কলকাতা 

আরজিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি : শিয়ালদহ আদালত আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাইকে আমৃত্যু কারাবাসের যে সাজা শুনিয়েছে তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যাচ্ছে সঞ্জয় রাই নিজে। তার আইনজীবী জানিয়েছেন এই মামলা থেকে বেকসুর খালাস পাওয়ার আবেদন নিয়ে তারা হাইকোর্টে যাবেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার বলে জানিয়েছেন। সোমবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লিখে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই। মমতা লিখেছেন, ‘‘আরজি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনাকে আদালত বিরলের মধ্যে বিরলতম বলল না। এটা দেখে আমি স্তম্ভিত। আমি মনে করি, এটা…

আরও পড়ুন
কলকাতা 

আরজিকর কাণ্ডে সাজা প্রাপ্ত প্রধান অভিযুক্ত সঞ্জয় রাই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাচ্ছেন জানিয়ে দিলেন আইনজীবী

বিশেষ প্রতিনিধি : আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরের কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলাই শিয়ালদহ আদালত প্রধান অভিযুক্ত সঞ্জয় রাইকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই। তাকে বেকসুর খালাস করার জন্যই হাইকোর্টের দ্বারস্থ হবে তারা আইনজীবী। সিভিক ভলেন্টিয়ার এর আইনজীবী। আইনজীবী সেঁজুতি চক্রবর্তী জানালেন, কোনও অভিযুক্ত নিম্ন আদালতে দোষী প্রমাণিত হলেও উচ্চ আদালতে আবেদন করার অধিকার রয়েছে তাঁর। সেই অধিকার থেকেই উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। এই আবেদন নিয়ে পরিকল্পনা করার জন্য কিছু সময় লাগবে…

আরও পড়ুন
কলকাতা 

ওয়াকফ বিল প্রত্যাখ্যানের দাবিতে সংসদীয় কমিটির সামনে সরব কামরুজ্জামান

বিশেষ প্রতিনিধি : ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ প্রত্যাহারের দাবীতে সংসদীয় যৌথ কমিটির সামনে সরব হলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। কমিটির চেয়ারম্যান জগদাম্বিকা পাল, সাংসদ আসাদউদ্দিন ওয়েসি, সাংসদ কল্যাণ ব্যানার্জি, সাংসদ নাদিমুল হক সহ অন্যান্য সদস্যদের উদ্দেশ্য করে কামরুজ্জামান বলেন এই বিল ওয়াকফ সম্পত্তির উন্নয়নের জন্য নয় বরং ওয়াকফ সম্পত্তিকে বরবাদ করার জন্য সংসদে পেশ করা হয়েছে। তাই এই বিল রিজেক্ট করতে হবে। তিনি আরো বলেন ওয়াকফ সম্পদ মুসলমানদের নিজস্ব সম্পদ। এর উন্নয়ন ও সুরক্ষার জন্য ওয়াকফ বোর্ড কাজ করে যাবে, সেখানে কোনোভাবেই জেলা শাসকদের হাতে ক্ষমতা দেওয়া…

আরও পড়ুন
জেলা 

ছাত্রীদের বানানো পিঠে-পুলি দিয়ে বেস উৎসব ২০২৫

১৯ জানুয়ারি, রোববার : বেস আন-নূর মডেল স্কুলের গার্লস ক্যাম্পাস হরিপুরে সাড়ম্বরে উদযাপিত হল বেস শীত উৎসব-২০২৫। এই উৎসবের মূল আকর্ষণ ছিল হৃতপ্রায় গ্রামীণ পিঠের আয়োজন। যেমন, পাকোয়ান, পাটিসাপটা, ছিটাপিঠা, গুড়গুড়িয়া, কানমুচড়ি, চিতুইপিঠা এইসব। আয়োজন করেছিল বেস-এর মেয়েরাই। বিক্রির জন্য নির্মিত হয়েছিল ছোট ছোট স্টল। স্টলগুলোর নামকরণও বেশ মজাদার। যেমন, হইচই, আড্ডা, নরমগরম, খাইখাই, চেটেপুটে। মিশন সম্পাদক খাদেমুল ইসলাম মনে করেন, এর কারণ মূলত ছারীদের ব্যবসায়ী মনস্ক করে তোলা। পরিণত বয়সে সবাই যে চাকরিজীবী হবে এমন তো নয়, চাকরি ছাড়াও যে মানুষ সুস্থ ও সুন্দর জীবন যাপন করতে পারে, এ…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ বার্ষিক অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪পরগণার বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট-এ সম্প্রতি অতি সমারোহে অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। গুণীজন সংবর্ধনা ও কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান ছিল অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত আই এ এস সেখ নূরুল হক। ছিলেন বিশিষ্ট গুণীজন প্রাক্তন ডব্লিউ বি সি এস অফিসার সৈয়দ নাসিরুদ্দিন, সমাজসেবী মুনিরা বেগম, প্রাবন্ধিক সোনা বন্দোপাধ্যায়, শিক্ষাবিদ শোকর আলি, আনারুল ইসলাম, শ্যামচাঁদ গিরি প্রমুখ। পঞ্চম শ্রেণির ছাত্রী মুসকান সুলতানার পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় । স্বাগত ভাষনে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট(বি এম সি আই)-এর সম্পাদক সেখ আহাসান…

