চকতাজপুর মাদ্রাসায় নবি দিবস পালন
একুশে জানুয়ারি ফুরফুরা শরীফের অদূরে মঙ্গলবার হুগলি জেলার চকতাজপুর হাজি এলাহী বক্স হাই মাদ্রাসায় বিশ্ব নবী দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল। মাদ্রাসার ছাত্র ছাত্রিদের মধ্যে গজল, কেরাত, ক্যুইজ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বিশেষ পুরষ্কারে পুরস্কৃত করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক সেখ মহাম্মদ সামাদ সাহেব আন্তরিক ভাবে সব সময় চান ছাত্রদের প্রতিভার বিকাশ ঘটুক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফ এর ভুমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। বক্তব্যে নবি পাকের আদর্শ মানবিকতা তুলে ধরেন। যাতে করে আগামী প্রজন্মের ছেলেমেয়েরা মানবিয় গুনে গুণান্বিত হয়। বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে মানুষ যেন প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো পথ থেকে অনেক যোজোন দূরে সরে যাচ্ছে,এটা খুব খারাপ দিনের সংকেত।
নবির আদর্শ থেকে সরে যাচ্ছে বলেই আজ একটা অংশ হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে।এই ছাত্র সমাজ ই মানুষকে সঠিক দিশা দেখাবে। আবু আফজাল জিন্না আরও বলেন – মহান গ্রন্থ আলকুরআন ও নবির বানি হাদীস এই দুটোকে যদি কেউ ধরে রাখে তাহলে মানুষে মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি কোনদিন হবে না। দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে।সব ধরমের মানুষ কে মিলেমিশে থাকতে হবে, হিন্দু সম্প্রদায়ের মানুষ কে মসজিদে যেতে লাগবে না,আর মুসলিম সম্প্রদায়ের মানুষ কে মন্দিরে যেতে লাগবে না। প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মিয় আচার আচরনের মধ্যে সিমাবদ্ধ থাকবে।বেদনার বিষয় একটা শ্রেনীর মানুষ চাইছে দাঙ্গা লাগাতে বাংলায়।

এটা আমরা কখনোই হতে দেবনা। হিংসার রাজনীতি করতে করতে দাঙ্গা লাগাবার ফন্দি। শান্তিকামী সব ধর্মের মানুষ পশ্চিম বাংলায় মিলেমিশে থাকতে চাই।এই বাংলা কবি নজরুল ইসলাম,ও সত্যেন্দ্রনাথ দত্তদের। মাদ্রাসা শিক্ষক অশিক্ষক সমিতির মুখপাত্র জনাব সৈয়দ সাজ্জাদ হোসেন বক্তব্যে বর্তমান সময়ের ছাত্রদের পড়াশোনা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে ফুটিয়ে তোলেন।সুচারুভাবে সঞ্চালন করেন শিক্ষক মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিক্ষক বিলাল নাজির, শিক্ষক সুমন দে, সৈয়দ কাইজার রহমান, মাওলানা মোহাঃ আহমাদুল্লাহ দেশবাসীর কল্যাণ কামনা করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

