প্রচ্ছদ 

বারুইপুরের তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করল পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : বারুইপুরের তিনটি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করল পুলিশ। সোমবার সকাল থেকে সেখানে পরিস্থিতি থমথমে। ১৬৩ ধারা জারি করা হয়েছে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায়। ভারতীয় ন্যায় সংহিতার এই ধারা অনুসারে, তিন থানা এলাকায় পাঁচ জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। সকাল থেকে টহলদারি চলছে। নাবালিকার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রবিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর। কিশোরীর দেহ আটকে রেখে স্থানীয়েরা বিক্ষোভ দেখান। কিশোরীর খুনি সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি…

আরও পড়ুন
প্রচ্ছদ 

নদিয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র!

নদিয়ায় বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম, পাথর। বুধবার দুপুরে নদিয়ার কালীগঞ্জে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কার্যালয়ে বৈঠক করছিলেন মহুয়ারা। ছিলেন দলের বেশ কয়েক জন নেতা-কর্মীও। অভিযোগ, মহুয়াদের বৈঠক চলার সময় তৃণমূল কার্যালয়ের সামনে জড়ো হন বিজেপির কয়েক জন কর্মী-সমর্থক। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মহুয়া গাড়ি থেকে নেমে দলীয় কার্যালয়ে ঢোকার সময়েই কয়েক জন তাঁকে কালো পতাকা দেখান। ‘ মহুয়ার ফেসবুক ভিডিয়োয় দেখা যাচ্ছে, দোতলার জানলা লক্ষ্য করে ডিম, পাথর এমনকি গোবর ছোড়া…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ মহরম উপলক্ষে অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : উত্তর  ২৪ পরগনা বেড়াচাঁপা অঞ্চলে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার পবিত্র মহরম উপলক্ষে এক বিশেষ বক্তৃতা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইনস্টিটিউটের “ভাবনা সভাকক্ষে” অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণ করে মোট ছয়টি প্রাইমারি স্কুলের নির্বাচিত শিশু শিক্ষার্থীরা‌। মহরমের ওপর বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল অত্যন্ত আকর্ষণীয়। তাদের বক্তৃতার বিষয় ছিল- মহরমের প্রকৃত ইতিহাস, শিক্ষা এবং আমাদের করনিয়। এছাড়াও ছিল আশুরার দিনের ঘটনা, ইমাম হোসেনের ত্যাগ ও আমাদের প্রতিজ্ঞা। পবিত্র কুরআন থেকে কেরাত পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কেরাত পাঠ করে সেখ মোঃ…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মেঘ বৃষ্টিতে মুখর ত্রিনেত্রার সাহিত্য আড্ডা 

সংবাদদাতা, বাংলার জনরব: গত ২০ জুন ২০২৬ শনিবার সন্ধ্যায় ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয় গড়িয়া দেশ গৌরব পাঠাগারে। পাঠাগারের গ্রন্থাগারিক মধুমিতা ভট্টাচার্যর ঐকান্তিক সহযোগিতায় ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার মাসিক বৈঠকটি কথা,গান, কবিতা ও গল্পে মুখর হয়ে ওঠে। উদ্যোক্তাদের তরফে এদিনের বৈঠকের বিষয় নির্ধারণ করা হয়েছিল ‘মেঘ বৃষ্টি ‘। বিষয়কে কেন্দ্র করেই উপস্থিত কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী তাঁদের নিজ নিজ অংশগ্রহণ সীমাবদ্ধ রেখেছিলেন। পূর্ব নির্ধারিত প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবারের এদিনের আড্ডায় যেমন উপস্থিত হয়েছিলেন সংগঠনের সদস্যরা তেমনি ছিলেন বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথিও। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক শিব শংকর বক্সী,…

আরও পড়ুন
প্রচ্ছদ 

মমতাকে ছাড়লেন মোশারফ!

বিশেষ প্রতিনিধি : কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদে বসিয়েছিলেন উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনকে। এই মোশারফ হোসেন সবচেয়ে অযোগ্য অদক্ষ একজন সংগঠক সেই সংগঠকের হাতে সংখ্যালঘু সেলের মত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যায় মমতা নয় এই দায়িত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অযোগ্য এই সংখ্যালঘু সেল এর সভাপতি এমন কিছু কাজ কর্ম করেছিলেন গত বিধানসভা নির্বাচনের আগে যার ফলে মমতাকে সংখ্যালঘু ভোট হারাতে হয়েছে। তবু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট হওয়ার কারণে ফের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি হয়েছিলেন। আর আজ রবিবার ২১…

আরও পড়ুন
প্রচ্ছদ 

প্রবল বৃষ্টিতে শহর কলকাতা জলমগ্ন!