আরও পড়ুন
দেশ 

শাহকে ‘খুনি’ মন্তব্যে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলায় স্থগিতাদেশ, স্বস্তিতে কংগ্রেস নেতা

বাংলার জনরব ডেস্ক : শীর্ষ আদালতে স্বস্তি পেলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘খুনি’ মন্তব্যে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানি মামলার শুনানিতে স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। ঝাড়খণ্ড আদালতে দায়ের হওয়া এই মামলায় হেমন্ত সোরেন সরকার ও মামলাকারীকে নোটিস পাঠানো হয়েছে শীর্ষ আদালতের তরফে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন ঝাড়খণ্ডে এসে অমিত শাহকে ‘খুনি’ বলে আক্রমণ শানিয়েছিল রাহুল গান্ধী। সেই সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন শাহ। তাঁর বিরুদ্ধে এহেন মন্তব্যের জেরে ঝাড়খণ্ডের নিম্ন আদালতে রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেন নবীন ঝাঁ নামে এক বিজেপি কর্মী। পাল্টা মামলা বাতিলের…

আরও পড়ুন
কলকাতা 

আরজিকর কাণ্ডের প্রধান অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের

বিশেষ প্রতিনিধি : আর জি কর তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় (RG Kar Case) প্রধান অভিযুক্ত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো শিয়ালদহ আদালত।ঘটনার ১৬৪ দিনের মাথায় দোষীর সাজা ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার আগে এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে বারবার নির্দোষ বলে দাবি করে সঞ্জয়। ফের রুদ্রাক্ষ তত্ত্ব খাঁড়া করার চেষ্টা করে সে। কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেও ফেলে সঞ্জয়। প্রথমার্ধে ৩২ মিনিট শুনানির পর আদালত কক্ষ ফাঁকা করে দিতে বলেন বিচারক অনির্বাণ দাস। দুপুর ২.৪৫ মিনিট নাগাদ সাজা ঘোষণা করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট,…

আরও পড়ুন
দেশ 

প্রয়াগরাজে কুম্ভমেলায় ভয়াবহ আগুন ! আগুন নিয়ন্ত্রণে দাবি উত্তর প্রদেশের মন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : রবিবার বিকেলে প্রয়াগরাজে কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুন ধরে যায়। নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে। আগুনের গ্রাসে চলে যায় আশপাশের বেশ কিছু তাঁবুও। কী থেকে আগুন লাগল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। আগুনের জেরে প্রায় পঞ্চাশটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। তবে দুর্ঘটনায় কারও আহত হওয়ার খবর মেলেনি। কুম্ভমেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড়…

আরও পড়ুন
কলকাতা 

ক্যান্সার ও থ্যালাসেমিয়া থেকে মুক্তির কথা শোনালেন শতাধিক মানুষ

বিশেষ প্রতিনিধি : ক্যান্সার মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়। থ্যালাসেমিয়া মানেই মৃত্যুর প্রহর গোনা নয়। কীভাবে এই দুই সমস্যাকে জয় করে স্বাভাবিক জীবন যাপন করা যায়, সেকথাই শোনালেন শতাধিক মানুষ। এঁদের কেউ রক্তের জটিল ক্যান্সারে আবার কেউ থ্যালাসেমিয়ার মতো জেনেটিক ডিসঅর্ডারে আক্রান্ত। রোগের কথা শোনার পরে অনেকেই বাঁচার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন। কিন্তু অল্প দিনের চিকিৎসাতেই তাঁরা আশার আলো দেখে শেষ পর্যন্ত ফিরেছেন সুস্থ জীবনে। এখন তাঁরা সমাজের মুল স্রোতে ফিরে সুস্থভাবে জীবন যাপন করছেন। এঁরা জীবনের রোগমুক্তির কথা শোনালেন এখনও যাঁরা সম্পূর্ণ আরোগ্যের অপেক্ষায়, তাঁদের। সকলেই সমবেত হয়েছিলেন…

আরও পড়ুন
জেলা 

চড়ুইভাতি করতে এসে উপহার পেলো চারাগাছ

বিশেষ প্রতিনিধি : চলছে চড়ুইভাতির মরসুম আর এই সময় মুর্শিদাবাদ এর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে লালবাগ মতিঝিল পার্কে চড়ুইভাতি করতে আসা বহু মানুষদের উপহার দেওয়া হলো চারাগাছ। সুস্থ পরিবেশ গড়তে বিভিন্ন প্রজাতির চারাগাছ উপহার দেওয়া হল। চারাগাছের মধ্যে ছিল গোলাপ, কাঁঠাল, লেবু, পেয়ারা, মেহেগিনী ইত্যাদি। উপস্থিতি ছিলেন ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস, সভাপতি রাধারানী দাস, সাগরদিঘি মডেল স্কুলের কর্ণধার কাজী সেলিমুউদ্দিন, ট্রাস্টের অন্যান্য সদস্য মিঠুন দাস, রাহুল ভকত, মির্জা জজবুল, আজাহার শেখ, সামাদ শেখ, সাবির মন্ডল, সুজন দাস, জায়েদ শেখ,…

আরও পড়ুন