বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ মহরম উপলক্ষে অনুষ্ঠান
বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনা বেড়াচাঁপা অঞ্চলে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার পবিত্র মহরম উপলক্ষে এক বিশেষ বক্তৃতা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইনস্টিটিউটের “ভাবনা সভাকক্ষে” অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণ করে মোট ছয়টি প্রাইমারি স্কুলের নির্বাচিত শিশু শিক্ষার্থীরা।
মহরমের ওপর বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল অত্যন্ত আকর্ষণীয়। তাদের বক্তৃতার বিষয় ছিল- মহরমের প্রকৃত ইতিহাস, শিক্ষা এবং আমাদের করনিয়। এছাড়াও ছিল আশুরার দিনের ঘটনা, ইমাম হোসেনের ত্যাগ ও আমাদের প্রতিজ্ঞা।
পবিত্র কুরআন থেকে কেরাত পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কেরাত পাঠ করে সেখ মোঃ আসরার ও সেখ মোঃ আফলাক। এরপর শিক্ষার্থীদের সকলকে এদিন ইমাম হোসাইনের শাহাদাতের ইতিহাস সম্পর্কে অবহিত করা হয়।
এদিনের প্রতিযোগিতায় উল্লেখযোগ্য স্থানাধিকারীরা যথাক্রমে-সীমরান সুলতানা, নওশীন জামান, তাসনিম খাতুন, মাফিয়া খাতুন, ফারিয়া পারভীন, আসিফ খাতুন, ইরান সাহাজী, নূর হোসেন, সোহাগ হোসেন মোল্লা, সুহানা সুলতানা, ফারিয়া আফরিন, আফরিন নাহার খাতুন, আফরিনা পারভীন, তানিসা খাতুন, নূর আলম মন্ডল, জেসমিন খাতুন, সুরাইয়া সুলতানা,সেখ মোঃ আসরার, সেখ মোঃ আফলাক, সাকিব আহমেদ, সাকিব ইসলাম ও আরিয়ান মন্ডল। সকলকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন সন্মানীয় শিক্ষক আলম জী। পর্যায়ক্রমে অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন।
সহকারী প্রধান শিক্ষিকা নার্গিস সুলতানা, শিক্ষিকা জুহি পারভীন, রুপা খাতুন, মৌসুমি বিশ্বাস, নার্গিস নাহার সুলতানা প্রমুখ। উপস্থিত সকলকে সারিবদ্ধ ভাবে বই পুস্তক, বেলুন তুলে দেন বিএমসিআই এর প্রধান শিক্ষিকা নাফিসা সুলতানা।
অনুষ্ঠান শেষে শিশুদের মধ্যে মোগলীয় খিচুড়ি ও শরবত পরিবেশন করা হয়। মহরমের এই মহান ত্যাগের ঘটনা মাথায় রেখে সাধারণ সম্পাদক সেখ আহাসান আলি শিশু-কিশোর সহ সকলকে ধর্মমত নির্বিশেষে সৎ পথে ঐক্যবদ্ধ ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

