ঐতিহ্য নিয়ে গবেষণায় কৃত্তিম বুদ্ধিমত্তা, আইআইটির সঙ্গে মউ ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের
বিশেষ প্রতিনিধি : সনাতন জ্ঞান ও ঐতিহ্য চর্চাকে আরও আধুনিক করতে ও পরবর্তী প্রজন্মের কাছে সহজে পৌঁছে দিতে আধুনিক প্রযুক্তি এ আই এর সহায়তা নিচ্ছে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার (BRC)। এজন্য তারা আইআইটি বম্বের অধীন টিআইএইচ-আওটিতে ভারতজেন উদ্যোগের সঙ্গে মউ (মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং) সই করল সোমবার । এদেশে ভাষার যে বিপুল বৈচিত্র্য রয়েছে, সেই ভাষাবিদ্যাকে এক ছাতার তলায় এনে ভাষা সম্পর্কিত প্রযুক্তি উন্নত করার ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ভারতজেনের। ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের স্নাতকোত্তর স্তরের ডিগ্রিকে মান্যতা দিয়েছে মুম্বই বিশ্ববিদ্যালয়। এখানকার গবেষণাকে স্বীকৃতি দিয়েছে সাবিত্রীবাই ফুলে পুণে ইউনিভার্সিটি অফ রিসার্চ। ভারতের ঐতিহাসিক…
আরও পড়ুন