কলকাতা 

বুধবার আরজি কর মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে

বিশেষ প্রতিনিধি : বুধবার আরজি কর মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। মামলাটি আগামী বুধবার শুনবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। ওই দিন দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা। আরজি কর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দোষীর ফাঁসির দাবিতে কলকাতা হাই কোর্টে মামলাও করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে। ২৯ জানুয়ারি মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বিনামূল্যে চক্ষু পরিক্ষা শিবির ও চশমা বিতরণ

বিশেষ প্রতিনিধি : ভারত সেবাশ্রম সঙ্ঘের সিদ্ধিবেড়িয়া গ্রামীন সেবাকেন্দ্র ও ডিটিসি প্রোজেক্ট প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে সুন্দরবনের সিদ্ধিবেড়িয়া অঞ্চলে বিনামূল্যে প্রায় কয়েকশো মানুষের চক্ষু পরিক্ষা করা হয়। এই কাজে সহযোগীতা করার জন্যে সম্মান প্রদান করা হয় ডিটিসি প্রোজেক্ট প্রাইভেট লিমিটেড র সি এস আর ম্যানেজার জয়জিৎ মুখার্জি কে। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে অমিতাভ দত্ত এবং ডিটিসি প্রোজেক্ট র কর্ণধার আয়ুষ জালানের উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সারা বছর ধরেই তারা সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন। তাদের…

আরও পড়ুন
জেলা প্রচ্ছদ 

তৃণমূল সিপিএম জোট! অবিশ্বাস্য লাগছে? বিজেপিকে ঠেকাতে বাম তৃণমূল জোট! কোথায় এই জোট? সাফল্য পেল?

বাংলার জনরব ডেস্ক : বিজেপিকে ঠেকাতে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে সিপিএমের সঙ্গে জোট করতে হয়েছে। অবিশ্বাস্য লাগছে না অবিশ্বাসের কিছু নেই এটাই বাস্তব। পূর্ব মেদিনীপুরের তমলুকের শ্রীরামপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চংরাকালাগণ্ডা সমবায় কৃষি সমিতির নির্বাচনে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে। এখানে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে জোট বেঁধে নয় আসনের সমবায় সমিতির নির্বাচনে লড়াই করে। উল্লেখ্য তমলুকের এই পঞ্চায়েত এলাকায় বিজেপি যথেষ্ট শক্তিশালী। তাই বিজেপির আধিপত্যকে কমানোর লক্ষ্যেই শাসক দলের সঙ্গে বামেরা জোট করে বলে রাজনৈতিক মহলের খবর। তবে এই এলাকার সাধারণ নাগরিকরা যে এখনো শাসকদলের প্রতি ততটা সন্তুষ্ট নয়,…

আরও পড়ুন
দেশ 

ভয়াবহ অগ্নিকাণ্ড কুম্ভ মেলায়, উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল ভারত সেবাশ্রম সংঘ

বিশেষ প্রতিনিধি : কুম্ভ মেলায় তীর্থযাত্রীদের সহযোগিতা করতে ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে কয়েক মাস আগে থেকেই নানা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের থাকার জন্য উপযুক্ত টেন্ট তৈরির পাশাপাশি কুম্ভ মেলা পরিচালনায় সহযোগিতা করছেন সংঘের কয়েকশ সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবক। রবিবার কুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যায়। সেখান থেকে অন্য তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে। এই খবর পেয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা দ্রুত সেখানে পৌঁছে গিয়ে তীর্থযাত্রীদের উদ্ধারে হাত লাগান। দমকলের পক্ষ থেকে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বহু মানুষ এখন কুম্ভ মেলায় থাকায় তাদের…

আরও পড়ুন
দেশ 

তৃণমূল কেন আই এসএফকে ভয় পাচ্ছে এনিয়ে কি বললেন দলের বিধায়ক নওশাদ সিদ্দিকী?

বিশেষ প্রতিনিধি : স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে এইরকম অভূতপূর্ব পরিস্থিতি আর দ্বিতীয়টি বোধহয় হয়নি। কলকাতার উচ্চ আদালতের নির্দেশ, কলকাতার শহীদ মিনার ময়দানে আইএসএফের তিন হাজার লোক আসতে পারবেন আর ৩০টি গাড়ি থাকবে। সর্বোপরি, পার্টির চেয়ারম্যান, বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ ২০ জন সমাবেশে থাকতে পারবেন না। এর মধ্যে পার্টির রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি সহ আরো দুজন রাজ্য কমিটির সদস্যও আছেন। অন্য যেকোন দলের সভা-সমাবেশে কোন বাধা, বিপত্তি নেই। যত মাথাব্যথা আইএসএফ কে নিয়েই। আসলে আইএসএফ চায় মানুষের ঐক্য; ওরা চাই মানুষের মধ্যে বিভক্ত। সমস্যাটা এখানেই। পার্টি আদালতের নির্দেশের মান্যতা দিয়ে সমাবেশস্থলে তিন হাজার…

