আন্তর্জাতিক দেশ 

ভেনেজুয়েলা থেকে তেল ও গ্যাস কিনলে ২৫ শতাংশ কর চাপাবে আমেরিকা, আরো চাপে মোদি সরকার

বিশেষ প্রতিনিধি : আমেরিকার প্রেসিডেন্টের রোষানলে এখনো ভারত যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি ডেয়ার ফ্রেন্ড বলে সম্বোধন করে থাকেন। ভারত সরকার দক্ষিণ আমেরিকার ভেনেজ়ুয়েলা থেকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস কিনে থাকে। অনেকটা সস্তায় এই খনিজ তেল ও গ্যাস পাওয়া যায়। ওই দেশের প্রায় অর্ধেক তেল ভারত সরকার গত বছর পর্যন্ত কিনেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ভেনেজ়ুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ওই দেশগুলিকে আমেরিকার সঙ্গে যে কোনও ধরনের বাণিজ্যের সময়ে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২ এপ্রিল থেকেই এই নীতি কার্যকর হয়ে যাবে। এর…

আরও পড়ুন
কলকাতা 

বিশ্ব যক্ষ্মা দিবসে যক্ষ্মা মুক্ত ভারত গড়ে তোলার সংকল্প

বিশেষ প্রতিনিধি : সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ নির্মূল করতে, সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে প্রতি বছর ২৪ মার্চ পালিত হয় বিশ্ব যক্ষ্মা দিবস। গত বছর ৯ ডিসেম্বর থেকে এ বছর ২৪ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষা নির্মূলকরণ কর্মসূচি ‘টিবি দূরীকরণ ১০০ দিনের পণ’ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। টিবি বা যক্ষা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষে এবার বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হল বাগবাজার রামকৃষ্ণ মঠ পরিচালিত মা সারদা চ্যারিটেবেল ডিস্পেন্সারিতে। এই উপলক্ষে প্রান্তিক মানুষদের যক্ষা পরীক্ষা বা স্ক্রিনিং করা হল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন(NSIC) র কলকাতা…

আরও পড়ুন
দেশ 

“আমরা বিদ্রুপ বুঝি। কিন্তু তারও সীমা থাকা দরকার” : একনাথ শিন্দে

বাংলার জনরব ডেস্ক : কৌতুক শিল্পী কুনাল কামরার এক প্যারোডিকে কেন্দ্র করে যে বিতর্ক দানা বেঁধছে তা নিয়ে শেষ পর্যন্ত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা শিবসেনার প্রধান একনাথ শিন্দে মুখ খুললেন। তিনি সাংবাদিকদের বলেছেন,“আমরা বিদ্রুপ বুঝি। কিন্তু তারও সীমা থাকা দরকার।” কৌতুক অনুষ্ঠানে এই শিন্দেকেই বিদ্রুপাত্মক ভঙ্গিতে ‘গদ্দার’ বলে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে হাস্যকৌতুক শিল্পী কুণাল কামরা। আগেই তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই সোমবার সকাল ১১টায় তাঁকে তলব করেছে মুম্বইয়ের খার থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশের তরফে কুণালের মুম্বইয়ের বাড়িতে নোটিস পাঠানো হয়েছে। যদিও প্রাথমিক ভাবে জানা গিয়েছে তিনি এখন…

আরও পড়ুন
জেলা 

প্রেমিকের বাড়িতে ঢুকে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা যুবকের!

বাংলার জনরব ডেস্ক : স্বামীকে ছেড়ে বন্ধুর সঙ্গে ঘর বেঁধেছিলেন গৃহবধূ। স্ত্রীকে বাড়ি ফেরানোর বহু চেষ্টা করেছেন তাতে লাভ হয়নি শেষ পর্যন্ত প্রতিশোধ দিলেন স্বামী। স্ত্রীর বন্ধুর বাড়িতে চড়াও হয়ে স্ত্রীকে কুপিয়ে খুন খুন করেছে ওই যুবক। স্ত্রীকে কুপিয়ে খুনের পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে পেতে ছুরি মেরে কিন্তু স্ত্রী মারা গেলেও যুবক এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর এলাকায়। জানা গিয়েছে, বছর দশেক আগে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ১৭ নম্বর রেলগেট এলাকার বাসিন্দা সুখদেব মণ্ডলের সঙ্গে বিয়ে হয় দীপুর। তাঁদের দুটি সন্তানও…

আরও পড়ুন
দেশ 

‘ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। কারও ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ার মতো মানুষ আমি নই’ : কুনাল কামরা

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে নিয়ে নিয়ে প্যারোডি গান করায় কমেডিয়ান কুনাল কামরার উপর ক্ষিপ্ত একনাথ শিণ্ডের ভক্তরা। তারা শুধু স্টুডিও ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি ক্ষমা চাওয়ার দাবিতে অনড় রয়েছেন একইসঙ্গে ইতিমধ্যেই থানায় এফআইআর করা হয়েছে কুনাল কামরার বিরুদ্ধে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কৌতুক শিল্পী কুনাল কামরার স্পষ্ট করে জানিয়ে দিলেন ক্ষমা তিনি চাইবেন না।তিনি কড়া সুরে জানালেন, ‘কারও ভয়ে খাটের নিচে লুকোব না।’ শুধু তাই নয়, শিণ্ডে ভক্তদের পালটা চ্যালেঞ্জ ছুড়ে জানিয়েছিলেন তিনি এখন তামিলনাড়ুতে রয়েছেন। শিণ্ডে ভক্তদের তরফে স্টুডিওতে ভাঙচুরের ঘটনার পর সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

মা উড়ালপুলে দুর্ঘটনা! অ্যাপ বাইক থেকে পড়ে গেল সওয়ারি তরুণী!

