কলকাতা 

‘রগড়ানি দিবস’ এফ আই আর নিয়ে পরমব্রতর দাবি খারিজ হাই কোর্টে, তদন্ত চলবে, তবে এখনই গ্রেফতার নয়!

একুশ সালে ভোট পরবর্তী হিংসায় উসকানির অভিযোগে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের হয়। বিতর্কের সূত্রপাত ২০২১ -এর বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর অভিনেতা-পরিচালকের এক পোস্ট ঘিরে। তৎকালীন বিধানসভা ভোটের মরশুমে শিল্পীদের উদ্দেশে দিলীপ ঘোষ এক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তৃণমূল জিততেই সেই ‘রগড়ে দেব’ টিপ্পনির পালটা পরমব্রত ‘রগড়ানি দিবস’ ঘোষণার কথা বলেন। এবার রাজ্যে পালাবদলের আবহে সেই অতীত পোস্টের জেরেই আইনি বিপাকে পড়েছেন অভিনেতা। এফআইআর খারিজের আবেদন নিয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পরমব্রত চট্টোপাধ্যায়। ২৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায় জানিয়ে দিলেন, গড়িয়াহাট থানায় দায়ের হওয়া মামলার তদন্ত চলবে।…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের প্রতিটি গার্লস স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাতে চলেছে শুভেন্দু সরকার শুভেন্দু সরকার

আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে যুগান্তকারী সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রতিটি গার্লস স্কুলে বসাতে চলেছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। বৃহস্পতিবার আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, নতুন সরকার বাংলার মা-বোনেদের পাশে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। কর্মস্থলে, স্কুলে, কলেজে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিত্যদিনের স্বাচ্ছন্দ্যর দিকেও নজর রাখবে নতুন সরকার। তার জন্য তৈরি হয়েছে ব্লু প্রিন্টও। দেশের নগরোন্নয়ন মন্ত্রী মানোহরলাল খট্টর আগামী ৩০ তারিখে আসছেন কলকাতায়। বাংলায় নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম পা রাখছেন কেন্দ্রের নগরোন্নয়ন মন্ত্রী। তাঁর কাছে নারীদের উন্নয়নের এক…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্বাস পরিবারে ভাঙন ! আইনি বিবাহ বিচ্ছেদের পথে স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস!

তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের স্ত্রী জুঁই বিশ্বাস আইনি পথে বিবাহবিচ্ছেদের জন্য পদক্ষেপ করেছেন। কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা ১০ নম্বর বরোর চেয়ারপার্সন জুঁই বৃহস্পতিবার নিজেই এ কথা জানিয়েছেন। জুঁই জানান, ২০১৯ সাল থেকেই তিনি দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছিলেন। ২০২০-২১ সালে কোভিড পরিস্থিতির কারণে এত দিন আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে পারেননি। তবে এ বছরের গোড়াতেই স্বরূপ এবং তিনি আইনি পরামর্শ নিয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন বলে তৃণমূল কাউন্সিলর জুঁইয়ের দাবি। তবে তাৎপর্যপূর্ণ ভাবে জুঁইয়ের এই বক্তব্যে সায় মেলেনি স্বরূপের। তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব ক্ষুধা দিবসে শিয়ালদহে অসহায় ক্ষুধার্থদের বিনামূল্যে খাদ্য পরিবেশন

বিশেষ প্রতিনিধি : বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে ক্ষুধার্ত ও অসহায় মানুষদের বিনামূল্যে খাদ্য পরিবেশন করা হয়। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে “উৎকর্ষে আরোহণ” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কর্মসূচিতে রান্না করা খাবার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ “ভূতের রাজা দিল বর”। দুপুরে এই কর্মসূচিতে বহু পথচলতি, শ্রমজীবী ও ক্ষুধার্ত মানুষদের হাতে খাদ্য তুলে দেওয়া হয়। উৎকর্ষে আরোহণের পক্ষ থেকে অনুপম মজুমদার বলেন, বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ…

আরও পড়ুন
কলকাতা 

সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার চেষ্টা অভিষেকের, ভবানীপুর থানায় এফ আই আর

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরো একটি নতুন মামলা দায়ের হয়েছে। এই মামলাটি দায়ের করা হয়েছে, ভবানীপুর থানায়। এর আগে বিধাননগর সাইবার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল এবার ভবানীপুর থানায় অভিযোগ করা হয়েছে। থানায় দায়ের করা এফআইআর এ অভিযোগ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অভিযোগকারী অর্ণবকান্তি দাসের দাবি, সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, এমন মন্তব্য করে সমাজমাধ্যমে ঘৃণা ছড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে সোশাল মিডিয়ার একটি…

