উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ এবার দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে!
বাংলার জনরব ডেস্ক : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের পর তা ক্রমশ দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। তার আগে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে রোজই বিক্ষিপ্ত ভাবে চলছে প্রাকবর্ষার বৃষ্টি। বৃহস্পতিবার দুপুর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। তিন জেলায় রয়েছে ভারী বর্ষণের পূ্র্বাভাস। আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, উত্তর ও…
আরও পড়ুন