কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ডাঃ মমতাজ সংঘমিতার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ

বিশেষ প্রতিনিধি: প্রখ্যাত চিকিৎসক ও কলকাতা মেডিকেল কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক ডা মমতাজ সংঘমিতার প্রথম কাব্যগ্রন্থ তুলিতে মমতাজ সংঘমিতা প্রকাশিত হলো শনিবার ২৫ শে জানুয়ারি কলকাতার প্রেস ক্লাবে। এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে কথা ও কাহিনী প্রকাশনা সংস্থা। কথা ও কাহিনী প্রকাশনা সংস্থা মূলত পাঠ্যপুস্তক প্রকাশ করে থাকে। বিভিন্ন সহায়িকা পুস্তকও প্রকাশ করে থাকে। এবার তারা সাহিত্য জগতে প্রবেশ করলো বলে দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। কলকাতা প্রেস ক্লাবে এদিন কুড়িটি সাহিত্য সংক্রান্ত বইয়ের প্রকাশ হয়। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ উপলক্ষে বিশিষ্ট চিকিৎসক ও কলকাতা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা এবং বর্ধমান…

আরও পড়ুন
জেলা 

ওবিসি বাতিল ও ওয়াকফ বিলের বিরুদ্ধে ওবিসি সংরক্ষন মঞ্চের সমাবেশ খয়রামারিতে

বিশেষ প্রতিনিধি : গতকাল শুক্রবার ওবিসি সংরক্ষন মঞ্চের উদ্যোগে সাগরপাড়া থানার খয়রামারি খালপাড়া ঈদগাহ ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় খারিজি মাদ্রাসা শিক্ষা এবং সংখ্যালঘুদের অধিকার নিয়ে মিডিয়া ও কিছু রাজনৈতিক দলের ধারাবাহিক অপপ্রচার, ওবিসি সার্টিফিকেট বাতিলের ষড়যন্ত্র, এবং ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত বিতর্কিত বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় বক্তারা অভিযোগ করেন যে, মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নকে টার্গেট করে বিভেদমূলক পরিবেশ তৈরি করার অপচেষ্টা চলছে। পাশাপাশি ওবিসি সার্টিফিকেট বাতিলের মাধ্যমে সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। উল্লেখযোগ্য বক্তারা ছিলেন— এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম,…

আরও পড়ুন
জেলা 

মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলার প্রতিবাদে জেলাজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক 

বহরমপুর, ২৫ জানুয়ারি: রাজ্য জুড়ে মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলে অপপ্রচার চালাচ্ছে গদি মিডিয়া। নিরীহ নিরপরাধ মুসলিমদের ধরে জঙ্গি বলে চালাচ্ছে বিভিন্ন পুলিশী সংস্থা। বিশেষ করে এখন তাদের লক্ষ্য মুর্শিদাবাদ জেলা। এই জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার ষড়যন্ত্র করছে বিজেপি সরকার। তার জন্যই মুর্শিদাবাদ জেলাকে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলতে চাইছে বিজেপি সরকার। তারই মাটি তৈরি করার জন্য গদি মিডিয়াকে দিয়ে অপপ্রচার চালাচ্ছে যে, মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানা। আর ভিন রাজ্যের এসটিএফ, এনআইএ ইত্যাদিকে দিয়ে নিরীহ নিরপরাধ মুসলিমদের জঙ্গি বলে ধরে নিয়ে যাচ্ছে। এই কাজে সহযোগিতা করছে রাজ্য পুলিশ। এর…

আরও পড়ুন
কলকাতা 

কৃষ্ণনগরে বসে কলকাতায় ‘ডিজিটাল গ্রেফতার’! পাকড়াও তিন, উদ্ধার ৭৪ লক্ষ টাকা

বাংলার জনরব ডেস্ক : কৃষ্ণনগরের এক যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ৭৪ লক্ষ টাকা উদ্ধার করল কলকাতা পুলিশ। সেই সঙ্গে দু’টি ল্যাপটপ এবং দু’টি মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই যুবকের আরও দুই সঙ্গীকে শুক্রবারই গ্রেফতার করা হয়েছে। সাইবার প্রতারণা এবং ডিজিটাল গ্রেফতারির একটি অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে ধরা পড়েছেন তিন জন। পুলিশ সূত্রে খবর, গত নভেম্বর মাসে চারু মার্কেট থানা এলাকায় এক বয়স্ক মহিলা ডিজিটাল গ্রেফতারির ফাঁদে পড়েন। তাঁর কাছ থেকে ৬৬ লক্ষ টাকা আদায় করে নিয়েছিলেন প্রতারকেরা। এত দিনে সেই ঘটনায় তিন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হল। ধৃতেরা হলেন…

আরও পড়ুন
জেলা 

ক্লাসরুম থেকে উদ্ধার শিক্ষকের ঝুলন্ত দেহ, আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে পুলিশ