বিশেষ প্রতিনিধি : সপ্তাহের প্রথম দিন সোমবার দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল মা উড়ালপুল। অ্যাপ বাইকে চেপে যাচ্ছিলেন তরুণী, সেতুর উপর আচমকা পিছলে যায় বাইকটি। তা থেকে পড়ে যান বাইকে সওয়ার দু’জন। তরুণী এবং চালক, দু’জনেই আহত হয়েছেন। তাঁদের এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মা উড়ালপুলে বাইকটি পিছলে গিয়ে বিপত্তি হয়। দুই সওয়ারির মাথা থেকে হেলমেট খুলে পড়ে যায়। তাঁরা গুরুতর আহত হননি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে সপ্তাহের শুরুর দিনে ব্যস্ত সময়ে ব্যস্ত উড়ালপুলে এই দুর্ঘটনায় যানজট তৈরি হয়। বেশ কিছু ক্ষণ গাড়ি…

আরও পড়ুন
কলকাতা 

কালীঘাটের কাকুর অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট! কতদিন বৃদ্ধি হলো?

বিশেষ প্রতিনিধি : কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তবর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। আগামী বাইশে এপ্রিল পর্যন্ত তিনি জামিনে থাকবেন বলে আজ উচ্চ আদালত জানিয়েছে।চিকিৎসার জন্য তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ প্রায় এক মাস বৃদ্ধি করল আদালত। এপ্রিল মাসের ২১ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। সুজয়কৃষ্ণের গতিবিধির উপর নজরদারির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই বাহিনী নিয়ে বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ ‘কালীঘাটের কাকু’র। তাঁর বক্তব্য, ব্যক্তিগত শৌচাগারে পর্যন্ত ঢুকে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। আদালতে তাঁর আইনজীবী জানান, বাড়িতে নজরদারি চালাতে তাঁর শৌচাগার ব্যবহার করা…

আরও পড়ুন
দেশ 

বৌমার সঙ্গে ঘনিষ্ঠতা শ্বশুরের! দেখে ফেলেন পুত্র, ভয়াবহ প্রতিশোধ!

বাংলার জনরব ডেস্ক : বৌমার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন শ্বশুর, এ বিষয়টি জেনে ফেলেই বা দেখে ফেলে পুত্র। ফল স্বরূপ বাবাকে খুন করেন ওই যুবক। নৃশংসভাবে খুন করেছে বলে অভিযোগ। অবশ্য পুলিশের অভিযোগ ওই যুবক পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাগপত জেলায়। ধৃতের নাম বেদপাল। অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর বাবার একটি গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। বৌমার সঙ্গে শ্বশুরকে ঘনিষ্ঠ হতে দেখেও ফেলেছিলেন যুবক। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর বাবা পেশায় শ্রমিক। বৌমার সঙ্গে সম্পর্কের কারণে সমস্ত রোজগার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

শপথ নেওয়ার নদিনের মধ্যেই কানাডার পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা করলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী! কবে নির্বাচন?

বাংলার জনরব ডেস্ক : মাত্র ন’দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন কানাডার মার্ক কার্নে।জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসাবে কানাডার লিবারাল পার্টি তাঁকে বেছে নিয়েছিল। কিন্তু শপথ গ্রহণ করার পর দায়িত্ব নিয়েই মাত্র নয় দিনের মাথায় কানাডার পার্লামেন্ট ভেঙে দিলেন নবনিযুক্ত প্রধান মন্ত্রী। একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন আগামী ২৮শে এপ্রিল কানাডায় সাধারণ নির্বাচন হবে। তারপর নতুন সরকার গঠিত হবে। তিনি জানিয়েছেন, প্রতিবেশী আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কানাডার মানুষদের জন্য সময় আরও কঠিন হয়ে পড়েছে। ট্রাম্প অনবরত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে কানাডাকে চাপে রাখতে চাইছেন। এই পরিস্থিতির মোকাবিলা করা…

আরও পড়ুন
দেশ 

ভোররাতে কেঁপে উঠল উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল

বাংলার জনরব ডেস্ক: ফের কেঁপে উঠল ভারতের বিস্তীর্ণ অঞ্চল। সোমবার, ২৪ মার্চ ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি। এক ধাক্কায় থরতর করে কাঁপল উত্তরের লেহ, লাদাখ। কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে । এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৬ । জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) অনুসারে, ভোর ৪:৩২:৫৮ মিনিটে কম্পন অনুভূত হয় । ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। এর আগে গত ১৪ মার্চও কেঁপে উঠেছিল ভারতের পার্বত্য উত্তরাঞ্চল। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় ভূস্বর্গে। লে-লাদাখের থেকে কার্গিল কেঁপে ওঠে। কার্গিলের সঙ্গে সঙ্গে সমগ্র লে-লাদাখ এবং…

আরও পড়ুন