বাঘাযতীন, ট্যাংরা, বাগুইআটির পরে তপসিয়ায় হেলে পড়লো চারতলা ফ্ল্যাট বাড়ি
বিশেষ প্রতিনিধি : বাঘাযতীন, ট্যাংরা, বাগুইআটির পরে তপসিয়া। তপসিয়ার লোকনাথ বোস গার্ডেন রোডে একটি চারতলা ফ্ল্যাটবাড়ি হেলে পড়েছে বলে শুক্রবার সকালে নজরে এল স্থানীয়দের। স্থানীয়দের দাবি, বাড়িটি সাত-আট বছর আগে তৈরি হয়েছে। তাঁরা আঙুল তুলেছেন কলকাতা পুরসভার দিকে। উদ্বেগে রয়েছেন বাড়ির বাসিন্দারা। শুক্রবার সকালে বাড়িটি পরিদর্শন করে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন স্থানীয় ৫৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জলি বসু। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। লোকনাথ বোস গার্ডেন রোডে যে বাড়িটি হেলে পড়েছে, তার থেকে ৫০ মিটার দূরে ১০ই মহেন্দ্র রায় লেনে আরও দু’টি বাড়ি হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়েরা। তাঁদের…
আরও পড়ুন