এবার পিকনিক গার্ডেনে, হেলে পড়া বাড়ির সন্ধান মিলল, অস্বস্তিতে পুরসভা!
বাংলার জনরব ডেস্ক : এবার হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গেল পিকনিক গার্ডেনে। পিকনিক গার্ডেনের কলোনি বাজারের কাছে বেদিয়াডাঙ্গা মসজিদ বাড়ি লেনের দুটি বহুতল পরস্পরের দিকে হেলে পড়েছে এমন ছবি ভাইরাল হয়ে গেছে।বাঘাযতীন, ট্যাংরা, তপসিয়ার পর এখন বোসপুকুরে দেখা মিলল একই সমস্যার। গত শনিবার সকালে বোসপুকুরের বেদিয়াডাঙা মসজিদ বাড়ি লেনে দু’টি বহুতল পরস্পরের দিকে হেলে রয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি দু’টি রয়েছে ৬৭ নম্বর ওয়ার্ডে। রবিবার ২৬ জানুয়ারি হওয়ায় কোনও পদক্ষেপ করতে পারেনি পুরসভা। তবে সপ্তাহের প্রথম দিনেই ওই বাড়ি দু’টি পরিদর্শন করতে যেতে…
আরও পড়ুন