সক্রিয় হয়ে গিয়েছে মৌসুমি বায়ু। বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা। আষাঢ়ের প্রথম দিবসে বৃষ্টি না হলেও প্রথম সপ্তাহেই তার দেখা মিলল। শুক্রবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকল শহরের আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিও হয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। ইএম বাইপাস, মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্থর। এরই মধ্যে, কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত হয়েছেন ২ জন গ্রাউন্ড স্টাফ। ফ্লাইট থেকে মালপত্র নামানোর সময় বিমানবন্দরের ভেতরেই বজ্রপাতে আহত হন ওই ২…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বিরোধী দলনেতা মামলার শুনানি শেষ রায়দান স্থগিত, বিচারপতির পর্যবেক্ষণে ঋতব্রত ও স্পিকার অস্বস্তিতে!

বিশেষ প্রতিনিধি : বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে বিধানসভার স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার শুনানি আজ বুধবার শেষ হয়েছে। শুনানির শেষ দিনে ফের হাইকোর্ট কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দেন বিধানসভার স্পিকারের কাছে। তবে এদিন রায়দান হয়নি পরে হবে বলে জানা গেছে। বুধবার শুনানির প্রথমেই তৃণমূলের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল অধিবেশন শুরু হচ্ছে। কোনও ভোটের বিষয় হলে কে সিদ্ধান্ত নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় না ঋতব্রত? মমতা কারণ তিনি পলিটিক্যাল পার্টি। এরপর স্পিকারকে কার্যত প্রশ্নবানে বিদ্ধ করেন বিচারপতি। বিচারপতি বলেন, ‘এখনও পর্যন্ত আদালত উত্তর পেল না,…

আরও পড়ুন
প্রচ্ছদ 

গ্রেফতারি পরোয়ানের পর এবার অভিষেকের বন্ধু সুমিতের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল সিআইডি

গ্রেফতারি পরোয়ানার পরে এ বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ‘লুক আউট নোটিস’ জারি করল রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সোমবারই তাঁর বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায়। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত। তার পরেই সিআইডির মাধ্যমে লুকআউট নোটিস জারি হল। দেশের যে কোনও বন্দর থেকে পালানোর চেষ্টা করলেই আটক হবেন সুমিত। গত কয়েক দিন ধরেই সুমিতের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। কিন্তু সুমিতের সন্ধান মেলেনি এখনও। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মামলায় সিআইডি উদ্যোগী হয়ে অভিবাসন দফতরের দ্বারস্থ হয়ে আবেদন করে। আবেদন মঞ্জুর হয়েছে মঙ্গলবার। সোমবার…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আরএসএসের প্রধান মোহন ভাগবতের ট্রেনের কামরা লক্ষ্য করে আবার ছোড়া হল পাথর!

উত্তরপ্রদেশে আরএসএসের প্রধান (সরসঙ্ঘচালক) মোহন ভাগবতের ট্রেনের কামরা লক্ষ্য করে আবার ছোড়া হল পাথর। পুলিশ জানিয়েছে, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফিরোজাবাদ রেলওয়ে স্টেশনের কাছে লখনউ-দিল্লি শতাব্দী এক্সপ্রেসের একটি কামরা (কোচ) নিশানা করে বৃহস্পতিবার রাতে পাথর ছুড়েছেন। ওই কামরাতে সে সময় সফর করছিলেন ভাগবত। পুলিশি বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি বৃহস্পতিবার রাত পৌনে ৮টা নাগাদ ইটাওয়া–টুন্ডলা শাখার পেমেশ্বর গেট সেতুর কাছে ঘটে। ১২০০৩ আপ শতাব্দী এক্সপ্রেসের ই-১ কামরা লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়েন এক ব্যক্তি। ঘটনাচক্রে, ওই কামরাতেই কানপুর থেকে সওয়ার হয়েছিলেন সঙ্ঘপ্রধান। পাথরের আঘাতে কামরার একটি জানলার কাচ ক্ষতিগ্রস্ত হলেও ভাগবত সম্পূর্ণ…

আরও পড়ুন
প্রচ্ছদ 

আমেরিকার আক্রমণের পাল্টা প্রত্যাঘাত মার্কিন ঘাঁটিতে, দিশেহারা ট্রাম্প

আমেরিকার হানার পর পশ্চিম এশিয়ার তিন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের হামলা চালাল ইরান। বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুসারে) জর্ডন, বাহরিন এবং কুয়েতের মার্কিন সেনাঘাঁটিতে তেহরান হামলা চালায়। ইরান সামরিক অভিযান শুরু করতেই তড়িঘড়ি কিছু সময়ের জন্য কুয়েত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। কয়েক দিন আগেই ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। সেই সময় আহত হন বেশ কয়েক জন। মৃত্যু হয় এক ভারতীয়ের। অন্য দিকে, আমেরিকার উপর চাপ বৃদ্ধি করতে হরমুজ় নিয়ে নতুন কৌশল অবলম্বন করছে ইরান। সে দেশের সংবাদমাধ্যমগুলির দাবি, তেহরানের উপরমহল থেকে পরবর্তী নির্দেশিকা না-আসা…

আরও পড়ুন