বিশেষ প্রতিনিধি : ক্লাসরুম থেকে উদ্ধার হল শিক্ষকের ঝুলন্ত দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গ্রিনপার্ক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তারা। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম রাজেশ রজক (২৮)। নরেন্দ্রপুর থানা এলাকার রামচন্দ্রপুরের বাসিন্দা তিনি। ওই স্কুলে হিন্দি পড়াতেন রাজেশ। পরিবারের লোকেদের থেকে পুলিশ জানতে পেরেছে, শনিবার সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকেরা খুঁজতে খুঁজতে স্কুলে যান। পরে স্কুলের একটি ক্লাসঘর থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় রাজেশের দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে,…

আরও পড়ুন
জেলা 

তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি,এবার বজবজে

বিশেষ প্রতিনিধি : তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বজবজে দিনে দুপুরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালাল আততায়ীরা। আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণ মণ্ডল নামে ওই তৃণমূলকর্মীকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা গুলি চালাল জানতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে বজবজ ২ নম্বর ব্লকে ডোঙ্গারিয়ার দক্ষিণ রায়পুর এলাকায় শনিবার বেলা ১১টা নাগাদ তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল গুলিবিদ্ধ হন। মোটরসাইকেলে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। গুলি লাগে কৃষ্ণ মণ্ডলের বুকে ও পেটে। গুলি লাগতেই পড়ে যান তিনি। এর পর পরিবারের…

আরও পড়ুন
জেলা 

আবৃত্তির মাধ্যমে নেতাজির জন্মজয়ন্তী পালন ত্রিবেণীতে 

শেখ সিরাজ : সারাদিন আবৃত্তির মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করল ত্রিবেণির একটি বেসরকারি ইংরাজি মাধ্যম মিশন স্কুল । এদিন নেতাজির গলায় মালা দিয়ে এবং প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কবি অশোক মুখোপাধ্যায় । ২৩ জানুয়ারি দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ১৫০জন শিল্পী আবৃত্তি পরিবেশন করেন । অনুষ্ঠানের শুরুতেই ছিল দেশাত্মবোধক কিছু নৃত্য । শ্রীমুখোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন নেতাজি সম্পর্কে মানুষকে এখনো ভুল বোঝানো হচ্ছে । বাঙালিদের চেয়েও নেতাজি পঞ্জাবে অনেক বেশি শ্রদ্ধেয় এবং আদরণীয় । পাশাপাশি তিনি বলেন নেতাজির জন্য গোটা একটি দিন শুধুমাত্র আবৃত্তিতেই সীমাবদ্ধ…

আরও পড়ুন
জেলা 

শ্যামসুন্দর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী উদযাপন

বিশেষ প্রতিনিধি  :  পূর্ব মেদিনীপুর জেলার শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ )–এর ৭৪ তম প্রতিষ্ঠা দিবস ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৯ তম জন্ম জয়ন্তী উদযাপন হয়ে গেল গত ২৩ জানুয়ারি।বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়ে গেল ওই দিন বিদ্যালয়ের হরিসাধন পাহাড়ী স্মৃতি মঞ্চে বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। সকালে বর্নাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রবীন শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ গোলাম মোস্তফা।…

আরও পড়ুন
দেশ 

লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা কোনও ধর্মের অধিকার খর্ব করে না স্পষ্ট জানালো বোম্বে হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : মসজিদে আজান দেওয়া মাইক্রোফোনে বা লাউডস্পিকারে যাবে না এর ফলে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে এই দাবি নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা হয়েছিল। সেই মামলার শুনানিতে বোম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে কোন ধর্মের ক্ষেত্রেই লাউড স্পিকার অপরিহার্য নয়।তাই লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা কোনও ধর্মের অধিকার খর্ব করে না। আদালতের পর্যবেক্ষণ, শব্দদূষণ অনেক সময়েই গুরুতর শারীরিক অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাই দূষণ নিয়ন্ত্রণ প্রয়োজন। লাউডস্পিকার ব্যবহার করতে ‘না’ করলে কোনও ধর্মীয় স্থান থেকেই অভিযোগ আসার কথা নয়। কারণ, ধর্ম পালনের অধিকার সুরক্ষিত রেখে জনস্বার্থে এই নির্দেশ জারি করা হয়। ভারতীয়…

আরও পড়ুন
দেশ 

২০ লক্ষ টাকা নিয়ে তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা! সিবিআই মামলা করল সিবিআই আধিকারিকের বিরুদ্ধে

বাংলার জনরব ডেস্ক : দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই অফিসার নিজেই ঘুষ খেয়ে দুর্নীতির চাপা দেওয়ার চেষ্টা করেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে এক অফিসারের বিরুদ্ধে। তা নিয়ে এবার সিবিআই নিজেই তদন্ত করতে নেমেছে। ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসের। মুম্বইয়ে শুল্ক দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় ভাস্করকে। তিনি সিবিআইয়ের ডেপুটি পুলিশ সুপার। ওই শুল্ক দফতরের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি এবং তাঁর সহযোগীরা প্রয়োজনীয় শুল্ক না-নিয়েই পণ্য ছেড়ে দিতেন। তার বিনিময়ে মোটা অঙ্কের ‘ঘুষ’ নিতেন! সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। সেই…

আরও পড়ুন