…

আরও পড়ুন
কলকাতা 

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য বাড়ি বাড়ি যাবেন সরকারের প্রতিনিধি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের জন্য প্রত্যেকের বাড়িতে সরকারের প্রতিনিধি যাবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বিধাননগরের হাসপাতালে সার্ভিক্যাল ক্যানসারের টীকাকরণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই ফর্ম ঘিরে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টা করেছেন। জানিয়েছেন, এই ফর্ম সংক্রান্ত কোনও গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। যোগ্য সকলেই প্রকল্পের টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনায় রাজ্যের মহিলাদের মাসে তিন হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর শুভেন্দুর সরকার সেই প্রকল্পের ফর্ম প্রকাশ করেছে। দেখা গিয়েছে, ১১ পাতার দীর্ঘ একটি ফর্ম দেওয়া হয়েছে। তাতে জমির কাগজপত্র থেকে শুরু করে পরিবারের…

আরও পড়ুন
কলকাতা 

ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের পথে মমতা! ২ জুন ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী

বাংলার জনরব ডেস্ক : আগামী দুসরা জুন মঙ্গলবার কলকাতার রানী রাসমণি রোডে অবস্থান ধরনা কর্মসূচিতে বুঝতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই আর এই ধরনা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের সদ্য প্রতিষ্ঠিত শুভেন্দু অধিকারীর সরকারের বিরুদ্ধে কার্যত সংঘাতের পথে আন্দোলনের পথে যাচ্ছেন তৃণমূল নেত্রী। সময়ের বিচারে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার প্রায় 29 দিন পর রাজপথকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে তিনি আন্দোলনের পথে যাচ্ছেন বলে জানা গেছে। এদিকে আজ শনিবার ৩০ শে মে সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ…

আরও পড়ুন
কলকাতা 

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে স্কটিশ চার্চ কলেজে নবরূপে উদ্বোধন হল ‘ওগিলভি বিল্ডিং’

বিশেষ প্রতিনিধি: দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজের ইতিহাসে নতুন অধ্যায় সংযোজিত হল। ১৯৬ বছরের গৌরবময় ঐতিহ্যকে সামনে রেখেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল পুনর্নির্মিত “ওগিলভি বিল্ডিং”-এর। একসময়কার ঐতিহাসিক ওগিলভি হোস্টেলকে আধুনিক শিক্ষার চাহিদা অনুযায়ী নতুন রূপে গড়ে তোলা হয়েছে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে। চার্চ অফ নর্থ ইন্ডিয়ার মডারেটর ও কলকাতার বিশপ তথা কলেজ গভর্নিং বডির প্রেসিডেন্ট পরিতোষ ক্যানিং এই নতুন ভবনের উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মন্ডল বলেন, আপাতত এই নতুন ভবনে স্থানান্তরিত করা হবে বি.কম এবং বি.বি.এ বিভাগের স্নাতক স্তরের ক্লাস। বর্তমানে কলেজের দুটি পৃথক ভবনে…

আরও পড়ুন
কলকাতা 

আপাতত বুলডোজার চলবে না তপসিয়ার বেআইনি নির্মাণে! ভাড়াটিয়াদের বক্তব্য শোনার নির্দেশ হাইকোর্টের

তিলজলায় বেআইনি নির্মাণ ভাঙার উপর স্থিতাবস্থা বজায় রাখতে বলল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, ওই সব নির্মাণ ভাঙার উপর স্থিতাবস্থা বজায় থাকবে। মামলাকারী ভাড়াটিয়াদের ৩০ দিনের মধ্যে বক্তব্য শুনতে হবে। নিয়মিত বেঞ্চে এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানিয়েন বিচারপতি। গত ১৫ মে তিলজলা থানা এলাকার তপসিয়ায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এখনই সেখানকার কোনও বাসিন্দার পুনর্বাসনের বন্দোবস্ত করা যাবে না বলেও কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসুচৌধুরীর বেঞ্চ জানিয়েছিল। শহরে বেআইনি নির্মাণ নিয়ে আদালতের নির্দেশ সত্ত্বেও আগের সরকারের ‘নিষ্ক্রিয়তা’…

আরও পড়ুন