কলকাতা 

কলকাতার সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার শহরতলীতে নির্মীয়মান বেসরকারি বাণিজ্যিক বহুতলের কাজ পাঁচ মাস বন্ধ থাকবে, চলবে তদন্ত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শেয়ার করুন

গার্ডেনরিচ, তারাতলার মতো একের পর এক বিপর্যয় থেকে শিক্ষা। আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার নির্মীয়মাণ বেসরকারি বাণিজ্যিক বহুতলের স্বাস্থ্যপরীক্ষায় নজর শুভেন্দু সরকারের। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষার জন্য আপাতত ১ মাস বন্ধ জি+৫ নির্মাণ। নকশা বড়সড় ত্রুটি পেলে বাতিল হতে পারে বহুতলের অনুমোদন।

শুক্রবার পিডব্লুডি টেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোন কোন জায়গায় অডিট কমিটির স্ক্যানারে, তা এদিন জানান তিনি। মুখ্যমন্ত্রী জানান, একমাস

কলকাতা পুর এলাকা, বিধাননগর, রাজারহাট, নিউটাউন, পূজালি, বারুইপুর, মহেশতলা, রাজপুর-সোনারপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বরানগর এবং বালিতে বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ থাকবে। ইতিমধ্যে ১১ সদস্যের অডিট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি জি+৫ বহুতলগুলির স্বাস্থ্যপরীক্ষা করবে। বেশি অনিয়ম থাকলে পুরো বাতিল করে দেওয়া হবে অনুমোদন। স্বল্প ত্রুটির ক্ষেত্রে শোধরানোর সুযোগ দেওয়া হবে নির্মাণ সংস্থাকে। অডিট কমিটির স্বাস্থ্যপরীক্ষায় পাশ হলে ১ আগস্ট থেকে ফের শুরু হবে নির্মাণ।

সম্পর্কিত নিবন্ধ