মেঘ বৃষ্টিতে মুখর ত্রিনেত্রার সাহিত্য আড্ডা
সংবাদদাতা, বাংলার জনরব: গত ২০ জুন ২০২৬ শনিবার সন্ধ্যায় ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয় গড়িয়া দেশ গৌরব পাঠাগারে। পাঠাগারের গ্রন্থাগারিক মধুমিতা ভট্টাচার্যর ঐকান্তিক সহযোগিতায় ত্রিনেত্রা সাহিত্য পত্রিকার মাসিক বৈঠকটি কথা,গান, কবিতা ও গল্পে মুখর হয়ে ওঠে। উদ্যোক্তাদের তরফে এদিনের বৈঠকের বিষয় নির্ধারণ করা হয়েছিল ‘মেঘ বৃষ্টি ‘। বিষয়কে কেন্দ্র করেই উপস্থিত কবি, সাহিত্যিক, সংগীত শিল্পী তাঁদের নিজ নিজ অংশগ্রহণ সীমাবদ্ধ রেখেছিলেন। পূর্ব নির্ধারিত প্রতি ইংরেজি মাসের তৃতীয় শনিবারের এদিনের আড্ডায় যেমন উপস্থিত হয়েছিলেন সংগঠনের সদস্যরা তেমনি ছিলেন বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথিও। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক শিব শংকর বক্সী, সমর শংকর চট্টোপাধ্যায়, জয়িতা ভট্টাচার্য, পশুপতি বিশ্বাস, ড. সিরাজুল ইসলাম ঢালী, সেখ আব্দুল মান্নান, শ্রীমন্ত কুমার মন্ডল, সংগীতা বসু রায়, বিধান খাঁ।
আর যাঁদের উপস্থিততে তিন ঘন্টার অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠেছিল তাঁরা হলেন কবি বিকাশ চন্দ্র সরকার, কবি প্রিয়াংশু বিশ্বাস , স্মিতা ব্যানার্জী , সম্পা বৈদ্য দে, বর্ণালী চৌধুরী, মুস্তাফিজুর রহমান, স্মিতা সরদার, তপন রায়চৌধুরী, গৌরব কুমার নাথ, মিঠু সেন, মলি দত্ত, গীতা সাও, লোপামুদ্রা সরকার, প্রশান্ত কুমার মৈত্র, কোয়েনা সেন, আদৃকা দে, শ্রুতি খাটুয়া প্রমুখ। এদিন পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করেন বর্ণালী চৌধুরী।
২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে এদিন অনুষ্ঠানে ছোটবড় মিলিয়ে কয়েকজনের যোগ ব্যায়াম প্রদর্শন ছিল চিত্তাকর্ষক।
অনুষ্ঠানে সংগীতের পর্বটি ছিল মনোরঞ্জক। সংগীত পরিবেশন করেন শিল্পী নির্মল সামন্ত ও সৃজনী দে।

