কলকাতা 

তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া সাংসদের বিরুদ্ধে দূর্নীতির প্রমাণ দিতে পারেনি সিবিআই, মামলা খারিজ করে দিল লোকপাল!

ভয় দেখিয়ে টাকা তোলা-সহ একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ ছিল বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর বিরুদ্ধে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর তিনি তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির তদন্ত করছিল সিবিআই। কিন্তু সেই সমস্ত দুর্নীতির অভিযোগ খারিজ করে দিল লোকপাল। বৃহস্পতিবার সংবাদসংস্থা পিটিআই জানায়, সিবিআইয়ের প্রাথমিক তদন্তে ওই সমস্ত অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ মেলেনি বলে জানিয়েছে লোকপাল। অরূপ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলিকে ‘বিদ্বেষমূলক’ বলেও মন্তব্য করেছেন সাংসদ। অভিযোগ ছিল, ভাই আশিস চক্রবর্তীর সঙ্গে মিলে অরূপ অবৈধ কাজকর্ম পরিচালনা করতেন। স্থানীয় কর্মী ও…

আরও পড়ুন