আরও পড়ুন
কলকাতা 

দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা,দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী ও মমতা

ত্যাগের মহিমায় ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কলকাতায় এবার প্রথমবারের মতো রেড রোডের পরিবর্তে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল থেকে পশ্চিমবঙ্গের কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। উল্লেখ্য ১৯৭৮ সাল থেকে কলকাতার রেড রোডে দুটি ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। তার আগে কলকাতার শহীদ মিনার মাঠে ঈদের জামাত হত। ১৯৭৮ সালে ঈদের আগের দিন কলকাতায় প্রবল বৃষ্টি হয়। শহীদ মিনারে এক হাঁটু জল জমে যায়। সেই সময়…

আরও পড়ুন
কলকাতা 

বকেয়া ডিএ মেটানো নিয়ে স্টেটাস রিপোর্ট চাইল শীর্ষ আদালত, ১ জুন সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন শুভেন্দু

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) বকেয়া মেটানোর প্রক্রিয়া কত দূর এগিয়েছে, জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে স্টেটাস রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট। বুধবার শীর্ষ আদালতে এই মামলার শুনানি ছিল। আপাতত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরকারি কর্মচারীদের প্রতিনিধিদের বৈঠকের দিন স্থির হয়েছে। সেখানে ডিএ সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে। তার পরেই বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হবে বলে খবর। আগামী ১ জুন সরকারি কর্মচারীদের সঙ্গে শুভেন্দু বৈঠকে বসবেন। কেন্দ্রীয় হারে ডিএ এবং মহার্ঘ ভাতার বকেয়া মেটানোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সরকারি কর্মচারীরা। কলকাতা হাই কোর্ট হয়ে সেই…

আরও পড়ুন
কলকাতা 

দলের নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তৃণমূলের সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ালেন কাকলি ঘোষ দস্তিদার

বাংলার জনরব ডেস্ক : বারাসাত জেলা সভাপতির পদ থেকে আগে ইস্তফা দিয়েছিলেন। এবার দলের মহিলা সমিতির পদ এবং অন্যান্য পদ থেকে পদত্যাগ করলেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। উল্লেখ্য গতকাল মঙ্গলবার বারাসাতের এই সাংসদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কল্যাণীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন।। ঠিক তারপরের দিন বুধবার দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করার কথা ঘোষণা করে কার্যত দল ছাড়ার ইঙ্গিত দিলেন বারাসাতের এই তৃণমূল সাংসদ। ইতিমধ্যে এই সংক্রান্ত চিঠিও তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদার পাঠিয়েছেন। যেখানে নাম না করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন। পাশাপাশি…

আরও পড়ুন
কলকাতা 

বোরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ, পুরসভার অ্যাকাউন্টস কমিটি থেকে পদত্যাগ করলেন অরূপ চক্রবর্তী!

কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সুশান্ত ঘোষ। সুশান্তের সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। তাঁকেও পুর কমিশনারের ঘরে যেতে দেখা যায়। তিনিও পুরসভার পদ থেকে ইস্তফা দেন। বুধবার দুপুরে সুশান্ত এবং অরূপকে প্রায় এক সঙ্গেই পুরসভায় আসতে দেখা যায়। কী কারণে তাঁরা হঠাৎ পুরসভায় তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে পরে জানা যায়, বরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে এসেছেন সুশান্ত। এ ছাড়া, পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন অরূপ। পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়েও পদত্যাগপত্র জমা দেন দু’জনে। সুশান্ত…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ছাদ থেকে পড়ে প্রয়াত অনীক দত্ত, পরিচালকের মৃত্যু ঘিরে রহস্য?

বুধবার দুপুরে আচমকাই খবর আসে গড়িয়াহাটের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন অনীক দত্ত (Anik Dutta)। শোনা যায়, প্রথমটায় সংকটজনক অবস্থায় ঢাকুরিয়া মণিপাল হাসপাতালে ভর্তি ছিলেন টলিউড পরিচালক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই টলিপাড়ায় আছড়ে পড়ে পরিচালকের প্রয়াণ সংবাদ। কীভাবে এই ঘটনা ঘটল? সেটা এখনও স্পষ্ট নয়। ‘ভূতের ভবিষ্যৎ’ পরিচালকের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। বুধবার দুপুরে গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কের বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন অনীক দত্ত। এরপরই আশঙ্কাজনক অবস্থায় পরিচালককে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গড়িয়াহাট থানার পুলিশ। রয়েছেন অফিসার ইনচার্জ এবং…

আরও পড়ুন