আরও পড়ুন
জেলা 

চকতাজপুর মাদ্রাসায় নবি দিবস পালন

একুশে জানুয়ারি ফুরফুরা শরীফের অদূরে মঙ্গলবার হুগলি জেলার চকতাজপুর হাজি এলাহী বক্স হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। মাদ্রাসার ছাত্র ছাত্রিদের মধ্যে গজল, কেরাত, ক্যুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরষ্কারে পুরস্কৃত করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ মহাম্মদ সামাদ সাহেব আন্তরিক ভাবে সব সময় চান ছাত্রদের প্রতিভার বিকাশ ঘটুক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। বক্তব্যে নবি পাকের আদর্শ মানবিকতা তুলে ধরেন। যাতে করে আগামী…

আরও পড়ুন
জেলা 

মুখ্যমন্ত্রীর নদী-ভাঙন নিয়ে ঘোষণার প্রতিবাদ এসডিপিআইয়ের

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মুর্শিদাবাদ সফরে এসে প্রশাসনিক সভা থেকে এই জেলার উন্নয়নে অনেক পদক্ষেপের কথা জানালেন। সেই সব প্রতিশ্রুতির অন্যতম হলো নদী-ভাঙন প্রতিরোধ সংক্রান্ত। এ বাবদ ৬২.৬১ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন। কিন্তু তাঁর এই ঘোষণা নানা কারণেই বিতর্কের সৃষ্টি করেছে। প্রথমত, নদী-ভাঙন প্রতিরোধ কোনো ছোটখাট সমস্যা নয়। এজন্য নদী বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়ারদের নিয়ে যথাযথ পরিকল্পনা-প্ল্যানিং করা জরুরি। কিন্তু এসব না করে তিনি কি করে এই টাকা বরাদ্দের কথা বলছেন? এভাবে টাকা বরাদ্দ কি আগের মতই সমস্যার সমাধানের বদলে নেতা-মন্ত্রী ও তাদের চামচাদের পকেট ভর্তি করবে না?…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

WHO এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিন্ন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেই আট ঘণ্টার মধ্যেই একটি নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। ‘দ্য নিউ ইয়র্ক টাইম্‌স’ জানিয়েছে, হু’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য বেশ কিছু কারণ উল্লেখ করেছেন তিনি। তার মধ্যে অন্যতম, হু’র বিরুদ্ধে করোনা অতিমারি পরিস্থিতির সঠিক ভাবে সামাল দিতে না পারার অভিযোগ তুলেছেন তিনি। করোনা পরিস্থিতি নিয়ে দোষারোপই একমাত্র কারণ নয় এ ক্ষেত্রে। ট্রাম্পের অভিযোগ, আমেরিকার কাছে ‘অন্যায্য ভাবে মোটা অঙ্কের অর্থ দেওয়ার’ জন্য দাবি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু…

আরও পড়ুন
জেলা 

প্রয়াতঃ শিশুসাহিত্যিক অমরেন্দ্র চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা :চলে গেলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক কবি অমরেন্দ্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ২০ জানুয়ারি সকালে কবির সোনারপুরের নিজস্ব বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাহিত্য জগতে নেমে আসে গভীর শোকের ছায়া।তিনি বেশকিছু বছর বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। প্রথম জীবনে অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা লেখার মধ্য দিয়ে সাহিত্য জগতে প্রবেশ। পরে শিশুসাহিত্যে জনপ্রিয়তা অর্জন করেন। সর্বস্তরের মানুষের সঙ্গে প্রাণখোলা সম্পর্ক ছিল অন্যতম বৈশিষ্ট্য ছিল তাঁর। তরুণ কবিদের সংগে ছিল তাঁর অসামান্য সখ্যতা। শুকতারা আলোরফুলকি সহ বিভিন্ন পত্রিকায় তিনি…

আরও পড়ুন
কলকাতা 

প্রেসিডেন্সি জেলের ভেতরেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : প্রেসিডেন্সি জেলের ভেতরে অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শ্বাসকষ্ট জনিত সমস্যায় তিনি ভুগছেন।এই প্রথম নয়, এর আগেও প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ। তাঁকে এসএসকেএমে ভর্তিও করানো হয়েছে কিছু সময়ের জন্য। জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সোমবার হঠাৎই জেলের মধ্যে অসুস্থবোধ করেন তিনি। জেলের চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করেন। সিদ্ধান্ত নেন এসএসকেএমে পাঠানোর। তার পরই প্রেসিডেন্সি থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই শারীরিক পরীক্ষা করানো হবে। তাঁর ‘রুটিন চেকআপ’ও করা হয় প্রতি মাসে। জেল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক…

আরও পড়ুন